বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা পক্ষ থেকে আয়োজিত হল নোয়াপাড়া থানা ঘেরাও কর্মসূচি উপস্থিত প্রাক্তন সংসদ
নারী নির্যাতন, খুন-ধর্ষণ, অরাজকতা, বিশৃঙ্খলার এবং আরজি কর হাসপাতালে নৃশংস ঘটনার প্রতিবাদে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা পক্ষ থেকে আয়োজিত হলো নোয়াপাড়া থানা ঘেরাও কর্মসূচি এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং বিজেপি ব্যারাকপুর সংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় সম্পাদক কুন্দন সিং বিজেপি নেতা পিয়াঙ্গু পাণ্ডে সহ একাধিক বিজেপি নেতা এবং কর্মীরা।
কর্মসূচি শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের প্রাক্তন বিজেপির সংসদ অর্জুন সিং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করে বলেন নিজের আত্মীয়কে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী পথে নেমেছেন নির্যাতিতার বিচারের জন্য নয়
