আরজিকর ইসুতে সিবিআই এর হাতে ডা: সন্দীপ ঘোষের গ্রেফতার হওয়ার পর নির্যাতিতার কাকিমা বলেন ‘২৫ দিন ধরে যে ছাত্ররা বা ডাক্তাররা আন্দোলন করছে, এটা তাদের নৈতিক জয়, সাথে আমাদের পরিবারের একটা নৈতিক জয়। আমাদের মনে হচ্ছে যে বিচার ঠিক পথে এগোচ্ছে এবং আমরা সুবিচার পাব। আমাদের এও মনে হচ্ছে এই ঘটনার পিছনে যে সমস্ত রাঘব বোয়াল আছে তারা একটা সময় গ্রেফতার হবে। তিনি আরো বলেন ‘আমাদের মেয়ে দুর্নীতির শিকার হয়েছে, সেক্ষেত্রে ডা: সন্দীপ ঘোষের গ্রেপ্তার কোথাও গিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।’ তবে এখনো পর্যন্ত নির্যাতিতার আত্মা শান্তি পায় নি বলে মনে করেন কাকিমা। তিনি বলেন ‘যেদিন এই অপরাধের সাথে যুক্ত প্রত্যেকটা মানুষ ফাঁসিকাঠে ঝুলবে সেদিনকে আমরা বলতে পারব আমাদের মেয়ে শান্তি পেয়েছে এবং আমরাও পরিবারের তরফ থেকে শান্তি পেয়েছি।’

আরজিকর ইসুতে সিবিআই এর হাতে ডা: সন্দীপ ঘোষের গ্রেফতার হওয়ার পর নির্যাতিতার কাকিমা বলেন ‘২৫ […]

ব্যারাকপুর আনন্দপুরী এলাকায় গত 24/05/2023 জামাই ষষ্টীর আগের দিন সোনার দোকানে ডাকাতি ও ঐ দোকানের মালিকের ছেলে নিলাদ্র সিংহ রায় কে গুলি করে খুন করার ঘটনায় পাঁচজন কে আজ ব্যারাকপুর আদালতের ADJ 3rd কোর্ট দোষী সাব্যস্ত করলো। এদের মধ্যে সফি খান@সোনু,মহঃ জামসেদ আনসারি, আসিফ খান, রঞ্জিত কুমার @রানা,উত্তম কুমার উপাধ্যায়।আসামীদের আগামী সোমবার সাজা ঘোষণা করার কথা থাকলেও সেই শুনানি আগামী ৬ সেপ্টেম্বর হবে বলে জানিয়েছেন বিচারক।মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতে পারে। অথবা ১০ বছরের কারাদণ্ড হতে পারে। এদের বিরুদ্ধে 307,396,397,412,201,25/27 আর্মস এ্যাক্ট।

ব্যারাকপুর আনন্দপুরী এলাকায় গত 24/05/2023 জামাই ষষ্টীর আগের দিন সোনার দোকানে ডাকাতি ও ঐ দোকানের […]

কামাটি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের পিটুরি তলা ঘাটে আজকে দুপুরে মোঃ কালাম ১৮ বছরের যুবক গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন । ঘটনার খবর পেয়েই বেলঘড়িয়া থানা এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা, ডুবুরি এনে তল্লাশি চালাচ্ছেন।

কামাটি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের পিটুরি তলা ঘাটে আজকে দুপুরে মোঃ কালাম ১৮ বছরের যুবক […]