নৈহাটি চার নম্বর বিজয়নগর এলাকায় এক ব্যক্তিকে পিটিয়ে খুন করল তার স্ত্রী পুত্র কন্যা।এই ঘটনায় নৈহাটি থানার পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে। তাদের নাম সন্ধ্যা দাস (স্ত্রী) বাবন দাস(ছেলে) রিনি দাস (কন্যা)… পারিবারিক অশান্তির জেরে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। আজ সকালে নৈহাটি সাহেব কলোনি এলাকার পেশায় টোটো চালক সুপ্রভাত দাসকে তার স্ত্রী পুত্র কন্যা মারধর করছিল। তারপর তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় টোটো চালকরা কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতাল নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

নৈহাটি চার নম্বর বিজয়নগর এলাকায় এক ব্যক্তিকে পিটিয়ে খুন করল তার স্ত্রী পুত্র কন্যা।এই ঘটনায় […]

জগদ্দলের মেঘনা জুটমিলের ঠিকাদার দের কাছ থেকে তোলা চেয়ে না পেয়ে মারধরের অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে। আহত প্রায় 8 জন। আহতরা ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।এলাকায় উত্তেজনা।ঘটনাস্থলে জগদ্দল থানার পুলিশ। অভিযোগ ব্যারাকপুর সাংসদ পার্থ ভৌমিক এর নির্বাচনী এজেন্ট তৃণমূল নেতা সৌরভ সিং ও তার দলবলের বিরুদ্ধে।

জগদ্দলের মেঘনা জুটমিলের ঠিকাদার দের কাছ থেকে তোলা চেয়ে না পেয়ে মারধরের অভিযোগ তৃণমূল নেতাদের […]

আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়াকে নৃশংসভাবে খুন করার ঘটনায় দ্রুত বিচারের দাবিতে এক মৌন মিছিল আয়োজিত হলো নৈহাটিতে। যে মিছিলে অংশগ্রহণ করেন সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। এদের মধ্যে রয়েছেন অভিনয় জগত থেকে শুরু করে সংগীত শিল্পী চিত্রশিল্পী নাট্যকার নাট্য ব্যক্তিত্ব চিকিৎসক ছাত্র-ছাত্রী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ। আর এই মিছিলের একেবারে শেষে ছিলেন ব্যারাকপুর সাংসদ পার্থ ভৌমিক নৈহাটি পৌরসভার পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব বর্গ।

আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়াকে নৃশংসভাবে খুন করার ঘটনায় দ্রুত বিচারের দাবিতে এক মৌন মিছিল আয়োজিত […]

ভাটপাড়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়া সাহুসমাজ এলাকায় নর্দমা থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পঁচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। জানা গিয়েছে ভাটপাড়া পৌরসভার সাফাই কর্মীরা নর্দমা সাফাই করতে গিয়ে দেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে।

ভাটপাড়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়া সাহুসমাজ এলাকায় নর্দমা থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পঁচাগলা […]

রাজ্য সরকারের দুর্গাপূজায় অনুদান ৮৫ হাজার টাকা এবার ফিরিয়ে দিল পানিহাটি নাটাঘর পূর্বাশা উন্নয়ন সমিতি নাগরিকবৃন্দের এবছর পূজো পদার্পণ করলো 44 তম বর্ষে এই ৪৪ তম বর্ষের শারদ উৎসবে রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া ৮৫ হাজার টাকা সরিয়ে দিলেন পুজো উদ্যোক্তারা। এই টাকা নেবেন না বলে তারা ঘোলা থানায় চিঠি দিয়ে জানিয়ে দেয় উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যতদিন এগিয়ে আসছে। রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিবছর দুর্গা পুজো কমিটিগুলোকে যে অনুদান দেওয়া হয় সেই অনুদান ফিরিয়ে দেওয়ার তালিকা ক্রমশই বাড়ছে। উইং ওয়ান জাস্টিস তিলোত্তমা ডাক্তারের বিচার চাই এই দাবিতে এবার ডাক্তার তিলোত্তমা বাড়ির পাশের পাড়া পূর্বাশা উন্নয়ন সমিতি তারা ফিরিয়ে দিল সরকারের দেওয়া ৮৫০০০ টাকা পাড়ার সমস্ত মানুষের মিলিতভাবে সিদ্ধান্ত নেন আমাদের অঞ্চলের মেয়ের শাস্তি চাই তার বিচার চাই আমরা অনুদান চাই না

রাজ্য সরকারের দুর্গাপূজায় অনুদান ৮৫ হাজার টাকা এবার ফিরিয়ে দিল পানিহাটি নাটাঘর পূর্বাশা উন্নয়ন সমিতি […]

রেলের জমিতে তৈরি হওয়া পুজোরবেদি ভেঙ্গে দিলো আরপিএফ দীর্ঘদিন ধরে রেলের জমিতে হয়ে আসা উত্তর ২৪ পরগনা জেলার বারাকপুর মহাকুমার অন্তর্গত কাঁচরাপাড়া পৌরসভার অন্তর্গত ২২ নং ওয়ার্ডের আবুদার বটতলার দুর্গাপুজোর বেদি ভেঙে দিল আরপিএফ। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল ওই মাঠে একটি দুর্গা পূজার বেদী তৈরি করে দিতে হবে। চলতি বছরে দুর্গাপুজোর প্রাক্কালে কাঁচরাপাড়া পৌরসভা স্থানীয় বাসিন্দাদের দাবি মতো এগিয়ে এসে সেই বেদী নির্মাণের কাজও শুরু করেছিল। কিন্তু আজ খবর পেয়ে ঘটনাস্থলে আসে আরপিএফ। জমিটি যেহেতু রেলের সেই কারণে দুর্গা পুজোর বেদীটি আরপিএফ জেসিপি দিয়ে ভেঙে দেওয়ার ফলে এলাকাবাসীরা আরপিএফ বাহিনীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ঘেরাও করে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে বিজপুর থানার পুলিশ ঘেরাও মুক্ত করে আর পিএফ বাহিনীকে উদ্ধার করে। খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসেন স্থানীয় তৃণমূল নেত্রী সোনালী সিংহ রায়। তিনিও এই বেদী ভাঙ্গা আটকানোর চেষ্টা করেন। তবে তাঁর চেষ্টা বৃথা যায়। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি পুনরায় এই বেদি তৈরি করে দিতে হবে।

রেলের জমিতে তৈরি হওয়া পুজোরবেদি ভেঙ্গে দিলো আরপিএফ দীর্ঘদিন ধরে রেলের জমিতে হয়ে আসা উত্তর […]

শ্রমিক মালিক অসন্তোষের জেরে আচমকা বন্ধ হয়ে গেলো কাঁকিনাড়া নফর চন্দ্র জুটমিল।সোমবার মিল কতৃপক্ষ মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে বন্ধ করে দেয় মিলটি।মূলত শ্রমিকদের উপর অত্যাধিক কাজের চাপ বৃদ্ধি করছিল মিল কর্তৃপক্ষ। সেই কাজ না করতে পারায় শ্রমিক এবং মালিকের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এই বিষয়ে একজন শ্রমিককে গত শনিবার কর্তৃপক্ষের বিরুদ্ধে মারধর করার অভিযোগ উঠে। মিলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজিত শ্রমিকরা মিলের ভেতরে ভাঙচুরও চালায়। সেই সময় ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল সামাল দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয় চালু হয় মিল। এরপর সোমবার রাতে আচমকাই মিল কর্তৃপক্ষ মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে মিলটি সম্পূর্ণ বন্ধ করে দেয় মিলটি।

শ্রমিক মালিক অসন্তোষের জেরে আচমকা বন্ধ হয়ে গেলো কাঁকিনাড়া নফর চন্দ্র জুটমিল।সোমবার মিল কতৃপক্ষ মিলের […]

ভাটপাড়া ৮নং ও য়ার্ডের কাউন্সিলার নুর জামাল ওরফে সাহেব কে দশ লক্ষ টাকার বরাতে খুনের অভিযোগে ২নং ওয়ার্ড কাউন্সিলার গোপাল রাউতের বিরুদ্ধে। তার একটি অডিও ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও এই অডিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম।

ভাটপাড়া ৮নং ও য়ার্ডের কাউন্সিলার নুর জামাল ওরফে সাহেব কে দশ লক্ষ টাকার বরাতে খুনের […]

এিপুরা রাজ্যের এক ব্যবসায়ীকে অপহরন কান্ডে গ্রেফতার করা হল বারাসাতের ২নং ওয়াডের কাউন্সিলরকে । সূত্রের খবর অনুযায়ী,অতীতে ত্রিপুরার বাসিন্দা এবং বর্তমানে উত্তর চব্বিশ পরগনার ব্যবসায়ীকে মোটা অঙ্কের মুক্তিপণের জন্য দু দফায় কিডন্যাপ করার অভিযোগে গ্রেফতার করা হল বারাসাতের কাউন্সিলর মিলন সর্দারকে।ব্যবসায়ীকে অপহরন করে মুক্তিপণ চাওয়ার অভিযোগ পেয়ে বৃহস্পতিবার সিআইডি বারাসাতের তার বাড়ির এলাকা থেকে মিলন সর্দারকে গ্রেফতার করে। অভিযোগ, খড়দা থানা এলাকার ব্যবসায়ীকে দু দফায় অপহরণ করে ৯ কোটি টাকা মুক্তিপণ হিসাবে নেওয়া হয়। জানা গিয়েছে,যারা এই অপহরণকারী দলের সঙ্গে যুক্ত থাকার বিষয়ে অভিযুক্ত তার অন্যতম মাথা বারাসাতের কাউন্সিলর মিলন সর্দার ।অভিযোগ, ব্যবসায়ীকে কাউন্সিলারের ব্লু প্রিন্ট অনুযায়ী অপহরণ করে বারাসাতে আটকে রাখা হয়েছিল। প্রথম দফায় ৬ কোটি এবং পরের দফায় ৩ কোটি টাকা মুক্তিপণ হিসাবে নেওয়া হয়েছে বলেও জানা যায়।অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে আজ ব্যারাকপুরে আদালতে পেশ করেন সিআইডির তদন্তকারীরা।

এিপুরা রাজ্যের এক ব্যবসায়ীকে অপহরন কান্ডে গ্রেফতার করা হল বারাসাতের ২নং ওয়াডের কাউন্সিলরকে । সূত্রের […]

Victim’s parents on SC hearing and removal of Kolkata CP. They say the real victory will be ours that day when the real killers will be caught and brought to justice. আসল জয় আমাদের সেদিনই হবে, যেদিন আসল খুনিদের ধরা হবে এবং বিচার হবে: তিলোত্তমার বাবা মা: ১) সুপ্রিম কোর্টের ওপর আমাদের ১০০ শতাংশ ভরসা আছে। এই বিচারব্যবস্থাকে সঠিকভাবে গাইড করে নিয়ে যাবেন। সমাধান করার চেষ্টা অবশ্যই করবে। ২) আমরা প্রথম দিন থেকে বলে এসেছি, সুপ্রিম কোর্ট শুনানিতে সেটাই তুলে ধরেছে কারণ তথ্য প্রমাণ লোপাট করলে একটা সংস্থাকে খুঁজে পেতে সমস্যা হয়। এখানে তথ্য প্রমান লোপাটের ঘটনা ঘটেছে এবং একজনকে গ্রেপ্তার করেছে। ৩) কলকাতা পুলিশ কমিশনার সহ পুলিশের শীর্ষ কর্মকর্তাদের অপসারণ নিয়ে বাবা বলেন ‘আমি একটাই কথা বলব, যারা যারা এই ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত রয়েছেন, যারা প্রমাণ লোপাটের সাথে জড়িয়ে রয়েছেন, সবাইকে যেন তদন্তের আওতায় আনা হয় এবং সকলে যেন শাস্তি পায়। ৪) জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে তিলোত্তমার বাবা-মা বলেন তাদের আন্দোলনে পুরনো আস্থা আছে। তাদেরকে আমরা নিজেদের ছেলেমেয়েদের মত মনে করছি। বিচারের জন্য তারা যেভাবে কষ্ট করে রাস্তায় বসে রয়েছে এটা দেখলে আমাদেরই কষ্ট লাগে। ৫) তিলোত্তমার বাবা মা জানান ‘আসল জয় আমাদের সেদিনই হবে, যেদিন আসল খুনিদের ধরা হবে এবং বিচার হবে।’ ৬) তিলোত্তমার মা জানান ‘২০২১ সালে যখন এই ডাঃ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তখন যদি মুখ্যমন্ত্রী এই পদক্ষেপগুলো নিতেন তখন আমার কোল ফাঁকা হতো না। আমার মেয়েটা হারিয়ে যেত না।

Victim’s parents on SC hearing and removal of Kolkata CP. They say the real victory […]