দলের সিদ্ধান্ত সবাইকে মানতে হবে, সাংসদ- বিধায়ক কে কড়া বার্তা ব্যারাকপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যানের সামনেই ২০২৪ লোকসভা নির্বাচন। তার আগেই শাসক দল তৃণমূলের মাথা ব্যাথার কারণ হয়ে দাড়িয়েছে ব্যারাকপুর লোকসভা। সাম্প্রতিক বেশ কয়েকটি ঘটনা থেকেই দেখা যাচ্ছে ব্যারাকপুর লোকসভার সাংসদ অর্জুন সিং ও জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যামের মধ্যে বলছে চরম বাকবিতন্ডা। তৃণমূলের খোলা মঞ্চ থেকে একে অপরকে নিশানা করতেও ছাড়ছেন না। পরিস্থিতির গুরুত্ব বুঝে এবার আসরে নামলো ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূল নেতৃত্ব। আজ জেলা কোর কমিটির গুরুত্বপূর্ণ সদস্যরা নিজেদের মধ্যে বৈঠক করেন। বৈঠক শেষে ব্যারাকপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ বলেন, সাংসদ- বিধায়ক এর মধ্যে যে তরজা চলছে তা দলের শীর্ষ নেতৃত্বকে জানানো হয়েছে। সবার একটাই সিদ্ধান্ত দল দলের মত চলবে। কারোর ব্যক্তিগত ঈর্ষা, মতামতকে দল প্রশ্রয় দেবেনা। প্রশাসনকে প্রশাসনের কাজ করতে দিতে হবে। সকলকে দলের সিদ্ধান্ত মেনেই আগামী দিনে এগোতে হবে। তবে সর্বশেষ সাংসদ বিধায়কের এই দ্বন্দ্ব খুব দ্রুত সমস্যার সমাধান হবে বলেই মনে করেন সাংগঠনিক জেলার বর্ষিয়ান এই তৃণমূল নেতা।

দলের সিদ্ধান্ত সবাইকে মানতে হবে, সাংসদ- বিধায়ক কে কড়া বার্তা ব্যারাকপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যানের

সামনেই ২০২৪ লোকসভা নির্বাচন। তার আগেই শাসক দল তৃণমূলের মাথা ব্যাথার কারণ হয়ে দাড়িয়েছে ব্যারাকপুর লোকসভা। সাম্প্রতিক বেশ কয়েকটি ঘটনা থেকেই দেখা যাচ্ছে ব্যারাকপুর লোকসভার সাংসদ অর্জুন সিং ও জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যামের মধ্যে বলছে চরম বাকবিতন্ডা। তৃণমূলের খোলা মঞ্চ থেকে একে অপরকে নিশানা করতেও ছাড়ছেন না। পরিস্থিতির গুরুত্ব বুঝে এবার আসরে নামলো ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূল নেতৃত্ব। আজ জেলা কোর কমিটির গুরুত্বপূর্ণ সদস্যরা নিজেদের মধ্যে বৈঠক করেন। বৈঠক শেষে ব্যারাকপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ বলেন, সাংসদ- বিধায়ক এর মধ্যে যে তরজা চলছে তা দলের শীর্ষ নেতৃত্বকে জানানো হয়েছে। সবার একটাই সিদ্ধান্ত দল দলের মত চলবে। কারোর ব্যক্তিগত ঈর্ষা, মতামতকে দল প্রশ্রয় দেবেনা। প্রশাসনকে প্রশাসনের কাজ করতে দিতে হবে। সকলকে দলের সিদ্ধান্ত মেনেই আগামী দিনে এগোতে হবে। তবে সর্বশেষ সাংসদ বিধায়কের এই দ্বন্দ্ব খুব দ্রুত সমস্যার সমাধান হবে বলেই মনে করেন সাংগঠনিক জেলার বর্ষিয়ান এই তৃণমূল নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *