শিয়ালদহ রানাঘাট মেইন শাখার নৈহাটি জংশন রেলস্টেশনের কাছে মালগাড়ির ইঞ্জিন লাইনচ্যুত।যদিও বরসর দুর্ঘটনার হাত থেকে […]
Month: September 2023
কোটি কোটি টাকা আর্থিক প্রতারনার অভিযোগে নৈহাটি অরবিন্দপল্লী এলাকার এক দম্পতিকে গ্রেফতার করল নৈহাটি থানার পুলিশ। বিশ্বজিৎ মজুমদার ও সোমাশ্রী লাহিড়ী মজুমদার নামে ধৃত দম্পতিকে ব্যারাকপুর আদালতে পাঠালো পুলিশ। বহু মানুষের কাছ থেকে চড়া সুদে টাকা ফেরত দেওয়ার প্রলোভন আর্থিক প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে প্রচুর টাকা সব মিলিয়ে কোটি কোটি টাকা নিয়ে কাউকে আর টাকা ফেরত না দিয়ে গত ২০ মে ২০২৩ বাড়ি ছেড়ে পালিয়ে যায়।এরপর প্রতারিতরা নৈহাটি থানায় অভিযোগ দায়ের করার পর প্রায় তিন মাস পর ব্যঙ্গালোর থেকে গ্রেফতার করে পুলিশ।সেখান থেকে গ্রেফতার করে সোমবার রাতে তাদের নৈহাটি থানায় আনা হলে মঙ্গলবার সকাল 10 টা নাগাদ ধৃত দম্পতিকে ব্যারাকপুর আদালতে পাঠালো নৈহাটি থানার পুলিশ।
কোটি কোটি টাকা আর্থিক প্রতারনার অভিযোগে নৈহাটি অরবিন্দপল্লী এলাকার এক দম্পতিকে গ্রেফতার করল নৈহাটি থানার […]
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে কবিকে শ্রদ্ধা জানানো হলো নৈহাটি জিআরপি থানার পুলিশের তরফ থেকে।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটি জিআরপি থানার আইসি শ্রী বাসুদেব মল্লিক নৈহাটি এলাকার বিশিষ্ট সমাজকর্মী পরেশ চন্দ্র সরকার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব বর্গ।মঙ্গলবার দুপুর দুটো নাগাদ নৈহাটি স্টেশনে জিআরপি থানার ভেতরেই কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্য দান করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সকল ব্যক্তিত্ববর্গ। আর এই বিশেষ দিনে নৈহাটি জিআরপি থানায় কাজী নজরুল ইসলামের একটি আবক্ষ মূর্তি স্থাপন করার প্রস্তাব দেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্ব বর্গ।
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে কবিকে শ্রদ্ধা জানানো হলো নৈহাটি জিআরপি থানার পুলিশের […]
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এর ট্রান্সফারের অর্ডার। আর এই খবরে এখন রীতিমতো কান্নার রোল ভাটপাড়া পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লী প্রাথমিক বিদ্যালয়ে। এখানকার ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকদের মধ্যে কান্নার রোল। এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত মুখার্জি কে কোনোমতেই ট্রান্সফার হতে দিতে চান না স্কুলের ছোট পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকদের। তিনি এখানেই থাকুন এমনটাই দাবি সকলের। যদি ট্রান্সফার হতে হয় তাহলে এই স্কুলে তালা দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে অভিভাবকদের তরফ থেকে।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এর ট্রান্সফারের অর্ডার। আর এই খবরে এখন রীতিমতো কান্নার রোল ভাটপাড়া […]
ভাটপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ভাটপাড়া পৌরসভার জল বিভাগের দায়িত্বপ্রাপ্ত সিআইসি অমিত গুপ্তার নেতৃত্বে ভাটপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এর উদ্যোগে রবিবার এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হলে ভাটপাড়ায়। এই ওয়ার্ডের মৈত্রী লজে আয়োজিত হয় এই স্বাস্থ্য পরীক্ষা শিবির। এই শিবিরে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। মূলত এলাকার মানুষের স্বাস্থ্য সুরক্ষিত রাখতেই তাদের এই উদ্যোগ বলে জানানো হয়েছে উদ্যোক্তাদের তরফ থেকে। আর ভাটপাড়া পৌরসভার কাউন্সিলর অমিত গুপ্তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।
ভাটপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ভাটপাড়া পৌরসভার জল বিভাগের দায়িত্বপ্রাপ্ত সিআইসি অমিত গুপ্তার […]
ভাটপাড়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ভাটপাড়া পৌরসভার জল বিভাগের সি আই সি অমিত গুপ্তার পুজো হিসেবে পরিচিত কাঁকিনাড়া প্রভাত সেবা সংঘ ক্লাবের গণেশ পুজোর উদ্বোধন করলেন রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক। এই অনুষ্ঠানে এসে গণেশ পূজার উদ্বোধন করার পর এলাকার প্রান্তিক মানুষের হাতে সামান্য উপহার তুলে দেন তিনি এবং কাউন্সিলর অমিত গুপ্তা।
ভাটপাড়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ভাটপাড়া পৌরসভার জল বিভাগের সি আই সি অমিত […]
বিশ্ব ব্যাংকের সহযোগিতায় অত্যাধুনিক মানের জেটিঘাট তৈরি হতে চলেছে নৈহাটি পৌরসভা পরিচালিত নৈহাটি ফেরিঘাট।প্রায় 62 কোটি টাকা ব্যয়ে উন্নত মানের জেটিঘাট তৈরি করতে নৈহাটি জেটিঘাট তৈরি হতে চলেছে।তবে জায়গা সমস্যা থাকায় নৈহাটি ফেরিঘাট এর জায়গায় নৈহাটি রামঘাটে এই অত্যাধুনিক জেটি করলে ভালো হয় বলে জানান নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়।তিনি জানান কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বিশ্বব্যাঙ্ক এর প্রকল্পে এই কাজ হলে সাধারন মানুষের অনেক সুবিধা হবে। যাত্রী নিরাপত্তা ও যাত্রী স্বাচ্ছন্দ্য আরো উন্নত হবে।
বিশ্ব ব্যাংকের সহযোগিতায় অত্যাধুনিক মানের জেটিঘাট তৈরি হতে চলেছে নৈহাটি পৌরসভা পরিচালিত নৈহাটি ফেরিঘাট।প্রায় 62 […]
ব্যারাকপুর, 13/09/2023 *ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক পবন সিং এর নামে ভূয়ো ফেসবুক প্রোফাইল বানিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ।* ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক পবন সিং এর নামে ভূয়ো ফেসবুক প্রোফাইল বানিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ। এ বিষয়ে ভাটপাড়া বিজেপি বিধায়ক পবন সিং পুলিশের দ্বারস্থ হয়েছেন। কে বা কারা তার নামে এই ভূয়ো ফেসবুক প্রোফাইল তৈরি করে সাধারণ মানুষের কাছে টাকা চাইছে তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। তাকে বদনাম করার জন্য এই কাজ করা হচ্ছে বলে অভিযোগ। বাইট – রেয়াংশ করন, পবন সিং এর প্রতিনিধি রিপোর্ট- দেবপ্রিয় সরকার_8910749081
ব্যারাকপুর, 13/09/2023 *ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক পবন সিং এর নামে ভূয়ো ফেসবুক প্রোফাইল বানিয়ে […]
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বারংবার ED ও CBI দিয়ে হেনস্থা করার প্রতিবাদে নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল আয়োজিত হলো নৈহাটিতে।নৈহাটি পৌরসভার সামনে থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়ে নৈহাটির বিস্তীর্ণ এলাকা প্রদক্ষিণ করে ফের শেষ হয় নৈহাটি পৌরসভার সামনে।যার নেতৃত্বে ছিলেন নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনৎ দে নৈহাটি পৌরসভার পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায় সহ নৈহাটি শহর মহিলা তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব ও কর্মীরা। আর এই মিছিল শেষে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। তাদের অভিযোগ শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা নিতেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কে এইভাবে হেনস্থা করা হচ্ছে।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বারংবার ED ও CBI দিয়ে […]
