ভাটপাড়া পৌর এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা যথেষ্টই নিয়ন্ত্রণে।তা সত্ত্বেও ডেঙ্গি প্রতিরোধে নানা ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে ভাটপাড়া পৌরসভার তরফ থেকে বলে জানালেন ভাটপাড়া পৌরসভার উপ পৌর প্রধান দেবজ্যোতি ঘোষ।

বর্ষা শুরু থেকেই এ রাজ্যে ডেঙ্গির প্রকোপ নিয়ে যথেষ্টই উদ্বিগ্ন রাজ্য স্বাস্থ্য দপ্তর। আর এদিকে ভাটপাড়া পৌর এলাকায় বিভিন্ন জায়গায় ডেঙ্গির লার্ভা পাওয়া গিয়েছে আর এদিকে আজ বৃহস্পতিবার পর্যন্ত ভাটপাড়া পৌর এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় চারজন। সে কারণেই ভাটপাড়া পৌরসভার তরফ থেকে ডেঙ্গি প্রতিরোধে নেওয়া হয়েছে নানান প্রতিরোধমূলক ব্যবস্থা। কাউন্সিলর থেকে শুরু করে পৌর কর্মীরা সাধারণ মানুষকে সচেতন করছে এবং জমা জল দেখা মাত্রই সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যাতে ভাটপাড়া পৌর এলাকাকে ডেঙ্গি মুক্ত করা সম্ভব হয় বলে জানালেন ভাটপাড়া পৌরসভার উপ পৌর প্রধান দেবজ্যোতি ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *