*মুখ্যমন্ত্রী আমাকে নির্দেশ দিক আমার ২ ঘন্টা লাগবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বুঝে নিতে, অভিষেক কে চ্যালেঞ্জ অর্জুনের* অভিষেক বন্দ্যোপাধ্যায় ২ বছর টাইম চাইছেন,আর আমাকে মুখ্যমন্ত্রী ২ ঘন্টা টাইম দিক আমি ওকে দেখে নিচ্ছি।ওর মতো আমার কোন লিস্ট লাগবে না! আমার সব জানা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথা থেকে চুরি করেছে,কোথায় কোথায় দুর্নিতি করেছে,কাকে কাকে খুন করেছে!! সব বুঝে নেবো!! অভিষেক বন্দ্যোপাধ্যায় এর হুমকির পর পালটা হুমকি পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর।

*মুখ্যমন্ত্রী আমাকে নির্দেশ দিক আমার ২ ঘন্টা লাগবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বুঝে নিতে, অভিষেক কে […]

দশমীর রাতে মারধর করে গলার চেন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। নৈহাটী পুরসভার ২ নম্বর ওয়ার্ডের আম্রপল্লী এলাকার ঘটনা। এলাকার বাসিন্দা নবদ্বীপ রায় চৌধুরীর অভিযোগ, বজরঙবলী মন্দিরের সামনে আচমকা তার বাইক আটকে তৃণমূলের ভীম, লেলো, রাজু তাকে মারধর করে গলায় থাকা দুটি সোনার চেন ছিনিয়ে নেয়। ওই সময় বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন রিতুমা পোদ্দার। তিনি প্রতিবাদ করলে তার ওপর হামলা চালায় তৃণমূলের রাজু দাস। তরুনীর গলায়, হাতে, পিঠে আঘাত লেগেছে। আক্রান্তরা নৈহাটী থানায় অভিযোগ দায়ের করেছে।

দশমীর রাতে মারধর করে গলার চেন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। নৈহাটী পুরসভার […]

গতকাল নৈহাটি সাত নম্বর বিজয়নগর অধিবাসীবৃন্দের দুর্গাপুজো একটি দলীয় রাজনৈতিক দলের গান চলা নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। আর সেই ঘটনায় অনিচ্ছাকৃত ভুল এবং ঘটনায় দুঃখ প্রকাশ করলেন পূজো উদ্যোক্তারা।

গতকাল নৈহাটি সাত নম্বর বিজয়নগর অধিবাসীবৃন্দের দুর্গাপুজো একটি দলীয় রাজনৈতিক দলের গান চলা নিয়ে তৈরি […]

দুর্গাপূজোর শুভেচ্ছা জানাতে নোয়াপাড়ার প্রাক্তন বিধায়িকা মঞ্জু বসুর বাড়িতে বর্তমান বিধায়ক তথা রাজ্যের শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং।মঞ্জু বসুর হাতে তুলে দিলেন উপহার হিসেবে একটি আরএসএস এর বই। তাদের এই সাক্ষাৎ নিতান্তই সৌজন্য সাক্ষাৎকার বলা হলেও ব্যারাকপুরে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত?

দুর্গাপূজোর শুভেচ্ছা জানাতে নোয়াপাড়ার প্রাক্তন বিধায়িকা মঞ্জু বসুর বাড়িতে বর্তমান বিধায়ক তথা রাজ্যের শ্রম ও […]

ভাটপাড়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কাছারি রোডের সাত নম্বর গলি এলাকায় আজ সকালে হঠাৎই একটি বাড়িতে আগুন লেগে যায়। সেই বাড়ির চারটি ঘর আগুনে ভষ্মীভূত হয়ে যায়।যদিও কেউ হতাহত হয়নি।ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে। কিভাবে আগুন লাগলো তা জানা না গেলেও পরিবারের অভিযোগ কদিন ধরে বাড়িওয়ালা ভারাটিয়ার মধ্যে বিবাদ চলছিল। সেই বাড়িওয়ালা তাদেরকে ওঠানোর জন্য এই আগুন লাগিয়ে দিতে পারে বলে সন্দেহ। এরপর ঘটনাস্থলে ভাটপাড়া বিধায়ক পবন সিং এসে ভষ্মীভূত পরিবার গুলির পাশে দাঁড়িয়ে তাদেরকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেন। তার সাথে উপস্থিত ছিলেন বিজেপি নেতা সোহন চৌধুরী, ভরত যাদব সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।

ভাটপাড়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কাছারি রোডের সাত নম্বর গলি এলাকায় আজ সকালে হঠাৎই একটি […]

*দুর্গার বারোটা হাত এবং লক্ষ্মী দুটো আর কার্তিক উধাও, কামারহাটি বিজেপি তরফে দেওয়া পূজোর পোস্টার ঘিরে চাঞ্চল্য* বিজেপির পক্ষ থেকে বিজেপির নেতৃত্বরা যেভাবে দুর্গাপুজো আসার আগের থেকে বিভিন্ন বিধান দেওয়া শুরু করেছে কিভাবে খাবেন কিভাবে চলবেন পূজোয় কি লেখা হবে সেখানে দেখা গেল বিজেপি কামারহাটি মন্ডল একের আট নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আট নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় নওদাপাড়া অঞ্চলে দুর্গাপুজোর অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সহ রাজ্যের নেতৃত্ব জেলার নেতৃত্ব ছবি দিয়ে দুর্গার ছবি দিয়ে যে ফ্লেক্স লাগানো হয়েছে সেই ফ্লেক্সে দেখা যাচ্ছে দুর্গার চার সন্তানের মধ্যে এক সন্তান নেই কার্তিকের ছবি বাদ লক্ষ্মীর ছবি রয়েছে দুটো। এই ফ্লেক্স এর দুর্গার ছবি কে কেন্দ্র করে হয়েছে বিতর্ক এই বিতর্কের ফলে অনেক ফ্লেক্স খোলা হয়েছে কিন্তু এখনো নওদাপাড়া যুবক সংঘ অঞ্চলে রয়ে গেছে বেশ কিছু ফ্লেক্স দুর্গার ছবি নিয়ে বিজেপির লাগানো ফ্লেক্সকে কেন্দ্র করে কামারহাটি অঞ্চলে উঠল বিতর্ক।

