চলন্ত ট্রেনে যাত্রীদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ অপর বেশ কিছু যাত্রীদের বিরুদ্ধে। এই ঘটনায় চারজন যাত্রী আহত হয়েছে। তাদেরকে নৈহাটি মাতৃসদন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার বিকেলে কিছু যাত্রী আপ মাঝেরহাট নৈহাটি লোকালে দুই দল যাত্রীদের মধ্যে বচসা হয় সেই বচসা চরম উঠলে একদল যাত্রী অপরযাত্রীদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ।এই ঘটনায় চার যাত্রী আহত হয়েছে।মাজেরহাট নৈহাটি লোকাল নৈহাটি প্লাটফর্মে ঢুকতেই আহতদের নৈহাটি মাতৃ সদন হাসপাতাল নিয়ে যায় নৈহাটি জিআরপি থানার পুলিশ। আর সেখান থেকে চম্পট দেয় হামলাকারী অভিযুক্তরা।
