*অনাস্থা প্রস্তাব পেশ হ য়েছে,ভাংগতে চলেছে উত্তর ২৪পরগনার জেলা পরিষদ,বর্তমান জেলাপরিষদ সভাপতি নারায়ন গোস্বামী চোর!! […]
Author: editor
**প্রশাসনের নির্দেশ অনুযায়ী* *নৈহাটির বড় মা মন্দির সংলগ্ন বাসিন্দাদের কাছে আমাদের আবেদন, আপনারা পূজোর কদিন আধার কার্ড বা ভোটার কার্ড সংগে রাখবেন।* *পথ চলাচলের সুবিধার্থে আধার বা ভোটার কার্ড দেখালেই হবে।আপনাদের কোন পাশ লাগবে না!!* *আধার-ভোটার কার্ড দেখালে যারা পথ চলাচলের ছাড় পাবেন সেই সব রাস্তার নামের তালিকা নীচে দেওয়া হলো* 1. Jaan Mohammed Ghat Road 2. George Road 3. Cunningham Road 4. Haridas Ghosh Road 5. Unone factory Road 6. Bajar Ghat Road 7. Aurobindo Road 8. R. K Chatterjee Road 9. Shyam Road 10. Thakur para Road 11. Sanjeeb Chatterjee Road 12. A. k Devi Road 13. Shastri para Road 14. Fair Road 15. Mokeshwar Ghat Road
**প্রশাসনের নির্দেশ অনুযায়ী* *নৈহাটির বড় মা মন্দির সংলগ্ন বাসিন্দাদের কাছে আমাদের আবেদন, আপনারা পূজোর কদিন […]
*মুখ্যমন্ত্রী আমাকে নির্দেশ দিক আমার ২ ঘন্টা লাগবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বুঝে নিতে, অভিষেক কে চ্যালেঞ্জ অর্জুনের* অভিষেক বন্দ্যোপাধ্যায় ২ বছর টাইম চাইছেন,আর আমাকে মুখ্যমন্ত্রী ২ ঘন্টা টাইম দিক আমি ওকে দেখে নিচ্ছি।ওর মতো আমার কোন লিস্ট লাগবে না! আমার সব জানা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথা থেকে চুরি করেছে,কোথায় কোথায় দুর্নিতি করেছে,কাকে কাকে খুন করেছে!! সব বুঝে নেবো!! অভিষেক বন্দ্যোপাধ্যায় এর হুমকির পর পালটা হুমকি পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর।
*মুখ্যমন্ত্রী আমাকে নির্দেশ দিক আমার ২ ঘন্টা লাগবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বুঝে নিতে, অভিষেক কে […]
দশমীর রাতে মারধর করে গলার চেন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। নৈহাটী পুরসভার ২ নম্বর ওয়ার্ডের আম্রপল্লী এলাকার ঘটনা। এলাকার বাসিন্দা নবদ্বীপ রায় চৌধুরীর অভিযোগ, বজরঙবলী মন্দিরের সামনে আচমকা তার বাইক আটকে তৃণমূলের ভীম, লেলো, রাজু তাকে মারধর করে গলায় থাকা দুটি সোনার চেন ছিনিয়ে নেয়। ওই সময় বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন রিতুমা পোদ্দার। তিনি প্রতিবাদ করলে তার ওপর হামলা চালায় তৃণমূলের রাজু দাস। তরুনীর গলায়, হাতে, পিঠে আঘাত লেগেছে। আক্রান্তরা নৈহাটী থানায় অভিযোগ দায়ের করেছে।
দশমীর রাতে মারধর করে গলার চেন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। নৈহাটী পুরসভার […]
গতকাল নৈহাটি সাত নম্বর বিজয়নগর অধিবাসীবৃন্দের দুর্গাপুজো একটি দলীয় রাজনৈতিক দলের গান চলা নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। আর সেই ঘটনায় অনিচ্ছাকৃত ভুল এবং ঘটনায় দুঃখ প্রকাশ করলেন পূজো উদ্যোক্তারা।
গতকাল নৈহাটি সাত নম্বর বিজয়নগর অধিবাসীবৃন্দের দুর্গাপুজো একটি দলীয় রাজনৈতিক দলের গান চলা নিয়ে তৈরি […]
দুর্গাপূজোর শুভেচ্ছা জানাতে নোয়াপাড়ার প্রাক্তন বিধায়িকা মঞ্জু বসুর বাড়িতে বর্তমান বিধায়ক তথা রাজ্যের শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং।মঞ্জু বসুর হাতে তুলে দিলেন উপহার হিসেবে একটি আরএসএস এর বই। তাদের এই সাক্ষাৎ নিতান্তই সৌজন্য সাক্ষাৎকার বলা হলেও ব্যারাকপুরে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত?
দুর্গাপূজোর শুভেচ্ছা জানাতে নোয়াপাড়ার প্রাক্তন বিধায়িকা মঞ্জু বসুর বাড়িতে বর্তমান বিধায়ক তথা রাজ্যের শ্রম ও […]
ভাটপাড়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কাছারি রোডের সাত নম্বর গলি এলাকায় আজ সকালে হঠাৎই একটি বাড়িতে আগুন লেগে যায়। সেই বাড়ির চারটি ঘর আগুনে ভষ্মীভূত হয়ে যায়।যদিও কেউ হতাহত হয়নি।ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে। কিভাবে আগুন লাগলো তা জানা না গেলেও পরিবারের অভিযোগ কদিন ধরে বাড়িওয়ালা ভারাটিয়ার মধ্যে বিবাদ চলছিল। সেই বাড়িওয়ালা তাদেরকে ওঠানোর জন্য এই আগুন লাগিয়ে দিতে পারে বলে সন্দেহ। এরপর ঘটনাস্থলে ভাটপাড়া বিধায়ক পবন সিং এসে ভষ্মীভূত পরিবার গুলির পাশে দাঁড়িয়ে তাদেরকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেন। তার সাথে উপস্থিত ছিলেন বিজেপি নেতা সোহন চৌধুরী, ভরত যাদব সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।
ভাটপাড়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কাছারি রোডের সাত নম্বর গলি এলাকায় আজ সকালে হঠাৎই একটি […]
*দুর্গার বারোটা হাত এবং লক্ষ্মী দুটো আর কার্তিক উধাও, কামারহাটি বিজেপি তরফে দেওয়া পূজোর পোস্টার ঘিরে চাঞ্চল্য* বিজেপির পক্ষ থেকে বিজেপির নেতৃত্বরা যেভাবে দুর্গাপুজো আসার আগের থেকে বিভিন্ন বিধান দেওয়া শুরু করেছে কিভাবে খাবেন কিভাবে চলবেন পূজোয় কি লেখা হবে সেখানে দেখা গেল বিজেপি কামারহাটি মন্ডল একের আট নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আট নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় নওদাপাড়া অঞ্চলে দুর্গাপুজোর অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সহ রাজ্যের নেতৃত্ব জেলার নেতৃত্ব ছবি দিয়ে দুর্গার ছবি দিয়ে যে ফ্লেক্স লাগানো হয়েছে সেই ফ্লেক্সে দেখা যাচ্ছে দুর্গার চার সন্তানের মধ্যে এক সন্তান নেই কার্তিকের ছবি বাদ লক্ষ্মীর ছবি রয়েছে দুটো। এই ফ্লেক্স এর দুর্গার ছবি কে কেন্দ্র করে হয়েছে বিতর্ক এই বিতর্কের ফলে অনেক ফ্লেক্স খোলা হয়েছে কিন্তু এখনো নওদাপাড়া যুবক সংঘ অঞ্চলে রয়ে গেছে বেশ কিছু ফ্লেক্স দুর্গার ছবি নিয়ে বিজেপির লাগানো ফ্লেক্সকে কেন্দ্র করে কামারহাটি অঞ্চলে উঠল বিতর্ক।
*দুর্গার বারোটা হাত এবং লক্ষ্মী দুটো আর কার্তিক উধাও, কামারহাটি বিজেপি তরফে দেওয়া পূজোর পোস্টার […]
ইছাপুর কন্ঠাধারের দে পরিবারের প্রথম বর্ষ দুর্গাপুজো জমজমাট। ঐ এলাকায় দীর্ঘদিন ধরে কোন দূর্গা পূজার ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে এখানকার মানুষের দুর্গাপূজার আনন্দ বলে তেমন কিছু ছিল না। সে কথা মাথায় রেখে এ বছর প্রথম বছর দুর্গাপূজা শুরু করল ইছাপুরের দে পরিবার। পাড়া প্রতিবেশী আত্মীয়-স্বজন মিলিয়ে একেবারে জমজমাটি তাদের এই দুর্গাপুজো
ইছাপুর কন্ঠাধারের দে পরিবারের প্রথম বর্ষ দুর্গাপুজো জমজমাট। ঐ এলাকায় দীর্ঘদিন ধরে কোন দূর্গা পূজার […]
নৈহাটি পৌরসভার চার নম্বর ওয়ার্ডের চরকতলা এলাকায় সিপিএমের একটি বুকস্টল ভেঙে দেওয়ার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল গভীর রাতে তাদের বুকস্টল ভেঙে পুকুরে ফেলে দেয় কে বা কারা।কিন্তু তারা এই বুকস্টল চালু করবে জানানো হয়েছে সিপিআইএমের তরফ। সিপিআইএমের সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে বিজেপির তরফে।
নৈহাটি পৌরসভার চার নম্বর ওয়ার্ডের চরকতলা এলাকায় সিপিএমের একটি বুকস্টল ভেঙে দেওয়ার অভিযোগ বিজেপি আশ্রিত […]
