গ্রেপ্তার হলেন খড়দহ পৌরসভার উপপৌরপ্রধান সায়ন মজুমদারের ছায়াসঙ্গী হিসাবে পরিচিত তৃনমুল নেতা গৌতম সাঁতরা।তার বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার অভিযোগ ছিল এবং এলাকায় ত্রাস হিসাবে পরিচিত ছিলেন বলে জানান বিজেপি কর্মীরা।বৃহস্পতিবার বারাকপুর কোর্টে নিয়ে যাওয়ার সময় তার উপর ডিম,পচা টমাটো ছোঁড়েন বিজেপি কর্মীরা।এবিষয়ে বলতে গিয়ে বিজেপি কর্মীরা সংবাদমাধ্যমকে জানান

গ্রেপ্তার হলেন খড়দহ পৌরসভার উপপৌরপ্রধান সায়ন মজুমদারের ছায়াসঙ্গী হিসাবে পরিচিত তৃনমুল নেতা গৌতম সাঁতরা।তার বিরুদ্ধে […]

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ট্রেনিং সেন্টার ব্যারাকপুর লাটবাগানে উপস্থিত হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এখানে পুলিশ কর্মীদের অভিবাদন গ্রহণ করার পাশাপাশি এখানে কার যারা পুলিশ কর্মী রয়েছে তাদের সাথে একসাথে দ্বিপ্রাহরিক আহার সারেন। আর মুখ্যমন্ত্রীর সাথে আহার করে স্বাভাবিকভাবেই খুশি পুলিশ কর্মীরাহ প্রত্যেকের বক্তব্য তাদের এ ধরনের মধুর অভিজ্ঞতা প্রথম হলো।

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ট্রেনিং সেন্টার ব্যারাকপুর লাটবাগানে উপস্থিত হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এখানে […]

*বাম আমল থেকে তৃনমুল আমল,পর পর দুইবার শিলন্যাস,হয়নিপর বীজপুর বিধান সভার জোনপুর স্টেডিয়াম, এবার বিজেপির আমলে বীজপুর বিধান সভার জোনপুর স্টেডিয়ামের কাজ শুরু করলেন বিধায়ক সুদীপ্ত দাস* বাম আমলে ততকালীন পরিবহন মন্ত্রী রঞ্জিত কুন্ডু বীজপুর বিধানসভার জোনপুর স্টেডিয়ামের শিলান্যাস করেছিলেন। এরপর তৃনমুল আমলে আবার সাংসদ মুকুল রায় ও এই জোনপুর স্টেডিয়ামের ফের শিলান্যাস হয়েছিলো।কিন্ত দীর্ঘ ২০ বছর ধরেই এই স্টেডিয়াম জরাজীর্ণ জংগলে ঢেকে গিয়েছিলো।এলাকার খেলোয়াড়রা এর মধ্যেই তাদের শারিরীক অনুশীলন করে যেতেন।ফুটবল খেলে হলে খেলোয়াড়দের ড্রেসিং রুম অবধি ছিলো না। তবে এবার স্টেডিয়াম নির্মানের উদ্যোগ নিলো নতুন বিজেপির সরকারের নতুন বিধায়ক সুদীপ্ত দাস। খেলোয়াড় দের ড্রেসিং রুমের ভিত্তিপ্রস্তর স্থাপ্ন করে তিনি জানান বাম আমল,তৃনমুল আমল পার হয়েছে, কিন্তু বিজেপির আমলেই হবে এই জোনপুর স্টেডিয়াম। আপাতত খেলোয়াড়দের ড্রেসিং রুম দিয়ে শুরু।এরপর সাংসদ কোটার টাকা এবং রাজ্য সরকারের সহযোগীতায় পুরো স্টেডিয়াম তৈরী হবে। জেলার থেকে খেলোয়াড় তৈরি হয়ে কোল কাতা দাপাবে এলাকারই ছেলেরা। এই মাঠ থেকেই খেলোয়াড় সংগ্রাম মুখার্জি উঠেছিলো।এইরকম অনেক সংগ্রাম মুখার্জি এই মাঠে খেলবে বলে দাবী বিধায়ক সুদীপ্ত দাসের।

*বাম আমল থেকে তৃনমুল আমল,পর পর দুইবার শিলন্যাস,হয়নিপর বীজপুর বিধান সভার জোনপুর স্টেডিয়াম, এবার বিজেপির […]

রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং এর উদ্যোগে এবার খুলছে 18/05/2026 থেকে বন্ধ থাকা জগদ্দলের এ আই চাঁপদানি জুটমিলের ফাইন ইয়ার্ন ইউনিট।আগামী 7 জুলাই থেকে মিল খুলে উৎপাদন শুরু হবে।ফলে কাজ ফের ফিরে পেলো এই মিলের প্রায় 400 শ্রমিক।খুশীর হাওয়া শ্রমিক মহলে।

রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং এর উদ্যোগে এবার খুলছে 18/05/2026 থেকে বন্ধ থাকা জগদ্দলের এ আই […]

*ত্রিকোণ প্রেমের জের , এক তরুণ ও তরুণীকে গঙ্গায় ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ , ইচ্ছাপুর নবাবগঞ্জ গঙ্গার ঘাটের ঘটনা*। ত্রিকোন প্রমের জেরে এক তরুণ ও তরুণী কে গঙ্গায় ঠেলে ফেলে দেওয়ার ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়াল ইচ্ছাপুরে নবারগঞ্জ গঙ্গার ঘাটে। এই ঘটনায় এখনও পর্যন্ত ঐন্দ্রিলা কর্মকার ও অভিষেক মন্ডল নামে এক যুবককের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না । তাদের খোঁজে গঙ্গায় স্পীডবোট চালিয়ে তল্লাশি চালাচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট ও পুলিশ প্রশাসন।ঘটনার খবর সংগ্রহে পরিবার সূত্রে জানাযায় তিন বন্ধু এবং এক বান্ধবী মিলে ইছাপুর নবাবগঞ্জ গঙ্গার ঘাটে আসে এবং তাদের মধ্যে বচসা হয় বলে পরিবারের অভিযোগ। এরপরই 18 বছরের এক যুবক অভিষেক মন্ডল কে দুই বন্ধু ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলে দেয় সেই ঘটনা দেখে ফেলে তাদের সঙ্গেই থাকা একটি মেয়ে ঐন্দ্রিলা কর্মকার প্রমাণ লোপাটের জন্য তাকেও গঙ্গায় ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে অভিযোগ পরিবারের।

*ত্রিকোণ প্রেমের জের , এক তরুণ ও তরুণীকে গঙ্গায় ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ , ইচ্ছাপুর […]

*ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক কে মীরজাফরের সাথে তুলনা করলেন ভাটপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পদত্যাগী তৃণমূল কাউন্সিলর তথা উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের নেতা অমিত গুপ্তা।*

*ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক কে মীরজাফরের সাথে তুলনা করলেন ভাটপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পদত্যাগী […]

জগদ্দল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁকিনাড়া নারায়নপুর ইউনাইটেড ক্লাবের প্রতিষ্ঠাতা ক্রীড়াপ্রেমী ও দক্ষ ক্রীড়া সংগঠক স্বর্গীয় হারাধন মল্লিক এর স্মরনসভা আয়োজিত হলো কাঁকিনাড়া নারায়নপুর ইউনাইটেড ক্লাব প্রাঙ্গণে, এছাড়াও তাঁর স্মরনে আয়োজিত হয় রক্তদান শিবির। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগদ্দল বিধায়ক ডক্টর রাজেশ কুমার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

জগদ্দল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁকিনাড়া নারায়নপুর ইউনাইটেড ক্লাবের প্রতিষ্ঠাতা ক্রীড়াপ্রেমী ও দক্ষ ক্রীড়া সংগঠক স্বর্গীয় […]

সুস্থ সমাজ গড়ে তোলার লক্ষ্যে ভাটপাড়া পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের বালক সংঘ ক্লাব নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। তাদের মাঠে প্রচুর শিক্ষানবীশ ফুটবলার তৈরি করার লক্ষ্যে এগিয়ে চলেছে। প্রতিনিয়ত এখানে শিক্ষানবীশ ফুটবলার অনুশীলন করে যাচ্ছে। এই ক্লাবের ফুটবল নিয়ে পরামর্শদাতা হিসেবে রয়েছেন বিশিষ্ট ফুটবলার সূর্য বিকাশ চক্রবর্তী। আর এই মাঠকে আরো ভালো করে তুলতে এবং পরিকাঠামোগত আরো উন্নতি করতে মাঠের চারপাশে ফেনসিং দেওয়ার কাজ চলছে। কিন্তু বেশ কয়েকদিন ধরে কে বা কারা সেই ফেনসিং তৈরির পাঁচিল ভেঙে দিচ্ছে। এ বিষয়ে প্রশাসনকে জানিয়ে এর সমাধান করার চেষ্টা চালাচ্ছে ক্লাব কর্তৃপক্ষ।

সুস্থ সমাজ গড়ে তোলার লক্ষ্যে ভাটপাড়া পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের বালক সংঘ ক্লাব নিজেদের কাজ […]

**দক্ষিণেশ্বর মা ভবতারি মন্দিরে সকাল সকাল পুজো দিলেন কাজল** দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে প্রভাতী সকালে মায়ের পুজো দিলেন কাজল দেবগন । দক্ষিণেশ্বরে সম্পূর্ণ প্রটোকলের মধ্য দিয়ে ই পুজো দিলেন। পুজো দিয়েই সংবাদমাধ্যমের মুখোমুখি হননি অভিনেত্রী। মার কাছে কি চাইলেন সেটাও জানা গেল না সংবাদমাধ্যমের সম্পূর্ণ নীরবতার মধ্য দিয়েই পুজো দিলেন অভিনেত্রী কাজল । প্রশাসনিক নিরাপত্তার মধ্য দিয়ে পুজো দিলেন ।

**দক্ষিণেশ্বর মা ভবতারি মন্দিরে সকাল সকাল পুজো দিলেন কাজল** দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে প্রভাতী সকালে […]

বারাসাত জেলাশাসকের দপ্তরে এলেন প্রশাসনিক বৈঠকে উপস্থিত ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেন পার্থ ভৌমিক তাকে যখন জিজ্ঞেস করা হয় তিনি এবার একুশে জুলাই এর উপস্থিত হবেন কিনা কিন্তু তখন তিনি বলেন ২১ ও ২২ তারিখ অ্যাসেম্বলি আছে এবং আরো প্রশ্ন করা হলে তিনি সমস্ত প্রশ্ন এড়িয়ে যান তাকে বারবার প্রশ্ন করা হয় কিন্তু তিনি কোন উত্তর দেননি।

বারাসাত জেলাশাসকের দপ্তরে এলেন প্রশাসনিক বৈঠকে উপস্থিত ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেন […]