নৈহাটি পৌরসভায় সাফাই কর্মীদের বিক্ষোভ….
নৈহাটি পৌরসভার সাফাই কর্মীদের প্রায় তিন মাস বেতন না হওয়ার দাবিতে পৌর আধিকারিকের ঘরের সামনে সাফাই কর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে নৈহাটি পৌরসভার ৩১ টি ওয়ার্ডেই সাফাই অভিযান ইতিমধ্যে তলানিতে চলে গেছে। সাফাই কর্মীদের দাবি অবিলম্বে তাদের বকেয়া বেতন দিতে হবে। যদিও সংশ্লিষ্ট পৌরআধিকারিক এই বিষয়ে মন্তব্য করতে চাননি।
