নৈহাটি জিআরপি থানার পুলিশের তরফ থেকে এক রক্তদান শিবির আয়োজিত হলো সোমবার।এদিন নৈহাটি এক নম্বর প্লাটফর্মে আয়োজিত হয় এই রক্তদান শিবির।এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী পরেশ চন্দ্র সরকার সহ রেল পুলিশের একাধিক পুলিশ আধিকারিক। এ বছর তাদের রক্তদান শিবির ষষ্ঠতম বর্ষে পদার্পণ করেছে। মূলত প্রশাসনিক দায়িত্ব সামলানোর পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালন করতে তাদের এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানানো হয়েছে। সোমবার দুপুর বারোটা থেকে শুরু করে বিকেল তিনটে পর্যন্ত আয়োজিত এই রক্তদান শিবিরে মোট ৬০ জন রক্ত দাতা রক্ত দান করেন

নৈহাটি জিআরপি থানার পুলিশের তরফ থেকে এক রক্তদান শিবির আয়োজিত হলো সোমবার।এদিন নৈহাটি এক নম্বর […]

কোটি কোটি টাকা আর্থিক প্রতারনার অভিযোগে নৈহাটি অরবিন্দপল্লী এলাকার এক দম্পতিকে গ্রেফতার করল নৈহাটি থানার পুলিশ। বিশ্বজিৎ মজুমদার ও সোমাশ্রী লাহিড়ী মজুমদার নামে ধৃত দম্পতিকে ব্যারাকপুর আদালতে পাঠালো পুলিশ। বহু মানুষের কাছ থেকে চড়া সুদে টাকা ফেরত দেওয়ার প্রলোভন আর্থিক প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে প্রচুর টাকা সব মিলিয়ে কোটি কোটি টাকা নিয়ে কাউকে আর টাকা ফেরত না দিয়ে গত ২০ মে ২০২৩ বাড়ি ছেড়ে পালিয়ে যায়।এরপর প্রতারিতরা নৈহাটি থানায় অভিযোগ দায়ের করার পর প্রায় তিন মাস পর ব্যঙ্গালোর থেকে গ্রেফতার করে পুলিশ।সেখান থেকে গ্রেফতার করে সোমবার রাতে তাদের নৈহাটি থানায় আনা হলে মঙ্গলবার সকাল 10 টা নাগাদ ধৃত দম্পতিকে ব্যারাকপুর আদালতে পাঠালো নৈহাটি থানার পুলিশ।

কোটি কোটি টাকা আর্থিক প্রতারনার অভিযোগে নৈহাটি অরবিন্দপল্লী এলাকার এক দম্পতিকে গ্রেফতার করল নৈহাটি থানার […]

সোমবার বিকেলে ভাটপাড়ায় শ্যুট আউটের ঘটনায় অভয় সিং নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল ভাটপাড়া থানার পুলিশ কাঁকিনাড়া জুটমিলের এক শ্রমিক বিকাশ বেহরা সোমবার বিকেলে দুষ্কৃতীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে বর্তমানে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।এই গুলি চালানোর ঘটনার তদন্তে নেমে ভাটপাড়া থেকে অভয় সিং ওরফে গুল্লি নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে ভাটপাড়া থানার পুলিশ।ধৃতকে মঙ্গলবার 12 টা নাগাদ ব্যারাকপুর আদালতে পাঠালো ভাটপাড়া থানার পুলিশ।কি কারণে এই গুলি চালানোর ঘটনা ঘটলো আরো কে কে যুক্ত সেই বিষয়ে তদন্ত করছে ভাটপাড়া থানার পুলিশ।

সোমবার বিকেলে ভাটপাড়ায় শ্যুট আউটের ঘটনায় অভয় সিং নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল ভাটপাড়া থানার […]

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে কবিকে শ্রদ্ধা জানানো হলো নৈহাটি জিআরপি থানার পুলিশের তরফ থেকে।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটি জিআরপি থানার আইসি শ্রী বাসুদেব মল্লিক নৈহাটি এলাকার বিশিষ্ট সমাজকর্মী পরেশ চন্দ্র সরকার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব বর্গ।মঙ্গলবার দুপুর দুটো নাগাদ নৈহাটি স্টেশনে জিআরপি থানার ভেতরেই কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্য দান করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সকল ব্যক্তিত্ববর্গ। আর এই বিশেষ দিনে নৈহাটি জিআরপি থানায় কাজী নজরুল ইসলামের একটি আবক্ষ মূর্তি স্থাপন করার প্রস্তাব দেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্ব বর্গ।

