মিল কর্তৃপক্ষের দেওয়া আচমকা সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিশে বন্ধ হয়ে গেল জগদ্দলের A I চাঁপদানি জুটমিলের ফাইন ইয়ার্ন ফ্ল্যাক্স ইউনিট।এর জেরে কর্মহীন হয়ে পড়ল এই জুটমিলের প্রায় ৬০০ শ্রমিক। মূলত শ্রমিকদের বিরুদ্ধে উৎপাদন কম দেওয়ার অভিযোগ তুলে মিল কর্তৃপক্ষ এই সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দিয়ে বন্ধ করে দেয় মিলটি। যদিও মিল কর্তৃপক্ষের এই অভিযোগ অস্বীকার করেছে শ্রমিকরা। তাদের দাবি চক্রান্ত করে এই মিলটি বন্ধ করে দেওয়া হয়েছে।শ্রমিকরা জানান রবিবার ছুটির দিনে আচমকা এ সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেয় মিল কর্তৃপক্ষ। এরপর সোমবার শ্রমিকরা কাজে যোগ দিতে এসে দেখে মিলের গেটে মিল বন্ধের নোটিশ।এরপরে মিলের গেটে বিক্ষোভে ফেটে পড়ে শ্রমিকরা। তাদের দাবি অবিলম্বে মিলটি চালু করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *