গরমের প্রখর দাবদাহ উপেক্ষা করেই লাগাতার ভোট প্রচার করে চলেছেন ব্যারাকপুর লোকসভার বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। সকাল থেকে রাত মানুষের দুয়ারের পৌঁছানো নিত্যদিনের কাজ হয়েছে দাড়িয়েছে তৃণমূল বিজেপি যুযুধান ২ প্রার্থীর। তবে আজ খানিকটা অন্য ছবি দেখা গেল নৈহাটি বিধানসভায়। রেলের ঘোষিত সময় অনুযায়ী শনিবার সকাল ১০ঃ৪৭ মিনিটের নৈহাটি লোকালে হঠাৎ উঠে পড়লেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক। যদিও নৈহাটী স্টেশনে ঢোকা না পর্যন্ত স্টেশন চত্বরেই কখনো চায়ের দোকানে চা খেয়ে আবার কখনো পথ চলতি মানুষের সাথে করমর্দন করতে দেখা গেল পার্থবাবুকে। তবে নৈহাটি লোকালে উঠে আচমকা আর পাঁচটা সাধারন মানুষের মতোই সবার মাঝখানে বসে পড়তে দেখা গেল তৃণমূল প্রার্থীকে। যদিও তাকে সামনে পেয়ে সাধারণ মানুষেরাও কিছু অভাব অভিযোগের কথা জানান। তৃণমূল প্রার্থীর ট্রেন সফরের সফর সঙ্গী ছিলেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য অন্যান্য তৃণমূল নেতৃত্ব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক বলেন, সকাল থেকেই পাড়ায় পাড়ায় অলিতে গলিতে প্রচার করছি কিন্তু সরকারি চাকরি করা মানুষজন, স্কুল কলেজের পড়ুয়া, নিত্যদিন যাদের কলকাতা যাতায়াত করতে হয় তাদের সাথে দেখা হচ্ছিল না। তাই আজ ভাবলাম ট্রেনে করি গিয়ে তাদের সাথে দেখা করি।তবে এর মধ্যে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ সামনে আসে। ব্যারাকপুর লোকসভার অন্তর্গত কাঁচরাপাড়া ওয়ার্কশপে নতুন নিয়োগ বন্ধ রেখেছে রেল কর্তৃপক্ষ। সেই বিষয়ে তৃণমূল প্রার্থী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন বাংলা সার্বিক উন্নয়ন হয়েছে। তারপরে যে সরকার এসেছে সেই সরকারের থেকে যাবতীয় কাজের জন্য রাজ্য সরকার বঞ্চিতই রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *