Bhatpara পউরসাভাই ৮ ন ward এ বেহালার নিকাসি অবস্থা

বেহাল নিকাশি ব্যবস্থার কারনে সাধারণ মানুষের ঘরে ঢুকছে নর্দমার নোংরা জল।ঘটনাস্থল ভাটপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড।বিক্ষোভে এলাকার সাধারণ মানুষ।

ভাটপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পাঁচ নম্বর সাইডিং এলাকায় বেহাল নিকাশি ব্যবস্থার ফলে বর্ষার জলে নর্দমা উপচে পড়ে সাধারণ মানুষের ঘরে ঢুকে পড়ছে সেই জল। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়ে। ঐ এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে তারা। এরপর খবর যায় ভাটপাড়া পৌরসভায়। এই খবর পাওয়া মাত্রই ভাটপাড়া পৌরসভার জল বিভাগের দায়িত্বপ্রাপ্ত সিআইসি অমিত গুপ্তা ঘটনাস্থলে পৌঁছে তড়িঘড়ি পাম্প বসিয়ে নিকাশি ব্যবস্থা ঠিক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তার পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন থাকার অনুরোধ করেন অমিত বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *