উত্তর ২৪ পরগনা জেলার মধ্যে অন্যতম খ্যাতি সম্পন্ন দূর্গাপুজো কাঁচরাপাড়া পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের বিশ্বনাথ স্মৃতি সংঘ ক্লাবের দুর্গাপূজার খুঁটি পুজো আয়োজিত হল বুধবার। উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া পৌরসভার পৌর প্রধান কমল অধিকারী সহ কাঁচরাপাড়া পৌরসভার একাধিক কাউন্সিলর।এবছর এই ক্লাবের দুর্গাপুজো ৭৪ তম বর্ষে পদার্পণ করেছে।বুধবার উল্টোরথের দিন সকলের মঙ্গল কামনা করে কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারীর হাত ধরে কাঁচরাপাড়া বিশ্বনাথ স্মৃতি সংঘ ক্লাবের এবছরের দুর্গাপুজোর এই খুঁটিপুজো সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *