বারাকপুর আদালতের আইনজীবী তন্ময় বিশ্বাস কে জেঠিয়া থানার ওসি প্রদীপ সরকার প্রচন্ডভাবে হেনস্থা করে বলে […]
Month: July 2024
আরিয়াদহ কাণ্ডে বেলঘড়িয়া থানার পুলিশ জয়ন্ত সিং কে ছয় দিনের পুলিশ হেফাজত শেষে গত ১৬ই জুলাই ব্যারাকপুর আদালতে পেশ করে। সেখানেই দক্ষিণেশ্বর থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করে ৭ দিনের পুলিশ হেফাজতে নেয় দক্ষিণেশ্বর থানা। তারপর তাকে পুনরায় ৩ দিনের পুলিশ হেফাজত দেয় ব্যারাকপুর মহকুমা আদালত, এই তিন দিন পুলিশ হেফাজত শেষে বেলঘরিয়া থানা পুনরায় ব্যারাকপুর মহকুমা আদালতে আনা হলো জয়েন সিং এবং সৈকত মান্না কে।
আরিয়াদহ কাণ্ডে বেলঘড়িয়া থানার পুলিশ জয়ন্ত সিং কে ছয় দিনের পুলিশ হেফাজত শেষে গত ১৬ই […]
বিজেপি কর্মীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে। হালিশহর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ঘটনা। সেখানকার পূর্ব প্রসাদনগর এলাকার বাসিন্দা সংগ্রাম সরকারের অভিযোগ, রবিবার জুটমিলের কাজ শেষে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি আসার পথে উল্টোদিক থেকে এলাকার তৃণমূল কর্মী অশোক মন্ডল সাইকেলে করে এসে তাকে ধাক্কা মারে। এরপর গালিগালাজ করে তাকে মারধর করে। তিনি মাথায় আঘাত পান। বিজেপি কর্মীর দাবি ভোটের পর থেকে ওই তৃণমূল কর্মী এলাকায় কয়েকজনকে চমকেছে। যদিও এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই বললেন স্থানীয় কাউন্সিলর শম্ভুনাথ ঘোষ। তিনি বলেন, দুজনেই এলাকার বাসিন্দা। শুনেছি সাইকেলে ধাক্কা নিয়ে ওদের মধ্যে মারামারি হয়েছে। পুলিশ বিষয়টি দেখছে।vu
বিজেপি কর্মীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে। হালিশহর পুরসভার ১৭ নম্বর […]
দিল্লিতে নীতি আয়োগ এর বৈঠকে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করছে বলে কটাক্ষ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন তাকে শেষের পরিবর্তে সাত নম্বর জায়গায় বলতে দেওয়ার জন্য বলা হয়েছিল। তার মাইক কখনোই বন্ধ করা হয়নি, তিনি মিথ্যা কথা বলছেন।
দিল্লিতে নীতি আয়োগ এর বৈঠকে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করছে বলে কটাক্ষ করলেন ব্যারাকপুরের […]
আজ কার্গিল 25 তম বর্ষের বিজয় দিবস। এই দিবসকে সামনে রেখে শহীদদের শ্রদ্ধা নিবেদন করে এক মশাল মিছিল আয়োজিত হলো নৈহাটিতে।এদিন সন্ধ্যায় নৈহাটি স্নো হোয়াইট মোড় থেকে শুরু করে নৈহাটি গৌরীপুর চৌমাথা মোড় পর্যন্ত আয়োজিত হয় এই মশাল মিছিল। এই মশাল মিছিলে উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা যুব মোর্চা সভাপতি বিমলেশ তিওয়ারি সহ একাধিক বিজেপি নেতৃত্ব।
আজ কার্গিল 25 তম বর্ষের বিজয় দিবস। এই দিবসকে সামনে রেখে শহীদদের শ্রদ্ধা নিবেদন করে […]
ভাটপাড়া থানা এলাকার আইনশৃঙ্খলার উন্নতি করার লক্ষ্যে নতুন বারুইপাড়া আউটপোস্ট এর উদ্বোধন হলো বুধবার।এদিন সন্ধ্যায় ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া,জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম, ভাটপাড়া পৌরসভার পৌরপ্রধান শ্রীমতি রেবা রাহার উপস্থিতিতে এই আউটপোস্ট এর উদ্বোধন হয়।
ভাটপাড়া থানা এলাকার আইনশৃঙ্খলার উন্নতি করার লক্ষ্যে নতুন বারুইপাড়া আউটপোস্ট এর উদ্বোধন হলো বুধবার।এদিন সন্ধ্যায় […]
টেলি অভিনেত্রী পায়েল সরকারকে ফের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ। আতঙ্কে অভিনেত্রী। তার অভিযোগ দুটি আলাদা ফেসবুক প্রোফাইল থেকে তার কাছে অভিনয় এর কাজের প্রস্তাব দেওয়া হয়। তিনি না করতে চাইলে তাকে কু প্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ অভিনেত্রীর। এবিষয়ে তিনি বারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
টেলি অভিনেত্রী পায়েল সরকারকে ফের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ। আতঙ্কে অভিনেত্রী। তার অভিযোগ দুটি আলাদা ফেসবুক […]
ব্যারাকপুর_23/07/2024 *দোকান করাকে কেন্দ্র করে দুষ্কৃতীদের মারধরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এক যুবক। ব্যারাকপুর মোহনপুর এলাকার ঘটনা* ব্যারাকপুর : ব্যারাকপুর মোহনপুর চক কাঁঠালিয়া এলাকায় একটি ফাঁকা জায়গায় দোকান করাতে কেন্দ্র করে অনিল রায় নামের এক যুবকের উপর সোমবার রাতে চড়ও হয় বেশ কিছু যুবক। বাঁশ ও ভারী কিছু দিয়ে বেধরক মারধর করা হয় অনিল রায়কে। তাকে ব্যারাকপুর বি এন বসু হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্থানীয় যুবকদের অভিযোগ এলাকার দুষ্কৃতীদের বেশ কিছু অসামাজিক কাজের প্রতিবাদ করেছিল অনিল। সেই কারণেই দোকানের অজুহাতে থাকে মারধর করা হয়েছে। ঘটনার পর মোহনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাইট – সৌমি খাতুন, স্থানীয় বাসিন্দা বাইট – শেখ গোরা, স্থানীয় বাসিন্দা দেবপ্রিয় সরকার / 8910749081
ব্যারাকপুর_23/07/2024 *দোকান করাকে কেন্দ্র করে দুষ্কৃতীদের মারধরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এক […]
ভাটপাড়া পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের রামনগর কলোনি এলাকার এক মানসিকভাবে ভারসাম্যহীন যুবকের নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য। এই ঘটনায় ভাটপাড়া থানায় মিসিং তৈরি করা হয়েছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে ওই যুবকের নাম রোহিত বর্মা (18)।সে তিন মাস আগে বাড়ি থেকে বেরিয়ে যায় তারপর থেকে তারা কোন খোঁজ পাওয়া যায়নি। এর আগেও এরকম ঘটনা ঘটেছিল কিন্তু তিন দিনের মধ্যে তাকে পাওয়া গেলেও এবার তোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে ভাটপাড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে কিন্তু এখনো উদ্ধার হয়নি ওই মানসিক ভারসাম্যহীন যুবক।
ভাটপাড়া পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের রামনগর কলোনি এলাকার এক মানসিকভাবে ভারসাম্যহীন যুবকের নিখোঁজ হওয়ার ঘটনায় […]
