*শ্যামনগর চৌরঙ্গী মা দিনতারিণী কালী মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে প্রান্তিক মানুষের হাতে তুলে দেওয়া হল পূজোর উপহার*
একেবারে দোরগোড়ায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর এই দুর্গাপূজাতে আনন্দ উৎসবে মেতে উঠবে আপামর বাঙালি। আর এই আনন্দ উৎসবে অন্ধকারে থেকে যায় সমাজের প্রান্তিক মানুষেরা। তাদের মুখে এক টুকরো হাসি ফোটাতে এবার উদ্যোগী হলো শ্যামনগর চৌরঙ্গী মা দিনতারিনী কালী মন্দির কর্তৃপক্ষ। সেই সমস্ত মানুষের হাতে দুর্গা পুজোর উপহার হিসেবে নতুন জামা কাপড় তুলে দেওয়া হয় মন্দির কতৃপক্ষের তরফে।
