শনিবার রাতে নৈহাটি অরবিন্দ রোডে জাতীয় কংগ্রেসের কর্মসূচি “ভারত জোড়ো ন্যায় যাত্রা” র সমর্থনে জাতীয় কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের এক পথসভা আয়োজিত হয়। যে পথসভায় উপস্থিত ছিলেন কংগ্রেসের নেতা কৌস্তুভ বাগচী সহ কংগ্রেসের ছাত্র পরিষদের নেতৃত্ব।আর এই সভা চলাকালীন আচমকা নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় দলবল নিয়ে চড়াও হয় এবং সেখানে ছাত্র পরিষদের নেতৃত্ব কে মারধর করা হয় বলে অভিযোগ। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অশোক বাবু। তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অশ্লীল কথাবার্তা এবং গালিগালাজ করে বক্তব্য রাখার জন্যই তিনি প্রতিবাদ করেছিলেন। সভা বন্ধ করে দেওয়ার জন্য নয়।