গোপন সূত্রে খবর পেয়ে আপ বালিয়া এক্সপ্রেসের নিচ থেকে তিন প্যাকেট নিষিদ্ধ মাদক উদ্ধার করলো আরপিএফ ও নৈহাটি জিআরপি থানার পুলিশ।বৃহস্পতিবার দুপুরে আপ বালিয়া এক্সপ্রেস যখন নৈহাটি স্টেশনে ঢোকে তখন আরপিএফ এবং জিআরপি ট্রেন দাঁড় করিয়ে শুরু করে তল্লাশি । ট্রেনের নিচে চাকার পাশে তিনটি প্যাকেট উদ্ধার করে নৈহাটি আরপিএফ এবং জিআরপি। প্যাকেটগুলো উদ্ধার করার পর ট্রেন টিকে ছেড়ে দেওয়া হয়। ওই সন্দেহজনক ওই প্যাকেটে বিস্ফোরক হয়েছে বলে সন্দেহ করা হলেও পরে দেখা যায় ওই প্যাকেটে নিষিদ্ধ মাদক রয়েছে। প্রায় 10 কিলো 310 গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে বলে নৈহাটি জিআরপি জানিয়েছে। কে বা কারা এই মাদক পাচার করছিল তার তদন্ত করছে নৈহাটি জিআরপি থানার এবং আরপিএফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *