নৈহাটি শহর তৃণমূল INTTUC সভাপতি বিষ্ণু অধিকারীর বিরুদ্ধে তোলাবাজি থেকে শুরু করে অন্যের বাড়ি জোর করে দখল করে নেওয়ার অভিযোগে মধ্যপ্রদেশের ইন্দোর থেকে গ্রেপ্তার করলো নৈহাটি থানার পুলিশ।বিষ্ণু অধিকারী দীর্ঘদিন ধরে পলাতক ছিলো। অবশেষে মধ্যপ্রদেশের ইন্দোর থেকে তাকে গ্রেপ্তার করে নৈহাটী থানার পুলিশ। আজ তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠালো নৈহাটি থানার পুলিশ।

নৈহাটি শহর তৃণমূল INTTUC সভাপতি বিষ্ণু অধিকারীর বিরুদ্ধে তোলাবাজি থেকে শুরু করে অন্যের বাড়ি জোর […]

এশিয়ান গেমসে টেবিল টেনিসে সাফল্যের আরো এক ধাপ এগোলো বাংলার মেয়ে সুর্থীতা মুখার্জী। সে সিঙ্গেলসে পাকিস্তানের এলীনা খানকে ৩-০ পরাজিত করেছে। জয়ের খবর পৌঁছতেই সুথীর্তার মা সহ প্রতিবেশিরা খুশি। এদিন ভাটপাড়া পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের মাদরাল এলাকায় নিজের বাড়িতে বসে সুর্থীতার মা জানালেন, মেয়ে পাকিস্তানকে হারিয়েছে। এই নিয়ে ও তিনটে এশিয়ান গেমস খেলছে। চাইব ও চ্যাম্পিয়ান হয়ে ফিরুক। পর পর আরো খেলা রয়েছে। লক্ষ্য আগামী অলিম্পিক। পাশাপাশি তিনি এও জানালেন, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ মেয়ের সঙ্গে কথা বলেছেন। এবং নতুন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মেয়েকে তিন লক্ষ টাকা দিয়েছেন।

এশিয়ান গেমসে টেবিল টেনিসে সাফল্যের আরো এক ধাপ এগোলো বাংলার মেয়ে সুর্থীতা মুখার্জী। সে সিঙ্গেলসে […]

শতবর্ষ প্রাচীন নৈহাটি বড় মা কালীমন্দিরে আজ থেকে শুরু হলে ভক্তদের মধ্যে ভোগ বিতরণ। এছাড়াও এদিনই শুরু হল বড়মা নিঃসুল্ক চিকিৎসা কেন্দ্র। এই বড়মার ভোগ প্রতি সোম বুধ শুক্র বিতরণ করা হবে এবং বাকি দিনগুলো মন্দিরের বাইরে হাতে হাতে দেওয়া হবে। আর এই ভোগ সংগ্রহ করার জন্য প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে কুপন সংগ্রহ করতে হবে। আর এই ভোগ আজ থেকে শুরু হয়ে ভোগ পেয়ে যথেষ্টই খুশি ভক্তরা।

শতবর্ষ প্রাচীন নৈহাটি বড় মা কালীমন্দিরে আজ থেকে শুরু হলে ভক্তদের মধ্যে ভোগ বিতরণ। এছাড়াও […]

নৈহাটি পৌরসভায় সাফাই কর্মীদের বিক্ষোভ…. নৈহাটি পৌরসভার সাফাই কর্মীদের প্রায় তিন মাস বেতন না হওয়ার দাবিতে পৌর আধিকারিকের ঘরের সামনে সাফাই কর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে নৈহাটি পৌরসভার ৩১ টি ওয়ার্ডেই সাফাই অভিযান ইতিমধ্যে তলানিতে চলে গেছে। সাফাই কর্মীদের দাবি অবিলম্বে তাদের বকেয়া বেতন দিতে হবে। যদিও সংশ্লিষ্ট পৌরআধিকারিক এই বিষয়ে মন্তব্য করতে চাননি।

নৈহাটি পৌরসভায় সাফাই কর্মীদের বিক্ষোভ…. নৈহাটি পৌরসভার সাফাই কর্মীদের প্রায় তিন মাস বেতন না হওয়ার […]