শতবর্ষ প্রাচীন নৈহাটি বড় মা কালীমন্দিরে আজ থেকে শুরু হলে ভক্তদের মধ্যে ভোগ বিতরণ। এছাড়াও এদিনই শুরু হল বড়মা নিঃসুল্ক চিকিৎসা কেন্দ্র। এই বড়মার ভোগ প্রতি সোম বুধ শুক্র বিতরণ করা হবে এবং বাকি দিনগুলো মন্দিরের বাইরে হাতে হাতে দেওয়া হবে। আর এই ভোগ সংগ্রহ করার জন্য প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে কুপন সংগ্রহ করতে হবে। আর এই ভোগ আজ থেকে শুরু হয়ে ভোগ পেয়ে যথেষ্টই খুশি ভক্তরা।

শতবর্ষ প্রাচীন নৈহাটি বড় মা কালীমন্দিরে আজ থেকে শুরু হলে ভক্তদের মধ্যে ভোগ বিতরণ। এছাড়াও […]

নৈহাটি পৌরসভায় সাফাই কর্মীদের বিক্ষোভ…. নৈহাটি পৌরসভার সাফাই কর্মীদের প্রায় তিন মাস বেতন না হওয়ার দাবিতে পৌর আধিকারিকের ঘরের সামনে সাফাই কর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে নৈহাটি পৌরসভার ৩১ টি ওয়ার্ডেই সাফাই অভিযান ইতিমধ্যে তলানিতে চলে গেছে। সাফাই কর্মীদের দাবি অবিলম্বে তাদের বকেয়া বেতন দিতে হবে। যদিও সংশ্লিষ্ট পৌরআধিকারিক এই বিষয়ে মন্তব্য করতে চাননি।

নৈহাটি পৌরসভায় সাফাই কর্মীদের বিক্ষোভ…. নৈহাটি পৌরসভার সাফাই কর্মীদের প্রায় তিন মাস বেতন না হওয়ার […]

রাখি বন্ধন উৎসব এ মাতলেন জগদ্দল বিধায়ক ডক্টর রাজেশ কুমার। আজকের এই দিনে নারী সুরক্ষা থেকে শুরু সাধারণ মানুষের সুরক্ষার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হলেন বলে জানালেন জগদ্দল বিধায়ক। এদিন শ্যামনগর ঝাউতলা তার বিধায়ক সেবা কেন্দ্রের সামনে রাখি উৎসবে সকলকে রাখি পরান জগদ্দল বিধায়ক ডঃ রাজেশ কুমার এছাড়াও তাকেও সকল মা-বোনেরা রাখি পরান।

রাখি বন্ধন উৎসব এ মাতলেন জগদ্দল বিধায়ক ডক্টর রাজেশ কুমার। আজকের এই দিনে নারী সুরক্ষা […]

*ট্রেনের বগি উল্টে বিপত্তি, সেই দুর্ঘটনার উদ্ধারকার্য্য চালানোর মকড্রিল হলো শিয়ালদহ রানাঘাট মেইন শাখার কাঁকিনাড়া রেলস্টেশনের কাছে* কাঁকিনাড়া : শিয়ালদহ রানাঘাট মেইন শাখার অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলস্টেশন কাঁকিনাড়ার কাছে ট্রেন দুর্ঘটনা। ট্রেনের একটি বগি উল্টে বড়সর দুর্ঘটনা।সেই দুর্ঘটনায় আহতদের উদ্ধারকার্য চালানোর মকড্রিল হলো যুদ্ধকালীন তৎপরতায়। যেখানে বাস্তবে যে ধরনের উদ্ধারকার্য হয় ঠিক সেই ধরনের উদ্ধার কার্য চালানোর মকড্রিলে উপস্থিত ছিল ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে সিভিল ডিফেন্স রেলের আধিকারিক থেকে শুরু করে সর্বস্তরের কর্মীরা। এছাড়াও চিকিৎসকদের উপস্থিতিও ছিল। সেখানে পুতুল এর মাধ্যমে আহতদের উদ্ধারকাজ চালানোর হাতে-কলমে একদিকে যেমন প্রশিক্ষণ হলো অন্যদিকে সচেতনতা তৈরি করা হলো। যাতে এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে। আর যদিও বা এই ধরনের দুর্ঘটনা হয় তাহলে অত্যন্ত সতর্কভাবে উদ্ধার কাজ চালিয়ে যাত্রীদের প্রাণ বাঁচানো যায়। বাইট – রাজীব সাক্সেনা, শিয়ালদহ DRM

*ট্রেনের বগি উল্টে বিপত্তি, সেই দুর্ঘটনার উদ্ধারকার্য্য চালানোর মকড্রিল হলো শিয়ালদহ রানাঘাট মেইন শাখার কাঁকিনাড়া […]

বিজেপির নেতা টিটাগর অঞ্চলের মানুষের পাশে থাকা মানুষ মনিশ শুক্লা ৪৫ তম জন্মদিনে স্বেচ্ছায় রক্তদান শিবির টিটাগর থানার উল্টো দিকে বিটি রোড এর উপর অনুষ্ঠিত হয় ২০২০ সালে খুন হন মনিশ শুক্লা দেখতে দেখতে ছ বছর হয়ে গেল তার খুনের কিন্তু এখনো চার খুনের বিচার সঠিকভাবে পায়নি মনিশ শুক্লার পরিবারসহ বিজেপির কর্মী নেতৃত্বরা সরকার পরিবর্তনের পরে মনিশ শুক্লার খুনের বিচারের দাবিতে পুনরায় সোচ্চার হন ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিজেপির নেতৃত্ব এবং কর্মীরা আজ তার ৪৫ তম জন্মদিনের রক্তদান শিবিরে বিজেপির মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক এবং নেতৃত্বরা বিচারের দাবিতে সরব হন এই রক্তদান শিবিরে রাজ্যের পরিবহন ও শ্রমদপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী এসে বলেন মনীশ শুকলার খুনের সাথে পরিকল্পনার সাথে যারা যুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে ব্যারাকপুর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান উত্তম দাস এবং টিটাগর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী ও মূল অভিযুক্ত নির্মল ঘোষ যার বাড়িতে খুনিদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল সেই নির্মল ঘোষ ও তার ছেলে আজ জেলে তাই নেতৃত্ব পরিবারের লোকেরা তার বাবা সহ রাজ্যের মন্ত্রী এবং বিধায়ক তারা বিধানসভা তে মনিশ শুক্লার খুনের পুনরায় তদন্তের দাবি করে যারা বাইরে আছে এবং মনিশ শুক্লার খুনের সাথে যুক্ত তাদের শাস্তির দাবিতে আজকের এই ৪৫ তম জন্মদিন অনুষ্ঠানে প্রত্যেকের মুখ থেকে উঠে আসলো একই বক্তব্য

বিজেপির নেতা টিটাগর অঞ্চলের মানুষের পাশে থাকা মানুষ মনিশ শুক্লা ৪৫ তম জন্মদিনে স্বেচ্ছায় রক্তদান […]

জগদ্দল বিধানসভার অন্তর্গত নৈহাটি হাবরা রোড এর পাশে কুলিয়াগড় সুভাষপল্লী এলাকায় দেবু বিশ্বাসের রেস্টুরেন্টে আজ ভোররাতে হঠাৎই আগুন লাগে। এই আগুনে সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে যায় গোটা রেস্টুরেন্ট। আগুনের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয়েছে পার্শ্ববর্তী বেশ কয়েকটি বাড়ি।তৃণমূল সরকারের আমলে গজিয়ে ওঠা দেবু বিশ্বাসের বেআইনিভাবে তৈরি করা হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।এবিষয়ে বহুবার স্থানীয় মামুদপুর গ্রাম পঞ্চায়েতে চিঠি দেওয়া সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।

জগদ্দল বিধানসভার অন্তর্গত নৈহাটি হাবরা রোড এর পাশে কুলিয়াগড় সুভাষপল্লী এলাকায় দেবু বিশ্বাসের রেস্টুরেন্টে আজ […]

*নির্মল ঘোষের উপর ডিম ছোড়ার প্রতিবাদ করলেন তিলোত্তমার মা রত্না দেবনাথ,স্বামির নিরাপত্তা অভাব বোধ করায় বিধানসভায় জানিয়েছিলাম তাই নিরাপত্তা দিয়েছে,অপরাধিরা কেউ পার পাবে না! অভিযুক্তরা শাস্তি পাবেই!!* তিলোত্তমার কান্ডে কেউ পার পাবে না!! মুখ্যমন্ত্রীর উপর ভরসা আছে। প্রাক্তন চেয়ারম্যান ধরা পড়বেই।সঞ্জিব মুখার্জি কে বার বার বলা স্বত্তেও দ্বিতীয়বারের জন্য পোস্টমর্টেম করতে দেয়নি। উলটে ভয় দেখিয়েছে।যে পুলিশ আমার মেয়ের দেহ সতকারের টাকা দিয়েছে তাকে খুজছি সেই টাকা ফেরত দেবো তাকে।পুলিশ ও সেদিন তড়িঘড়ি দেহ পুড়িয়ে দেওয়ার যোগসাজশে যুক্ত ছিলো। তবে খড়দহ থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে নির্ম ল ঘোষের উপর ডিম ছোড়া ঠিক হয়নি।ওই তীব্র নিন্দা করছি,জানালেন তিলোত্তমার মা রত্না দেবনাথ।অভিযুক্ত যখন শাস্তি পাবে তখন তাকে ডিম ছোড়া ঠিক ন য়!! প্রতিবাদ তিলোত্তমার মায়ের। স্বামির নিরাপত্তার অভাব বোধ করছি, তাই বিধানসভায় জানিয়েছিলাম।সরকার তাই আমার স্বামির নিরাপত্তা দিয়েছে।কারন আমি বিধানসভায় যাবার পর স্বামির নিরাপত্তা বিঘ্ন হচ্ছিল। বাইটঃ- রত্না দেবনাথ ( তিলোত্তমার মা,পানিহাটির বিধায়িকা)

*নির্মল ঘোষের উপর ডিম ছোড়ার প্রতিবাদ করলেন তিলোত্তমার মা রত্না দেবনাথ,স্বামির নিরাপত্তা অভাব বোধ করায় […]

পানিহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ কে উড়িষ্যা থেকে গ্রেফতার করে আজ খড়দহ থানায় আনা হয়। সেখান থেকে আজ ব্যারাকপুরে আদালতে পাঠানোর সময় তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান এবং ডিম থেরাপি করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পরে খরদহ থানা চত্বরে। মূলত অভয়া কাণ্ডে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।তার বিরুদ্ধে খড়দহ থানার কেস নম্বর 382/২৬.. 10/07/2026 তারিখে ভারতীয় ন্যায় সংহিতার 308(5),111(3),351(3),61(2),3(5) ধারায় মামলা রুজু করে ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে।

পানিহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ কে উড়িষ্যা থেকে গ্রেফতার করে আজ খড়দহ […]

দীর্ঘ নির্বাসনের পরে, ভালোবাসার শহরে ওপার বাংলার লেখিকা তসলিমা, পানিহাটি উচ্চ বালিকা বিদ্যালয়ে এসে, বেগম রোকেয়ার সমাধিতে মাল্যদান লেখিকার, পাশাপাশি বেশ খানিকটা সময় কাটালেন পানিহাটি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে পড়ুবাদের সাথে। যে ভালোবাসা একসময় মুখ ফিরিয়ে নিয়েছিল তসলিমার থেকে, সেই ভালোবাসার শহর ফের বরণ করে নিলেন প্রিয় লেখিকাকে। ১৯৩২সালের ৯ই ডিসেম্বর, কলকাতার পার্শ্ববর্তী উত্তর ২৪ পরগনা সোদপুরের, এই মাটিতেই সমাধিস্থ হয়েছিলেন, ওপার বাংলার শিক্ষানবিশ নারী শিক্ষার অগ্রদূত, মহীয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তারপর থেকে দীর্ঘ বেশ কয়েক বছর পার হয়ে গিয়েছে, অবশেষে নির্বাসন কাটিয়ে সেই বেগম রোকেয়ার সমাধি তো স্মৃতিতে মাল্যদান করলেন প্রিয় লেখিকা তসলিমা নাসরিন, পাশাপাশি তুলে ধরলেন বেগম রোকেয়ার বিভিন্ন স্মৃতির কথা।

দীর্ঘ নির্বাসনের পরে, ভালোবাসার শহরে ওপার বাংলার লেখিকা তসলিমা, পানিহাটি উচ্চ বালিকা বিদ্যালয়ে এসে, বেগম […]

*পুলিশের জালে গ্রেপ্তার নৈহাটির বালি মাফিয়া মনোজ দাস।* নৈহাটি থানার পুলিশ নৈহাটির বালি মাফিয়া মনোজ দাস কে গ্রেফতার করলো আজ তাকে বারাকপুর আদালতে পাঠানো হয়েছে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এলাকায় তোলাবাজি মারামারি ও বালি পাচারের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। ভোট পরবর্তী হিংসায় তার নাম ছিল।দীর্ঘদিন গা ঢাকা দিয়েছিল মনোজ নৈহাটি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করে আজ বারাকপুর আদালতে পাঠানো হয়েছে পুলিশি হেফাজত চেয়ে।ধৃত মনোজের বিরুদ্ধে কেস নম্বর ১৭৭ US 303(2) BNS AND SECTION 21 মাইন্স এন্ড ম্যালেরিয়াস ACT 1957(MMDR)

*পুলিশের জালে গ্রেপ্তার নৈহাটির বালি মাফিয়া মনোজ দাস।* নৈহাটি থানার পুলিশ নৈহাটির বালি মাফিয়া মনোজ […]