সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। সেই তালিকায় দেখা যাচ্ছে একের পর এক শাসক দলের নেতাদের আত্মীয় পরিজনদের নাম। শিক্ষাক্ষেত্রে দুর্নীতির মধ্যেই অযোগ্যদের তালিকায় নাম এসেছে বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্রবধূ সোমা ঘোষের। তালিকায় থাকা সোমা নৈহাটি মহেন্দ্র স্কুলের শিক্ষক ছিলেন। অযোগ্যদের সেই তালিকাতেই নাম রয়েছে বিধায়কের পুত্রবধূর। গোটা বিষয় নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে এসএসসি অযোগ্যতা তালিকা প্রকাশ করেছে। সেইখানে শাসক দলের নেতাদের দুর্নীতির ছবি পরিস্কার। নির্মল ঘোষ কে পানিহাটির লোক ভালো মতো চেনে। টাকা নিয়ে সবাই কে চাকরি দেওয়া হয়েছে। এ বিষয়ে আমার মনে হয় সুপ্রিম কোর্টের নির্দেশেই মুখ্যমন্ত্রীর নামে এফআইআর করা উচিত।। শুধু এই কজনই অযোগ্য বলে মনে হয় না আমি শুনেছি ছয় হাজার অযোগ্য চাকরিপ্রার্থী রয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। সেই তালিকায় দেখা যাচ্ছে একের পর এক […]

রাতের মধ্যে নড়েচড়ে যাবে সরকার, নৈহাটি পৌরসভা গেটের সামনে দাঁড়িয়ে হুশিয়ারি আইনজীবী ফিরদৌস শামীমের নৈহাটি শহরে একাধিক রাস্তাঘাটের বেহাল দশা, পুর পরিষেবা ব্যাহত একাধিক ইসুকে সামনে রেখে আজ নৈহাটি পৌরসভা অভিযান কর্মসূচি নিয়েছিল সিপিআইএম কর্মী সমর্থকরা। নৈহাটি পৌর কর্তৃপক্ষকে নিশানা করে ঝাঁঝালো বক্তব্য রাখেন সিপিআইএম নেতারা। অবস্থান সভায় উপস্থিত হয়েছিলেন সিপিআইএম নেতা সায়নদীপ মিত্র, আইনজীবী নেতা ফিরদৌস শামীম ও অন্যান্যরা। আইনজীবী ফিরদৌস সামিম বলেন, আজ রাতের মধ্যে এই সরকার নড়েচড়ে বসবে। তিনি বলেন, আদালত নির্দেশ দিয়েছে যারা অযোগ্য ভাবে তার চাকরি পেয়েছে যাদের সামনে রেখে শিক্ষায় দুর্নীতি করা হয়েছে সেই অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে রাজ্যকে। আর সেই তালিকা প্রকাশ হলেই সরকারের মাথারা ধরা পড়বে। অন্যদিকে নৈহাটি পৌরসভায় নিয়োগ দুর্নীতি নিয়েও সরব হন সিপিআইএমের আইনজীবী নেতা। যদিও নৈহাটি পৌরসভার পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় বলেন, সিপিএম নৈহাটি থেকে শেষ করে দিয়েছিল। আমাদের সরকার আসার পর আবার নতুন করে সাজছে নৈহাটি শহর। ওরা যা বলছে মানুষ ওদের বিশ্বাস করবে না।

রাতের মধ্যে নড়েচড়ে যাবে সরকার, নৈহাটি পৌরসভা গেটের সামনে দাঁড়িয়ে হুশিয়ারি আইনজীবী ফিরদৌস শামীমের নৈহাটি […]

গতকাল জাতীয় কংগ্রেসের বিভিন্ন কার্যালয়ে যেভাবে বিজেপির তরফ থেকে হামলা চালানো হয়েছে তারই প্রতিবাদে নৈহাটি শহর কংগ্রেস কমিটির তরফ থেকে নৈহাটি অরবিন্দ রোডের মুখে পথ অবরোধ করল নৈহাটি শহর কংগ্রেস কমিটি। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখানো হয়। এ ধরনের আক্রমণ হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে জাতীয় কংগ্রেসের তরফ থেকে।

গতকাল জাতীয় কংগ্রেসের বিভিন্ন কার্যালয়ে যেভাবে বিজেপির তরফ থেকে হামলা চালানো হয়েছে তারই প্রতিবাদে নৈহাটি […]

তৃণমূল ছাত্র পরিষদের আজ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতায় ছাত্র সমাবেশ। সেই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।আর সেই ছাত্র সমাবেশে যোগ দিতে অত্যন্ত উৎসাহের সঙ্গে শ্যামনগর থেকে বাসে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলো তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।2026 বিধানসভা নির্বাচনের আগে এই ছাত্র সমাবেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

তৃণমূল ছাত্র পরিষদের আজ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতায় ছাত্র সমাবেশ। সেই সমাবেশে প্রধান বক্তা হিসেবে […]

ভাটপাড়া পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের শ্যামনগর কালী বাড়ির অত্যন্ত প্রাচীন প্রায় ২০০ বছরের একটি খেলার মাঠ রয়েছে। যে খেলার মাঠে বহু ফুটবলার কলকাতার মাঠে বড় বড় ক্লাবে খেলেছে। সেই মাঠ কালীবাড়ি কর্তৃপক্ষ বিক্রি করে দেয়ার চক্রান্ত করছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এই মাঠ বিক্রি হয়ে গেলে বর্তমানে এই মাঠে বহু ছেলে মেয়ে খেলাধুলা করে। এখানে রয়েছে ক্রিকেট একাডেমী থেকে শুরু করে ফুটবল খেলার মাঠ। এ বিষয় তারা আন্দোলনের পথে ও নামে স্থানীয় বাসিন্দারা।তারা চান এই মাঠ থাকুক

ভাটপাড়া পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের শ্যামনগর কালী বাড়ির অত্যন্ত প্রাচীন প্রায় ২০০ বছরের একটি খেলার […]

*তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে দেওয়াল লিখন নৈহাটিতে* আগামী ২৮শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে নৈহাটি পৌরসভার সন্নিকটে টাউন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে দেওয়াল লিখনের মাধ্যমে চললো প্রচার অভিযান। আগামীতে বঙ্গে ২৬ এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে অনুষ্ঠিত হতে যাওয়া তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিনটি পালন খুবই তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, বলে রাজনৈতিক মহলের ধারনা। এই দেওয়াল লেখন কর্মসুচিতে উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায়, বারাকপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা দে, আকাশ সাউ সহ অন্যান্য তৃণমূল ছাত্র পরিষদের কর্মীবৃন্দরা।

*তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে দেওয়াল লিখন নৈহাটিতে* আগামী ২৮শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের […]

আগামী বাইশে আগস্ট দমদমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিতিতে তিনটি মেট্রো রুটের উদ্বোধন হবে যেখানে আমন্ত্রিত রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেখানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর এই বিষয়টিকেই ভালো চোখে নিচ্ছে না বিজেপি এ বিষয়ে ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন বলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী উন্নয়নের পক্ষে কখনোই নয় উনি উন্নয়ন বিরোধী অন্যদিকে মুখ্যমন্ত্রীর সমষ্টি প্রকল্পকেও কটাক্ষ করে তিনি বলেন নিজেদের দলে ক্যাডারদের এই টাকা পাইয়ে দেওয়ার জন্যই এই প্রকল্প চালু করেছেন।

আগামী বাইশে আগস্ট দমদমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিতিতে তিনটি মেট্রো রুটের উদ্বোধন হবে যেখানে আমন্ত্রিত […]

*শ্যামনগরে কারখানার জমি দখলের অভিযোগ তৃনমুলের বিরুদ্ধে, আদালতের রায় থাকলেও পুলিশ ব্যর্থ দখল মুক্ত করতে,আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও নিজেদের জায়গা ফিরে পাচ্ছে না শ্যামনগর গৌরিশংকর জুটমিল* শ্যামনগর : দখল হওয়া কটন মিল কোর্টের অর্ডারে দখলমুক্ত করতে এসে শ্রমিক ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাধার মুখে পড়লো পুলিশ। বহু চেষ্টা করেও অবশেষে খালি হাতেই ফিরতে হলো পুলিশ কে।তৃণমূলের দাবি তারা শ্রমিকদের পাশে আছে। এই মিল বন্ধ হলে শ্রমিকরা না খেতে পেয়ে মরবে।পাশাপাশি বিজেপির বক্তব্য ওই জায়গা দখলদারি করার জন্যই তৃণমূল ইচ্ছাকৃতভাবে ওই গেটের সামনে গুন্ডা পাঠিয়ে এই সমস্ত কাজ করার চেষ্টা করছে।১৯৮৮ সালের গৌরীশংকর জুট মিলের কাছ থেকে লিজ নিয়ে কারখানা তৈরি করেন স্বপন অধিকারী নামে এক ব্যক্তি। পরবর্তীকালে সেই জমি তিনি অন্য আরেক ব্যক্তিকে ভাড়ার জন্য দেন বিষয়টি জানতে পারে গৌরীশংকর জুট মিল কর্তৃপক্ষ এরপর ২০০৫ সালে ব্যারাকপুর মহকুমা আদলতে মামলা করে গৌরীশংকর জুট মিলের পক্ষ থেকে স্বপন অধিকারীর বিরুদ্ধে। ব্যারাকপুর মহকুমা আদালতের সিভিল কোর্টে মামলাটি দীর্ঘদিন ধরে চলতে থাকার পর অবশেষে মামলাটিতে গৌরীশংকর জুটমিলের পক্ষে যায়।জগদ্দল থানাকে সাথে নিয়ে ব্যারাকপুর আদালতের নির্দেশে দখল হওয়া কারখানাটি দখলমুক্ত করতে এসে শ্রমিকদের বাধার মুখে পড়েন পুলিশ ও গৌরীশঙ্কর জুটমিল কর্তৃপক্ষ। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দুইজনকে আটক করে জগদ্দল থানার পুলিশ। বাইট – প্রনব সাহা, আইনজীবী বাইট – জয়দেব সাহা, কর্মচারী বাইট – অর্জুন সিং, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বাইট – সমীর আচার্য্য, স্থানীয় তৃণমূল নেতা

*শ্যামনগরে কারখানার জমি দখলের অভিযোগ তৃনমুলের বিরুদ্ধে, আদালতের রায় থাকলেও পুলিশ ব্যর্থ দখল মুক্ত করতে,আদালতের […]

বারাকপুরে দমদম ব্যারাকপুর জেলা তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের সভাপতি অমিত গুপ্তার উদ্যোগে প্রতিবাদ মিছিল ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে বাঙালি কে অপমান করা হচ্ছে তার পাশাপাশি এসআইআর বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিলের পাশাপাশি বিক্ষোভসভা অনুষ্ঠিত হয়। রবিবার বিকেলে বারাকপুর দমদম সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের হিন্দি প্রকোষ্ঠের সভাপতি তথা ভাটপাড়া পৌরসভার সিআইসি অমিত গুপ্তার নেতৃত্বে ব্যারাকপুর স্টেশন থেকে প্রতিবাদ মিছিল শুরু করে গিয়ে চিরিয়ামোরে এক বিক্ষোভ সভার আয়োজন করা হয়। উক্ত বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের হিন্দি প্রকোষ্ঠের সভাপতি তথা জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিবেক গুপ্তা সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের হিন্দিপ্রকোষ্ঠের সভাপতি অমিত গুপ্তা বলেন যেভাবে বাঙ্গালীদের নির্যাতন করা হচ্ছে তার পাশাপাশি এসআইআর এর নামে কেন্দ্রের বিজেপি সরকার গণতন্ত্র হত্যা করতে পথে নেমেছে তার বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ মিছিল। অপরদিকে রাজ্য তৃণমূল কংগ্রেসের হিন্দি প্রকোষ্ঠের সভাপতি তথা জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিবেক গুপ্তা বলেন যেভাবে বাঙ্গালাভাসিদের ওপর আক্রমণ হচ্ছে তার জন্য অবিলম্বে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেন।

বারাকপুরে দমদম ব্যারাকপুর জেলা তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের সভাপতি অমিত গুপ্তার উদ্যোগে প্রতিবাদ মিছিল ভারতবর্ষের বিজেপি […]

আজ ১৫ ই আগস্ট ৭৯ তম স্বাধীনতা দিবস। সারা ভারতবর্ষের সাথে বারাকপুরে গান্ধী ঘাটে পালিত হচ্ছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান । পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস গান্ধীঘাটে গান্ধীর মূর্তির পাদদেশে মাল্যদান করেন। রাজ্যপাল দেশবাসীকে 15 ই আগস্ট এর শুভেচ্ছা জানান এরপর তিনি বলেন ভিন রাজ্যে গিয়ে যেভাবে বাঙালি আক্রান্ত হচ্ছে তার দ্রুত সমস্যার সমাধান হবে আলোচনার মাধ্যমে। বাংলাদেশ অনুপ্রবেশ নিয়ে তিনি কোন মন্তব্য করতে চাননি।

আজ ১৫ ই আগস্ট ৭৯ তম স্বাধীনতা দিবস। সারা ভারতবর্ষের সাথে বারাকপুরে গান্ধী ঘাটে পালিত […]