রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আহবানে আজ রাজ্য জুড়ে বিজেপির গণতন্ত্র হত্যা দিবসে ভাটপাড়া থানার সামনে বিজেপির বিক্ষোভে উপস্থিত রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র।অন্যদিকে একই বিষয়ে জগদ্দল থানার সামনে অবস্থান বিক্ষোভে বিজেপি। উপস্থিত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, ভাটপাড়া বিধায়ক পবন সিং সহ একাধিক বিজেপি নেতৃত্ব।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আহবানে আজ রাজ্য জুড়ে বিজেপির গণতন্ত্র হত্যা দিবসে ভাটপাড়া থানার […]

ভাটপাড়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের মোমিনপাড়া এলাকায় দুষ্কৃতীদের বোমাবাজিতে তিন এলাকাবাসী সহ এক দুষ্কৃতী জখম।শুক্রবার ভোররাতে ওই এলাকায় দুই দুষ্কৃতীর মধ্যে বিবাদ হয়। তার মধ্যে সুজন নামে একজনের হাতে থাকা দুটি বোম পড়ে গেলে একটি বিস্ফোরণ হয় একটি ফাটেনি।তাতেই জখম হয় চারজন। ঘটনার তদন্তে জগদ্দল থানার পুলিশ।

ভাটপাড়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের মোমিনপাড়া এলাকায় দুষ্কৃতীদের বোমাবাজিতে তিন এলাকাবাসী সহ এক দুষ্কৃতী জখম।শুক্রবার […]

ব্যারাকপুর_20/07/2024 বিহারের কুখ্যাত দুষ্কৃতি সুবোধ সিং কে আনা হলো ব্যারাকপুর আদালতে।আসানসোলের একটি মামলায় তাকে সিআইডি নিজেদের হেফাজতে নিয়েছিল। এরপর ব্যারাকপুরের ব্যবসায়ীদের হুমকি এবং ব্যবসায়ী অজয় মন্ডলের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় নিজেদের হেফাজতে নিয়ে ব্যারাকপুর আদালতে পেশ করলো ব্যারাকপুর পুলিশ কমিশনারের বিশেষ টিম। দেবপ্রিয় সরকার / 8910749081

ব্যারাকপুর_20/07/2024 বিহারের কুখ্যাত দুষ্কৃতি সুবোধ সিং কে আনা হলো ব্যারাকপুর আদালতে।আসানসোলের একটি মামলায় তাকে সিআইডি […]

গতকাল রাতে এক বৃদ্ধার গলায় চাকু ঠেকিয়ে ডাকাতি করে পালিয়ে গেল এক দুষ্কৃতী। জানা যায় জগদ্দল থানার অন্তর্গত আতপুর নতুন পাড়া এলাকার বাসিন্দা অনুপ সিংহ, গত 35 বছর ধরে এইখানে বসবাস করে আসছেন। গতকাল রাতে হঠাৎই বাড়ির ছাদ দিয়ে এক দুষ্কৃতি ঘরে ঢুকে , এরপর অনুপ বাবুর দিদির গলায় ছুরি ধরে তার সোনা গহনা সহ অনুপ বাবুর বাড়ির কালী ঠাকুরের সোনা ও রুপোর গহনা সহ প্রায় পাঁচ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। এমনকি ওই বৃদ্ধাকে চিল্লাতে বারণ করা হয় , না হলে তাকে মেরে ফেলার হুমকি দেয় ওই দুষ্কৃতী। এরপর ঘটনাস্থলে আসে জগদ্দল থানার পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ। যদিও এই ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি। অনুপবাবু জানান, এর আগে কখনো এরকম ঘটনা ঘটেনি। এই ঘটনার পর থেকে তার পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

গতকাল রাতে এক বৃদ্ধার গলায় চাকু ঠেকিয়ে ডাকাতি করে পালিয়ে গেল এক দুষ্কৃতী। জানা যায় […]

এলআইসি এজেন্ট অর্গানাইজেশন অফ ইন্ডিয়া ( লীকাও ) 18 তম সম্মেলন সোদপুর লোকসংস্কৃতিক ভবন বাসুদেব আচারিয়া নগর এবং সমীর ভট্টাচার্য পরিতোষ রায় রঞ্জন রায় মঞ্চ। এই ১৮তম সম্মেলনের শুরু হয় সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদী তে মাল্যদানের মধ্যে দিয়ে সম্মেলনের কাজ শুরু হয় এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য সম্পাদক বিবেক আসিস মিশ্র সম্মেলনের সভাপতি মন্ডলী গঠন করা হয় স্টিয়ারিং কমিটি এবং মিনিংস কমিটি অফ মন্ডলীতে ছিলেন মোঃ তাসকিল সঞ্জয় ভট্টাচার্য অমিত ভট্টাচার্য কল্লোল চৌধুরী শুভ্রা পাল রামপ্রসাদ দে সত্যজিৎ সমাদ্দার সাত জন কে নিয়ে সভাপত মন্ডলী গঠন করা হয় রিপোর্ট উত্থাপন করেন সম্মেলন মঞ্চে দিব্যেন্দু চক্রবর্তী। এই সম্মেলনে মোট ৩০০ জন প্রতিনিধি উপস্থিত হন এবং সম্পাদকীয় রিপোর্টের উপরে আলোচনা করেন 15 জন প্রতিনিধি এই সম্মেলন থেকে আগামী দিনের এলআইসি সমস্যা কে বাঁচানো লড়াই আন্দোলন এবং এজেন্টদের বিভিন্ন সুযোগ-সুবিধা সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা হয় এলআইসি সংস্থাকে কেন্দ্রীয় সরকার যেভাবে পেশায়করণ করার পথে হাঁটছে সে ক্ষেত্রে দাঁড়িয়ে লাগাতার আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এলআইসি কে বাঁচানোর পাশাপাশি এজেন্টদেরও যে সমস্ত দাবি দেওয়া সমস্যা নিয়ে আগামী দিনের রূপরেখা তৈরি হবে এবং আন্দোলন সংগ্রাম গড়ে তোলার রূপরেখা তৈরি হবে

এলআইসি এজেন্ট অর্গানাইজেশন অফ ইন্ডিয়া ( লীকাও ) 18 তম সম্মেলন সোদপুর লোকসংস্কৃতিক ভবন বাসুদেব […]

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক থেকেই নির্দেশ দিয়েছিলেন কোনভাবেই বেআইনিভাবে পুকুর বা জলাশয় ভরাট করার যাবেনা। মুখ্যমন্ত্রী সেই নির্দেশকে তোয়াক্কা না করেই জগদ্দল বিধানসভার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডে জলাশয় ভর্তি করার ছবি আমাদের ক্যামেরায় ধরা পরল। পুকুরপাড় সংস্কার ও বাধানোর নাম করে চলছে অবাধে পুকুর ভরাটের কাজ। এ যেন জলাশয় ভরাটের এক অভিনব নতুন পদ্ধতি। আর এই বিষয়ে মামুদপুর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের সদস্যা করবি বিশ্বাসকে ফোনে জানতে চাইলে তিনি সরাসরি আমাদের প্রতিনিধি কে জানান তিনি কিছু জানেন না।অঞ্চল সভাপতি ও যে পুকুর ভরাট করছে সেই ব্যক্তির সাথে যোগাযোগ করার কথা বলেন। এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে কি করে পঞ্চায়েতের সদস্যার না জানা অবস্থায় অবাধে চলছে পুকুর ভরাট করার কাজ। তবে এই বিষয়ে কিছুই জানেন না বলে জানালেন মামুদপুর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুরঞ্জন মালাকার। আর আমাদের মারফত জানবার পর কি পদক্ষেপ গ্রহণ করবে স্থানীয় পুলিশ প্রশাসন থেকে শুরু করে পঞ্চায়েত সেটাই দেখার বিষয়।

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক থেকেই নির্দেশ দিয়েছিলেন কোনভাবেই বেআইনিভাবে পুকুর বা জলাশয় ভরাট করার যাবেনা। মুখ্যমন্ত্রী […]

ব্যারাকপুর_18/07/2024 *বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা হীনতায় ভুগতে থাকা স্বর্ণ ব্যবসায়ীরা দারস্ত হলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারের* ব্যারাকপুর : যেভাবে দিনের পর দিন সোনার দাম বেড়ে চলেছে সেই জায়গায় দাঁড়িয়ে সোনার গুরুত্ব অনুযায়ী একের পর এক সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটনায় ব্যারাকপুরের স্বর্নশিল্পী ও ব্যবসায়ীরা যথেষ্টই আতঙ্কিত এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। তাদের নিরাপত্তার জন্য বৃহস্পতিবার ব্যারাকপুর পুলিশ কমিশনার শ্রী অলোক রাজোরিয়ার সঙ্গে দেখা করে আলোচনা করেন স্বর্ন ব্যবসায়ীরা।তাদের এই আলোচনায় ফলপ্রসূ হয়েছে এবং পুলিশ কমিশনার তাদেরকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানালেন তারা বাইট – সুশান্ত সর্দার, স্বর্ন ব্যবসায়ী দেবপ্রিয় সরকার / 8910749081

ব্যারাকপুর_18/07/2024 *বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা হীনতায় ভুগতে থাকা স্বর্ণ ব্যবসায়ীরা দারস্ত হলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারের* ব্যারাকপুর […]

উত্তর ২৪ পরগনার বিগ বাজেটের পুজোর মধ্যে অন্যতম দুর্গাপুজো হালিশহরের বাগমোড় ত্রিপর্ণ ক্লাবের পুজো। এ বছর তাদের পূজো ৬৮ তম বর্ষে পদার্পণ করেছে। এ বছর তাদের তিন হ্যারি পটার। এই পুজো উদ্যোক্তা প্রবীর সরকার জানান তাদের এই থিম ছোট থেকে বড় সকলেরই নজর কাড়বে বলে আশাবাদী তিনি।

উত্তর ২৪ পরগনার বিগ বাজেটের পুজোর মধ্যে অন্যতম দুর্গাপুজো হালিশহরের বাগমোড় ত্রিপর্ণ ক্লাবের পুজো। এ […]

নৈহাটি হাজিনগরে মুসলিম সম্প্রদায়ের মহরম উৎসবে দুপুর থেকেই জমজমাট চিত্র দেখতে পাওয়া যায়। দুপুর গরাতেই বিভিন্ন প্রান্ত থেকে নৈহাটি হাজিনগরের চৌমাথায় তাজিয়া নিয়ে আসতে দেখা যায়। হাজিনগর চৌমাথায় তারপর মুসলিম সম্প্রদায়ের মানুষদের মধ্যে লাঠি খেলা থেকে শুরু করে সন্ধে গরাতেই আলোর পসরা সাজিয়ে বিভিন্ন খেলার দৃশ্য তুলে ধরা হয়।এই মহরম উৎসবকে ঘিরে ছিল জমজমাট তার পাশাপাশি বসেছে বহু মনোহারি দ্রব্যের পসরা ।এই মহরম উৎসব পরখ করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অধিকারী,হালিশহর পৌরসভা পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ,উপ পৌপ্রধান হিমানিশ ভট্টাচার্য, নৈহাটি পৌরসভা পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় ,শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনৎ দে, সিআইসি কানাইলাল আচার্য সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ।সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় সহ সিআইসি সনৎ দে কি জানালেন তা আমরা শোনাবো ।

নৈহাটি হাজিনগরে মুসলিম সম্প্রদায়ের মহরম উৎসবে দুপুর থেকেই জমজমাট চিত্র দেখতে পাওয়া যায়। দুপুর গরাতেই […]

বর্তমান পরিস্থিতিতে বাজারদর একেবারে অগ্নিমূল্য, আকাশ ছোঁয়া। সেই জায়গায় দাঁড়িয়ে বাজারে গেলে সাধারন মানুষের নাভিশ্বাস উঠছে, পকেটে পড়েছে টান।ফলে প্রতিদিনের বাজারের বাজেটে কাটছাট করছে সেটা সাধারন মানুষ।আর এই পরিস্থিতিতে সাধারণ মানুষ কে একটু স্বস্তি দিতে অভিনব উদ্যোগ নিল ভাটপাড়ার এক সমাজসেবী সংস্থা। আজ থেকেই শুরু করা হলো শ্রমজীবী বাজার। মূলত নিত্যপ্রয়োজনীয় শাক সবজি বাজার দর থেকে অত্যন্ত স্বল্প মূল্যে বিক্রি করা হচ্ছে সামগ্রী। আর এই বাজার থেকে সামগ্রী কিনে যথেষ্টই খুশি সাধারণ মানুষ। কারণ অগ্নিমূল্য বাজারে যথেষ্ট অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। আজ থেকে শুরু হয়ে প্রতি ছুটির দিন এই বাজার বসানো হবে বলে জানানো হয়েছে উদ্যোক্তাদের তরফ থেকে। ভাটপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাঁটাডাঙ্গা কালিতলা এলাকায় বসছে এই শ্রমজীবী বাজার।

বর্তমান পরিস্থিতিতে বাজারদর একেবারে অগ্নিমূল্য, আকাশ ছোঁয়া। সেই জায়গায় দাঁড়িয়ে বাজারে গেলে সাধারন মানুষের নাভিশ্বাস […]