বারাকপুরে দমদম ব্যারাকপুর জেলা তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের সভাপতি অমিত গুপ্তার উদ্যোগে প্রতিবাদ মিছিল
ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে বাঙালি কে অপমান করা হচ্ছে তার পাশাপাশি এসআইআর বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিলের পাশাপাশি বিক্ষোভসভা অনুষ্ঠিত হয়। রবিবার বিকেলে বারাকপুর দমদম সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের হিন্দি প্রকোষ্ঠের সভাপতি তথা ভাটপাড়া পৌরসভার সিআইসি অমিত গুপ্তার নেতৃত্বে ব্যারাকপুর স্টেশন থেকে প্রতিবাদ মিছিল শুরু করে গিয়ে চিরিয়ামোরে এক বিক্ষোভ সভার আয়োজন করা হয়। উক্ত বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের হিন্দি প্রকোষ্ঠের সভাপতি তথা জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিবেক গুপ্তা সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের হিন্দিপ্রকোষ্ঠের সভাপতি অমিত গুপ্তা বলেন যেভাবে বাঙ্গালীদের নির্যাতন করা হচ্ছে তার পাশাপাশি এসআইআর এর নামে কেন্দ্রের বিজেপি সরকার গণতন্ত্র হত্যা করতে পথে নেমেছে তার বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ মিছিল। অপরদিকে রাজ্য তৃণমূল কংগ্রেসের হিন্দি প্রকোষ্ঠের সভাপতি তথা জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিবেক গুপ্তা বলেন যেভাবে বাঙ্গালাভাসিদের ওপর আক্রমণ হচ্ছে তার জন্য অবিলম্বে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেন।
