শ্রমিকদের ন্যায্য পাওনার দাবিতে জগদ্দলের জে জে আই জুটমিলের সামনে বেঙ্গল চটকল মজদুর ইউনিয়নের বিক্ষোভ।
শ্রমিক স্বার্থে মালিকপক্ষের বিরুদ্ধে বারবারই সরব হতে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনকে।সোমবার দুপুরে জগদ্দলের জে জে আই জুট মিলের গেটের সামনে শ্রমিকদের বেশ কিছু পাওনা আদায় সহ বেশ কিছু দাবিতে বিক্ষোভ দেখালো বেঙ্গল চটকল মজদুর ইউনিয়নের সদস্যরা।শ্রমিক নেতাদের দাবি এক একটা মিলে এক এক রকম নিয়ম। জুটমিল শ্রমিকদের নুন্যতম ছাব্বিশ হাজার টাকা বেতন করতে হবে। অবসরপ্রাপ্ত কর্মচারীদের অবিলম্বে তাদের ন্যায্য টাকা বুঝিয়ে দিতে হবে। এবিষয়ে মিল কর্তৃপক্ষের উদাসীনতা ও সরকারি গাফিলতির কথাই বারবার শোনা গেল শ্রমিক নেতাদের গলায়।
