ব্রিগেডের সমাবেশে সৃজন ভট্টাচার্যের সঙ্গে ছবি তুলেছিলেন বরানগরের বাসিন্দা পূর্বাদ্রি পোদ্দার।সেই ছবিকে বিকৃত করে করা হয়েছে জ্যোতি মালহোত্রার সঙ্গে ছবি। সমাজ মাধ্যমে সেই ছবি পড়তেই ভাইরাল। শুরু হয় বিতর্ক। সরজিনি নাইডু কলেজের প্রাক্তনী এস এফ আই কর্মী পূর্বাদ্রি পোদ্দার।আলিপ সমাদ্দারের একাউন্ট থেকে এই ছবিটি পোস্ট করা হয়। গতকাল রাতে বরানগর থানায় এবং সাইবার সেল এ অভিযোগ দায়ের করা হয়। রাজনৈতিক উদ্দেশ্যে এই ছবি পোস্ট করা হয়েছে বলে অভিযোগ।আসল ছবি যখন পোস্ট করা হয়েছিল তখনও নানা রকম কথা কমেন্ট করা হয়েছিল। তাতে পাত্তা দেননি পূর্বাদ্রি। কিন্তু এবার তার ছবিকে যখন বিকৃত করে জ্যোতি মালহোত্রা বানানো হয়। তখন তিনি অভিযোগ জানান বরানগর থানায়।