মেডিসিন অফ সাগর দত্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে তিলোত্তমা অপরাধীদের শাস্তি এবং অবিলম্বে যারা তিলো তোমাকে ধর্ষণ করে খুন করেছে সেই সমস্ত দোষীদের কঠোরতম শাস্তি এবং চিহ্নিত করে তাদের প্রকাশ্যে নিয়ে আসার দাবিতে যে অবস্থান বিক্ষোভ চলছে আজ রবিবার এই বৃষ্টিকে উপেক্ষা করে অভয়া ক্লিনিকে ডাক্তার দেখাতে আসছে প্রচুর সাধারণ মানুষ এবং এই অভয়া ক্লিনিক থেকে যেরকম চিকিৎসা করা হচ্ছে তার পাশাপাশি ওষুধ রোগীদের হাতে তুলে দেওয়া হচ্ছে চোখ মেডিসিন শিশু বিশেষজ্ঞ সহ চিকিৎসা বিষয় বিভিন্ন দপ্তরের ডাক্তাররা দেখছেন রোগীদেরকে এবং পাশাপাশি সেই রোগীদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিনামূল্যে ওষুধও দেখাতে আসা রোগীরাও খুশি যেভাবে ডাক্তাররা দেখছেন কথা শুনছেন এবং বিনামূল্যে ওষুধ দিচ্ছে যেভাবে এই বৃষ্টির মধ্যে পরিষেবা পাচ্ছে রোগীর পরিবার রোগীরা তাতে তারাও খুশি

মেডিসিন অফ সাগর দত্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে তিলোত্তমা অপরাধীদের শাস্তি […]

গত ৮ ই সেপ্টেম্বর নৈহাটি অঞ্চলের নৈহাটি সমস্ত স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রী মিলে যে প্রতিবাদ এবং ধিক্কার মিছিল সংগঠিত হয়েছিল সেই মিছিলের উপরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আক্রমণ চালানো হয়। সেই শান্তিপূর্ণ মিছিল করে আক্রমণের প্রতিবাদে নৈহাটি নাগরিক সমাজের পক্ষ থেকে আজ বিকেলে নৈহাটি ফেরিঘাট থেকে মিছিল শুরু হয় ঋষি অরবিন্দ রোড হয়ে আর বি সি রোড হয়ে রামকৃষ্ণ সিনেমা হলের মরে গেছে এই মিছিল শেষ হয় এই মিছিলে উপস্থিত ছিলেন এলাকার শিক্ষক-শিক্ষিকা বিশিষ্ট ডাক্তার নাট্যকর্মী সহ নৈহাটি অঞ্চলের সাধারণ মানুষ এই প্রতিবাদ এবং ধিক্কার মিছিলে অংশগ্রহণ করে মিছিল থেকে একটাই দাবি তিলোত্তমার অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করা এবং এই ঘটনার সাথে যারা যুক্ত যারা জড়িত তাদের সকলকে খুঁজে বের করে তাদের শাস্তি দাবিতে এই মিছিল সংঘটিত হয়।

গত ৮ ই সেপ্টেম্বর নৈহাটি অঞ্চলের নৈহাটি সমস্ত স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রী মিলে […]

কাঁচরাপাড়া মিলননগর 326/A মসজিদবাটি রোড এলাকার বাসিন্দা পেশায় রেলকর্মী সঞ্জয় দাস এবং তার স্ত্রী অপর্না দাসের একমাত্র পুত্র সন্তান সম্ভীর দাস। যার বয়স বর্তমানে দুই বছর তিন মাস। এই বয়সেই ইংরেজির বারো মাস থেকে শুরু করে নানান কবিতা বলা নিজের আয়ত্তে নিয়ে এসেছে। এছাড়াও বিভিন্ন দেশের রাজধানী কি তাও বলতে পারা তো আছেই। ছোট্ট এই শিশু বর্তমানে ইন্ডিয়া বুক অফ রেকর্ড সে অংশগ্রহণ করে সেখানে নিজের নাম তুলে ফেলেছে। আর তার এই সাফল্যের স্বাভাবিকভাবে খুশি ছোট্ট শিশুর গোটা পরিবার।

কাঁচরাপাড়া মিলননগর 326/A মসজিদবাটি রোড এলাকার বাসিন্দা পেশায় রেলকর্মী সঞ্জয় দাস এবং তার স্ত্রী অপর্না […]

আরজিকর ইস্যু তে প্রতিবাদ জানিয়ে ও গত ৮ সেপ্টেম্বর নৈহাটিতে স্কুলের প্রাক্তনীদের আরজিকর প্রতিবাদ মিছিলে তৃণমূলের আক্রমনের প্রতিবাদে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির প্রতিবাদ মিছিল।এই মিছিলে উপস্থিত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং কল্যাণী বিধানসভার বিজেপি বিধায়ক অম্বিকা রায় রাজ্য বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী ফাল্গুনী পাত্র সহ একাধিক বিজেপি নেতৃত্ব। এই মিছিল নৈহাটি অরবিন্দ রোড থেকে শুরু করে নৈহাটি গৌরীপুর চৌমাথা মোড়ে শেষ হয়।

আরজিকর ইস্যু তে প্রতিবাদ জানিয়ে ও গত ৮ সেপ্টেম্বর নৈহাটিতে স্কুলের প্রাক্তনীদের আরজিকর প্রতিবাদ মিছিলে […]

গণেশ পূজোর হাত ধরে পূজোর মরসুম শুরু হয়ে গিয়েছে রাজ্যজুড়ে। আর এই গনেশ পূজা মহারাষ্ট্রে বিখ্যাত। এই মহারাষ্ট্রের পাশাপাশি ব্যারাকপুর শিল্পাঞ্চলের ভাটপাড়া জগদ্দল কাঁকিনাড়া নৈহাটি এলাকায় একাধিক গনেশ পূজা হয়ে থাকে। আলোকসজ্জা থেকে শুরু করে সুদৃশ্য মন্ডপ প্রতিমায় সেজে ওঠে গোটা এলাকা। আর এই গণেশ পূজা দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষ সমাগম হয়। এখানে ছোট-বড় মিলিয়ে প্রায় তিনশটির বেশি গণেশ পূজা হয়। আর এই গণেশ পূজা পাঁচ দিন ধরে চলে। আর এই পুজোর কটা দিন গণেশ পূজাকে কেন্দ্র করে আনন্দ উৎসবে গোটা এলাকা হয়ে ওঠে এক টুকরো মহারাষ্ট্র।

গণেশ পূজোর হাত ধরে পূজোর মরসুম শুরু হয়ে গিয়েছে রাজ্যজুড়ে। আর এই গনেশ পূজা মহারাষ্ট্রে […]

দুর্গা উৎসবের আগেই বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি উদ্ধার করল শিবদাসপুর থানার পুলিশ। উদ্ধার হল প্রায় ৫৯০ কেজি শব্দবাজি। আটক এক যুবক। গতকাল মধ্যরাতে শিবদাসপুর থানার অন্তর্গত দেবকের মসজিদ পাড়ার একটি বাড়িতে হানা দিয়ে উদ্ধার হয় প্রায় ৫৯০ কেজি নিষিদ্ধ বাজি। আটক করা হয় এক যুবককে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত নেমেছে শিবদাসপুর থানার পুলিশ। ধৃত ব্যক্তিকে আজ ব্যারাকপুর আদালতে পাঠানো হয়

দুর্গা উৎসবের আগেই বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি উদ্ধার করল শিবদাসপুর থানার পুলিশ। উদ্ধার হল প্রায় […]

৪ সদস্যের সিবিআই টীম এলো নির্যাতিতার বাড়িতে। শুক্রবার দুপুর দুটো নাগাদ নির্যাতিতার নাটাগরের বাড়িতে আসেন। সাথে ছিল কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যডাও। এরপর এক নারী সদস্য সহ তিন সদস্যের প্রতিনিধি দল বাড়ির ভিতরে ঢোকেন। বাইরে অপেক্ষা করতে থাকেন সিবিআই’এর অন্য এক সদস্য। সিবিআইয়ের প্রতিনিধি দলের হাতে নীল ডায়েরিও দেখা যায়। যদিও ঢোকার সময় কোন মন্তব্য করতে চাননি প্রতিনিধি দলের সদস্যরা।

৪ সদস্যের সিবিআই টীম এলো নির্যাতিতার বাড়িতে। শুক্রবার দুপুর দুটো নাগাদ নির্যাতিতার নাটাগরের বাড়িতে আসেন। […]

2023 সালে 24শে মে ব্যারাকপুর অন্যান্দপুরী সোনার দোকানে ডাকাতি করতে এসে বাধা পেয়ে গুলি চালায় ডাকাত দল। ডাকাত দের ছোরা গুলিতে নিহত হয় সোনার দোকানের মালিক নীলাদ্রি সিংহ।আর সেই মামলায় অতিরিক্ত জেলা দায়রা আদালতে আসামিদের দোষী সাব্যস্ত ঘোষণা করে শনিবার । সোমবার সাজা ঘোষণা করার কথা থাকলেও আদালত শুক্রবার অর্থাৎ আজ আবার আদালতে তোলার নির্দেশ দেয় 1. Uttam kr. Upadhay @Golu 2. Safi khan@Sonu 3. Jamshed Ansari 4. Rajbir singh 5. Asif khan @Asish kr. Roy এদের পাঁচজনকে বিচারক যাবজ্জীবন কারাদঙ্গে দণ্ডিত করলেন

2023 সালে 24শে মে ব্যারাকপুর অন্যান্দপুরী সোনার দোকানে ডাকাতি করতে এসে বাধা পেয়ে গুলি চালায় […]

ভাটপাড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়া রথতলা এলাকার বাসিন্দা পেশায় ইলেকট্রিকের মিস্ত্রি তাপস সরকার এর স্ত্রী কুসুম সরকার (21) এর মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা ঘর থেকে শিশুর কান্নার আওয়াজ পেয়ে তাদের ঘরে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে ঐ গৃহবধূকে। সঙ্গে সঙ্গে তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। মৃতার স্বামীর দাবি ইলেকট্রিকের শক খেয়ে মারা গেছে। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ খুন করা হয়েছে গৃহবধূকে। ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।খুন নাকি এর পিছনে রয়েছে অন্য কোন কারণ তার তদন্ত করছে পুলিশ।

ভাটপাড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়া রথতলা এলাকার বাসিন্দা পেশায় ইলেকট্রিকের মিস্ত্রি তাপস সরকার এর […]

আরজিকর ইসুতে সিবিআই এর হাতে ডা: সন্দীপ ঘোষের গ্রেফতার হওয়ার পর নির্যাতিতার কাকিমা বলেন ‘২৫ দিন ধরে যে ছাত্ররা বা ডাক্তাররা আন্দোলন করছে, এটা তাদের নৈতিক জয়, সাথে আমাদের পরিবারের একটা নৈতিক জয়। আমাদের মনে হচ্ছে যে বিচার ঠিক পথে এগোচ্ছে এবং আমরা সুবিচার পাব। আমাদের এও মনে হচ্ছে এই ঘটনার পিছনে যে সমস্ত রাঘব বোয়াল আছে তারা একটা সময় গ্রেফতার হবে। তিনি আরো বলেন ‘আমাদের মেয়ে দুর্নীতির শিকার হয়েছে, সেক্ষেত্রে ডা: সন্দীপ ঘোষের গ্রেপ্তার কোথাও গিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।’ তবে এখনো পর্যন্ত নির্যাতিতার আত্মা শান্তি পায় নি বলে মনে করেন কাকিমা। তিনি বলেন ‘যেদিন এই অপরাধের সাথে যুক্ত প্রত্যেকটা মানুষ ফাঁসিকাঠে ঝুলবে সেদিনকে আমরা বলতে পারব আমাদের মেয়ে শান্তি পেয়েছে এবং আমরাও পরিবারের তরফ থেকে শান্তি পেয়েছি।’

  আরজিকর ইসুতে সিবিআই এর হাতে ডা: সন্দীপ ঘোষের গ্রেফতার হওয়ার পর নির্যাতিতার কাকিমা বলেন […]