*দুর্গার বারোটা হাত এবং লক্ষ্মী দুটো আর কার্তিক উধাও, কামারহাটি বিজেপি তরফে দেওয়া পূজোর পোস্টার […]

ইছাপুর কন্ঠাধারের দে পরিবারের প্রথম বর্ষ দুর্গাপুজো জমজমাট। ঐ এলাকায় দীর্ঘদিন ধরে কোন দূর্গা পূজার ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে এখানকার মানুষের দুর্গাপূজার আনন্দ বলে তেমন কিছু ছিল না। সে কথা মাথায় রেখে এ বছর প্রথম বছর দুর্গাপূজা শুরু করল ইছাপুরের দে পরিবার। পাড়া প্রতিবেশী আত্মীয়-স্বজন মিলিয়ে একেবারে জমজমাটি তাদের এই দুর্গাপুজো

ইছাপুর কন্ঠাধারের দে পরিবারের প্রথম বর্ষ দুর্গাপুজো জমজমাট। ঐ এলাকায় দীর্ঘদিন ধরে কোন দূর্গা পূজার […]

নৈহাটি পৌরসভার চার নম্বর ওয়ার্ডের চরকতলা এলাকায় সিপিএমের একটি বুকস্টল ভেঙে দেওয়ার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল গভীর রাতে তাদের বুকস্টল ভেঙে পুকুরে ফেলে দেয় কে বা কারা।কিন্তু তারা এই বুকস্টল চালু করবে জানানো হয়েছে সিপিআইএমের তরফ। সিপিআইএমের সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে বিজেপির তরফে।

নৈহাটি পৌরসভার চার নম্বর ওয়ার্ডের চরকতলা এলাকায় সিপিএমের একটি বুকস্টল ভেঙে দেওয়ার অভিযোগ বিজেপি আশ্রিত […]

*শ্যামনগর চৌরঙ্গী মা দিনতারিণী কালী মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে প্রান্তিক মানুষের হাতে তুলে দেওয়া হল পূজোর উপহার* একেবারে দোরগোড়ায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর এই দুর্গাপূজাতে আনন্দ উৎসবে মেতে উঠবে আপামর বাঙালি। আর এই আনন্দ উৎসবে অন্ধকারে থেকে যায় সমাজের প্রান্তিক মানুষেরা। তাদের মুখে এক টুকরো হাসি ফোটাতে এবার উদ্যোগী হলো শ্যামনগর চৌরঙ্গী মা দিনতারিনী কালী মন্দির কর্তৃপক্ষ। সেই সমস্ত মানুষের হাতে দুর্গা পুজোর উপহার হিসেবে নতুন জামা কাপড় তুলে দেওয়া হয় মন্দির কতৃপক্ষের তরফে।

*শ্যামনগর চৌরঙ্গী মা দিনতারিণী কালী মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে প্রান্তিক মানুষের হাতে তুলে দেওয়া হল […]

নৈহাটি, নদিয়া জুট মিলের সামনে ময়লার গাড়ি আতঙ্কিত মিল কর্মীরা। হঠাৎই মিল ছুটি হওয়ার আগে মিলের গেটের সামনে কে বা কারা একটি ময়লার গাড়ি রেখে চলে যায় যাতে আটকে যায় মিলের গেট আতঙ্কিত হয়ে পড়ে মিলকর্মীরা। পুজোর আগে মিল বন্ধ করে দেওয়ার পরিকল্পনা হিসেবেই কর্মীরা বলেন। রবি কি লাইভ কেন এই গেটের সামনে ময়লার গাড়ি ফেলে গেল প্রশ্ন করছেন কর্মীরা। ক্ষুব্ধ কর্মীরা গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে ময়লার গাড়িটি উল্টে দেন এ বিষয়ে শ্রমিক নেতা রাকেশ সিং জানান উদ্দেশ্য প্রণত ভাবেই এই গেটের সামনে পৌরসভার তরফ থেকে ময়লার গাড়িটি রেখে যাওয়া হয় যদিও বা এ বিষয়ে নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায় জানান এটি কোন উদ্দেশ্য নিয়ে রাখা হয়নি, আগামীকাল মহালয়া তাই প্রত্যেকেই গঙ্গার ঘাটে ঘাট পরিষ্কারের জন্য গেছে। এবং গাড়িটি গঙ্গার ঘাট থেকে একটু দূরে অর্থাৎ মিলের গেটের সামনেই ভুলবশত রেখে চলে গেছে।

নৈহাটি, নদিয়া জুট মিলের সামনে ময়লার গাড়ি আতঙ্কিত মিল কর্মীরা। হঠাৎই মিল ছুটি হওয়ার আগে […]