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে কবিকে শ্রদ্ধা জানানো হলো নৈহাটি জিআরপি থানার পুলিশের […]

সোমবার বিকেলে শ্যুট আউটের ঘটনা ঘটলো ভাটপাড়ায়। দুষ্কৃতীদের গুলিতে গুলিবিদ্ধ বিকাশ বেহরা নামে ২৭ বছরের এক যুবক। সে কাঁকিনাড়া জুট মিলের শ্রমিক বলে জানা গিয়েছে।তাকে কিছু দুষ্কৃতি বিকাশ কে কাঁকিনাড়া থেকে অপহরণ করে ভাটপাড়া 35 নম্বর ওয়ার্ডে নিয়ে গিয়ে তাকে পায়ে গুলি করে বলে অভিযোগ।তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে ব্যারাকপুরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুরনো কোন শত্রুতার জেরে তাকে এই খুনের চেষ্টা বলে অভিযোগ তার পরিবারের।ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। সোমবার বিকেল চারটে নাগাদ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ভাটপাড়ায়

সোমবার বিকেলে শ্যুট আউটের ঘটনা ঘটলো ভাটপাড়ায়। দুষ্কৃতীদের গুলিতে গুলিবিদ্ধ বিকাশ বেহরা নামে ২৭ বছরের […]

শ্রমিকদের বকেয়া পাওনাগন্ডা মেটাতে ব্যর্থ হওয়ায় পুলিশের হাতে গ্রেফতার শ্যামনগর ওয়েভারলি জুটমিলের অধীনস্থ এভরিল ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের পার্সোনাল ম্যানেজার অমিত ঘোষ। সোমবার রাতে জগদ্দল থানার পুলিশ মিল কম্পাউন্ড থেকে উক্ত পার্সোনাল ম্যানেজারকে গ্রেপ্তার করেছে।মঙ্গলবার ধৃত কে ব্যারাকপুর আদালতে পাঠালো জগদ্দল থানার পুলিশ।মূলত এই মিলের আটজন শ্রমিকের গ্যাচুইটির টাকা না মেটানোর জন্য অবশেষে ফাইভ অফ বেঙ্গল পাবলিক রিকভারি এক্ট, ১৯১৩ আইন মোতাবেক পুলিশ ঐ পার্সোনাল ম্যানেজার অমিত ঘোষকে গ্রেপ্তার করেছে। এই ঘটনা নিয়ে ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং বলেন……

শ্রমিকদের বকেয়া পাওনাগন্ডা মেটাতে ব্যর্থ হওয়ায় পুলিশের হাতে গ্রেফতার শ্যামনগর ওয়েভারলি জুটমিলের অধীনস্থ এভরিল ইনফ্রাস্ট্রাকচার […]

চন্দ্র অভিযানের জন্য ভারতের পাঠানো চন্দ্রযান তিন আগামীকাল অর্থাৎ বুধবার সন্ধ্যা নাগাদ চাঁদের মাটিতে অবতরণ করতে চলেছে।সেই চন্দ্রযান তিন যাতে সফলভাবে চাঁদের মাটিতে অবতরণ করতে পারে তারই জন্যই জগদ্দল মন্ডল তিন বিজেপি কমিটির তরফ থেকে এক ভারতমাতা পুজো এবং সেইসঙ্গে যজ্ঞ অনুষ্ঠান আয়োজিত হলো মঙ্গলবার। এ দিন দুপুর দুটো নাগাদ নৈহাটি রাজেন্দ্রপুর এলাকায় এই বিশেষ পূজা অনুষ্ঠান আয়োজিত হয়। যেখানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় জগদ্দল মন্ডল তিন বিজেপি সভাপতি নারায়ণ বিশ্বাস সহ একাধিক বিজেপি নেতৃত্ব। আর এই পূজার মাধ্যমেই চন্দ্রযান তিন এর চাঁদ অভিযান সফলতার কামনা করা হয়।

চন্দ্র অভিযানের জন্য ভারতের পাঠানো চন্দ্রযান তিন আগামীকাল অর্থাৎ বুধবার সন্ধ্যা নাগাদ চাঁদের মাটিতে অবতরণ […]

জুট মিল শ্রমিকদের বকেয়া পিএফ, গ্র্যাচ্যুইটি, ত্রিপাক্ষিক চুক্তি অবিলম্বে চালু করা সহ শ্রমিকদের দৈনিক মজুরি এক হাজার টাকা করার দাবিতে ভাটপাড়া রিলায়েন্স জুট মিলের সামনে এক বিক্ষোভ সভা হলো সংযুক্ত শ্রমিক সংগঠনের তরফ থেকে। এই সভায় উপস্থিত ছিলেন সিআইটিইউ নেত্রী গার্গী চট্টোপাধ্যায় সহ একাধিক শ্রমিক নেতা।আর এই বিক্ষোভ সভা থেকে তাদের দাবি না মানা হলে আগামী দিনে সমস্ত জুটমিল শ্রমিকদের নিয়ে নবান্ন অভিযানের হুঁশিয়ারি দিলেন সিআইটিইউ নেত্রী গার্গী চট্টোপাধ্যায়।

জুট মিল শ্রমিকদের বকেয়া পিএফ, গ্র্যাচ্যুইটি, ত্রিপাক্ষিক চুক্তি অবিলম্বে চালু করা সহ শ্রমিকদের দৈনিক মজুরি […]

প্রথম দেখেই মনে হতে পারে লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে. কিন্তু না লোকাল ট্রেনের আদলে নিজের বাড়ির সদর দরজা তৈরি করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন হালিশহর যদুনাথবাটি মাঝেরপাড়া এলাকার বাসিন্দা পেশায় রেল কর্মী অপূর্ব কুমার বালা। নিজের কর্মজীবন প্রথমে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তারপর মালবাহী ট্রেনের চালক এরপর যাত্রীবাহী ট্রেনের চালক হয়ে বর্তমানে তিনি চিফ লোকো ইন্সপেক্টর হয়ে সম্প্রতি তার অবসর নেওয়ার কথা। তার দীর্ঘ কর্মজীবন শেষে নিজের কাজকে ভালোবেসে সেই ট্রেনকে সঙ্গী করতেই তার এই অভিনব ভাবনা। আর সেই ভাবনা থেকেই নিজের বাড়ির গেট তৈরি করে ফেলেছেন একেবারে লোকাল ট্রেনের আদলে।এই অভিনব গেট দেখে হতবাক সকলেই।

প্রথম দেখেই মনে হতে পারে লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে. কিন্তু না লোকাল ট্রেনের আদলে নিজের […]

শ্রমিকদের ন্যায্য পাওনার দাবিতে জগদ্দলের জে জে আই জুটমিলের সামনে বেঙ্গল চটকল মজদুর ইউনিয়নের বিক্ষোভ। শ্রমিক স্বার্থে মালিকপক্ষের বিরুদ্ধে বারবারই সরব হতে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনকে।সোমবার দুপুরে জগদ্দলের জে জে আই জুট মিলের গেটের সামনে শ্রমিকদের বেশ কিছু পাওনা আদায় সহ বেশ কিছু দাবিতে বিক্ষোভ দেখালো বেঙ্গল চটকল মজদুর ইউনিয়নের সদস্যরা।শ্রমিক নেতাদের দাবি এক একটা মিলে এক এক রকম নিয়ম। জুটমিল শ্রমিকদের নুন্যতম ছাব্বিশ হাজার টাকা বেতন করতে হবে। অবসরপ্রাপ্ত কর্মচারীদের অবিলম্বে তাদের ন্যায্য টাকা বুঝিয়ে দিতে হবে। এবিষয়ে মিল কর্তৃপক্ষের উদাসীনতা ও সরকারি গাফিলতির কথাই বারবার শোনা গেল শ্রমিক নেতাদের গলায়।

  শ্রমিকদের ন্যায্য পাওনার দাবিতে জগদ্দলের জে জে আই জুটমিলের সামনে বেঙ্গল চটকল মজদুর ইউনিয়নের […]