টিউশন যাওয়ার নাম করে রবিবার বাড়ি থেকে বেরিয়ে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে নিখোঁজ দশম শ্রেণির দুই স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার করল বিপর্যয় মোকাবেলা বাহিনীর সদস্যরা।বছর 15 এর অজিত যাদব এর দেহ উদ্ধার হয় কাঁকিনাড়া গঙ্গাঘাট থেকে ও আরিয়ান সাউ এর মৃতদেহ উদ্ধার হয় জগদ্দল ঘাটের কাছে।সোমবার মৃত দেহ দুটি উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর সেখান থেকে ময়নাতদন্তের জন্য পাঠালো ভাটপাড়া থানার পুলিশ। আর এই ঘটনায় ভাটপাড়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *