কাঁকিনাড়া একরা এডুকেশনাল সোসাইটির তরফ থেকে জাতীয় সংহতি পুরস্কার প্রদান করা হলো ভাটপাড়া রিলায়েন্স জুটমিল কতৃপক্ষের বেশ কয়েকজন আধিকারিককে।এছাড়াও ভাটপাড়ার বাসিন্দা জাতীয় এ্যথলেট সাহেব হোসেন কে সম্মান প্রদান করা হয় এই সংস্থার তরফ থেকে।সোমবার সন্ধ্যায় ভাটপাড়া রিলায়েন্স জুটমিলের অফিস ঘরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই সম্মান প্রদান কর্মসূচি আয়োজিত হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাটপাড়া এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব বর্গ।

কাঁকিনাড়া একরা এডুকেশনাল সোসাইটির তরফ থেকে জাতীয় সংহতি পুরস্কার প্রদান করা হলো ভাটপাড়া রিলায়েন্স জুটমিল […]

বীজপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হালিশহর বাগমোড়ের ত্রিপর্ন ক্লাবের 61 তম বর্ষের দুর্গাপূজার খুঁটি পুজো আয়োজিত হল রবিবার। আর এই খুঁটি পূজো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুবোধ অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন হালিশহর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। এবছর তাদের দুর্গাপুজোর থিম সাবমেরিন। বর্তমানে এই পুজো রাজ্য ব্যাপী খ্যাতি লাভ করেছে। আর এ বছরও তাদের দুর্গাপুজো সকলেরই নজর করবে বলে আশাবাদী পূজা উদ্যোক্তারা।

বীজপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হালিশহর বাগমোড়ের ত্রিপর্ন ক্লাবের 61 তম বর্ষের দুর্গাপূজার খুঁটি পুজো আয়োজিত […]

ভাটপাড়া পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের শ্যামনগর সংহতি ক্লাবের উদ্যোগে আয়োজিত হল এক রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ভাটপাড়া পৌরসভার প্রাক্তন মুখ্য পৌর প্রশাসক অরুণ বন্দ্যোপাধ্যায়, ভাটপাড়া পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্পা ব্যানার্জি ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ তালুকদার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব বর্গ। মূলত হাসপাতালে চিকিৎসাধীন মুমূর্ষ রোগীদের রক্তের চাহিদা পূরণ করার লক্ষ্যে তাদের এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানানো হয়েছে উদ্যোক্তাদের তরফ থেকে তাদের এই রক্তদান শিবিরে মোট ৬০ জন রক্তদাতা রক্ত দান করেন।

ভাটপাড়া পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের শ্যামনগর সংহতি ক্লাবের উদ্যোগে আয়োজিত হল এক রক্তদান শিবির। এই […]

নৈহাটী রেলওয়ে স্টেশন থেকে প্রচুর পরিমাণে গাঁজা সহ দুই ব্যক্তি কে আটক করলো নৈহাটি জিআরপি থানার পুলিশ।শনিবার ভোর ৪ টে ১৫ মিনিট নাগাদ ডাউন তিস্তা তোর্সা এক্সপ্রেস নৈহাটি রেল স্টেশনে ঢোকার সময় দুই যুবক ট্রেন থেকে নামে সেই সময় কর্তব্যরত জিআরপি তাদের দুজনকে সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করে। এরপর তাদের শরীরের মধ্যে লুকিয়ে থাকা প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে এরা কোচবিহার থেকে এই গাঁজা নিয়ে নদীয়ার কালীনারায়নপুর পাচার করতে যাচ্ছিল।এদের দুজনের শরীরের মধ্যে লুকিয়ে গাঁজা পাচার হচ্ছিল এদের সাথে আর কে কে যুক্ত রয়েছে কার কাছ থেকে গাঁজা নিয়ে কার কাছে পাচার করছিল তা জানার চেষ্টা করছে নৈহাটি জিআরপি থানার পুলিশ।এদের দুজনের মধ্যে একজনের কাছ থেকে 4 কিলো 976 গ্রাম আর একজনের কাছ থেকে 4 কিলো 665 গ্রাম মিলিয়ে মোট 9 কিলো 665 গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে যার আনুমানিক বাজার মূল্য

নৈহাটী রেলওয়ে স্টেশন থেকে প্রচুর পরিমাণে গাঁজা সহ দুই ব্যক্তি কে আটক করলো নৈহাটি জিআরপি […]

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে ভারতীয় জনতা যুব মোর্চার ধরনা মঞ্চ ভেঙে ফেলার প্রতিবাদে ব্যারাকপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা যুব মোর্চার এক প্রতিবাদ মিছিল ও বিজপুর থানায় সামনে বিক্ষোভ প্রদর্শন করে একটি ডেপুটেশন কর্মসূচি আয়োজিত হলো শনিবার। এদিন সন্ধ্যায় কাঁচাপাড়া তিন নম্বর প্লাটফর্মের সামনে থেকে শুরু করে বিজপুর থানা পর্যন্ত এক প্রতিবাদ মিছিল আয়োজিত হয়। এরপর বীজপুর থানা সামনে বিক্ষোভ প্রদর্শন করে থানার ভারপ্রাপ্ত আধিকারিক এর কাছে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। যার নেতৃত্বে ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি বিমলেজ তেওয়ারি এ বিষয়ে তিনি বলেন…..

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে ভারতীয় জনতা […]

বিগত বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে হারানোর পর এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে ব্যারাকপুরে এসে নির্বাচনে লড়াই করার চ্যালেঞ্জ দিলেন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং। তিনি বলেন নির্বাচনে কারচুপি করে এজেন্সিকে ব্যবহার করে লোডশেডিং করে হারিয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে। বুধবার দুপুরে জগদ্দল মেঘনা এলাকায় নিজের বাড়িতে বসে ব্যারাকপুর এ এসে তার সঙ্গে নির্বাচনে লড়াই করার আমন্ত্রণ জানিয়ে এভাবেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে খোলা চ্যালেঞ্জ ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং এর।

বিগত বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে হারানোর পর এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী […]

বকেয়া পেনশনের দাবিতে ফের ভাটপাড়া পৌরসভায় বিক্ষোভ দেখালো এই পৌর অবসরপ্রাপ্ত পৌরকর্মীরা। বিগত কয়েক মাস ধরে অর্ধেক পেনশন পাচ্ছেন অবসরপ্রাপ্ত কর্মীরা। এই অভিযোগ তুলে বুধবার ব ভাটপাড়া পুরসভায় বিক্ষোভ দেখান পেনশনপ্রাপকরা। তাদের দাবি,বেশ কয়েকমাস ধরেই তারা অর্ধেক পেনশন পাছেন।কিন্তু পুরসভা কতৃপক্ষ কোন ব্যবস্থা নিছে না।এদিন তারা পৌরসভার চেয়ারপার্সনের সাথে দেখা করতে গেলে ভাটপাড়া থানার পুলিশ তাদের আটকে দেয়। পরবর্তী সময়ে পেনশনপ্রাপকরা ভাটপাড়া পৌরসভার গেটের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর পেনশন প্রাপকদের ৫ সদস্যের প্রতিনিধি দল দেখা করতে যান চেয়ারপারসনের সাথে।যদিও এই বিক্ষোভ নিয়ে মুখ খুলতে নারাজ ভাটপাড়া পৌর কতৃপক্ষ।

বকেয়া পেনশনের দাবিতে ফের ভাটপাড়া পৌরসভায় বিক্ষোভ দেখালো এই পৌর অবসরপ্রাপ্ত পৌরকর্মীরা। বিগত কয়েক মাস […]

নিজের বাড়িতে চুরি করে বিজপুর থানার পুলিশের হাতে গ্রেফতার এক যুবক। ধৃতকে পাঠানো হলো ব্যারাকপুর আদালতে।ঘটনাটি ঘটেছে কাঁচরাপাড়া ১২২ সুবোধ সরণী এলাকায়। সোমবার রাতে ওই এলাকার জনৈক এক ব্যক্তি বাড়িতে চুরির ঘটনা ঘটে। আর এই ঘটনায় বীজপুর থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ ঘটনা তদন্তে নেমে ওই বাড়ির ছেলে সুজয় রায় কে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে নগদ টাকা সোনা গয়না উদ্ধার করা হয়েছে।ধৃত যুবককে বুধবার ব্যারাকপুর আদালতে পাঠালো বীজপুর থানার পুলিশ।

নিজের বাড়িতে চুরি করে বিজপুর থানার পুলিশের হাতে গ্রেফতার এক যুবক। ধৃতকে পাঠানো হলো ব্যারাকপুর […]

অত্যধিক গরমে শারীরিক অসুস্থতার বোধ করলেও কখনো পায়ে হেঁটে আবার কখনো মোটর বাইকে করে ভাটপাড়া জগদ্দল এলাকার বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন করলেন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং… মঙ্গলবার ৭৭ তম স্বাধীনতা দিবস তেরঙ্গা পতাকায় সেজে উঠেছে গোটা দেশ।দেশের জাতীয় পতাকা উত্তোলন করে দিনটি পালন করছে দেশবাসী।এই পবিত্র দিনে গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন করলেন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং।জগদ্দল-ভাটপাড়ার বিভিন্ন অঞ্চলে পতাকা উত্তোলনে করে শিল্পাঞ্চল সহ গোটা দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ব্যারাকপুর সাংসদ।

অত্যধিক গরমে শারীরিক অসুস্থতার বোধ করলেও কখনো পায়ে হেঁটে আবার কখনো মোটর বাইকে করে ভাটপাড়া […]

ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার লক্ষ্যে রাজ্য সরকারের মানবিক প্রকল্প কন্যাশ্রী প্রকল্পের ১৪ ই আগস্ট প্রতিষ্ঠা দিবস পালিত হল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর তরফ থেকে। সোমবার শ্যামনগর পাওয়ার হাউজ মোড়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর ডেপুটি কমিশনার অফ পুলিশ নর্থ জোন এর অফিসে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার শ্রী অলোক রাজোরিয়া, ডেপুটি কমিশনার অফ পুলিশ নর্থ জোন শ্রী হরি পান্ডে সহ বিভিন্ন থানার আইসি এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা।মূলত কন্যাশ্রী দিবসে এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রীদের সংবর্ধিত করা হয়। তার পাশাপাশি ছাত্রীদের ভবিষ্যতে উচ্চ শিক্ষা নিয়ে পড়াশোনা করে বড় মানুষ হওয়ার বার্তা দেন ব্যারাকপুর পুলিশ কমিশনার শ্রী অলোক রাজোরিয়া।

ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার লক্ষ্যে রাজ্য সরকারের মানবিক প্রকল্প কন্যাশ্রী প্রকল্পের ১৪ ই আগস্ট […]