ব্যারাকপুর_10/08/2024
বিরোধীদের বক্তব্য অনুযায়ী আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়া তরুণীর মৃত্যু নিয়ে সিবিআই তদন্ত করা হোক। কিন্তু সিবিআই আজ পর্যন্ত কোন ঘটনার কিনারা করতে পারেনি তাই কলকাতা পুলিশের উপর আস্থা রেখেই গোটা ঘটনার তদন্ত হবে এবং ঘটনার কিনারা হবে বলে আশা প্রকাশ করলেন পানিহাটি বিধায়ক নির্মল ঘোষ।
আজ দিনভর পানিহাটি তে মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেতৃত্ব। সিপিআইএম বিজেপি থেকে শুরু করে শাসক দলের নেতা নেতৃত্ব তাদের বাড়িতে আসেন। তারা আসতেই পারেন কিন্তু কোনরকম বিশৃঙ্খলা বা মৃতার পিতা-মাতাকে কোনরকম জোরে দুঃখ-কষ্ট না দেন।
বাইট – নির্মল ঘোষ, পানিহাটি বিধায়ক
দেবপ্রিয় সরকার / 8910749081
