বর্তমান তীব্র গরম পরিস্থিতি বেশ কিছু দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকছে ভাটপাড়ার বিস্তীর্ণ এলাকা।এরই প্রতিবাদে ভাটপাড়ায় পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের।
বেশকিছু দিন ধরেই দীর্ঘক্ষণ বিদ্যুৎহীন ভাটপাড়ার বিস্তীর্ণ এলাকা। তীব্র গরমে এই বিদ্যুৎ বিহীনভাবে থাকতে যথেষ্টই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। আর এই ধরনের ঘটনা বিগত বেশ কয়েকদিন ধরে চলায় শেষ পর্যন্ত ক্ষুব্ধ হয়ে শুক্রবার সন্ধ্যা 5.30 থেকে ব্যস্ততম ঘোষপাড়া রোডের উপর ভাটপাড়া কমলা স্টোরস মোড়ে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ অফিসের সামনে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাস্থলে ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়।এরপর ঘটনাস্থলে ভাটপাড়া পৌরসভার উপ পৌর প্রধান দেবজ্যোতি ঘোষ পৌঁছে বিদ্যুৎ পর্ষদের আধিকারিকের সঙ্গে ফোনে কথা বলে শীঘ্রই বিদ্যুতের পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাসে প্রায় দেড় ঘণ্টা অবরোধ চলার পর সন্ধ্যা 6.50 নাগাদ অবরোধ ওঠে।
