ব্যারাকপুর ব্লক ১ এর অন্তর্গত জেটিয়া গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম প্রার্থীদের নির্বাচনী প্রচারের ব্যানার ছিঁড়ে নর্দমায় ফেলে দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো জেটিয়া গ্রাম পঞ্চায়েতের হালিশহরে।শুক্রবার রাতের অন্ধকারে কে বা কারা এই ব্যানার ছিঁড়ে দেওয়ার পর শনিবার তা দেখতে পায় সিপিআইএম কর্মীরা। শাসকদলের বিরুদ্ধে এই ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ তুলে শনিবার বিকেলে সিপিআইএম এর বীজপুর পাণপুর গ্রামীন এরিয়া কমিটির তরফ থেকে এক প্রতিবাদ মিছিল আয়োজিত হলো হালিশহরে।এই প্রতিবাদ মিছিল হালিশহর চেইন গেট থেকে শুরু করে হালিশহর স্টেশন রোড ধরে হালিশহর মালঞ্চ এলাকায় সিপিএমের দলীয় কার্যালয়ে শেষ হয়। এই মিছিলের নেতৃত্ব ছিলেন সিপিআইএমের বীজপুর পানপুর গ্রামীন এরিয়া কমিটির সম্পাদক সুমন চক্রবর্তী সহ অন্যান্য সিপিআইএম নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *