*তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে দেওয়াল লিখন নৈহাটিতে*
আগামী ২৮শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে নৈহাটি পৌরসভার সন্নিকটে টাউন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে দেওয়াল লিখনের মাধ্যমে চললো প্রচার অভিযান। আগামীতে বঙ্গে ২৬ এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে অনুষ্ঠিত হতে যাওয়া তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিনটি পালন খুবই তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, বলে রাজনৈতিক মহলের ধারনা। এই দেওয়াল লেখন কর্মসুচিতে উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায়, বারাকপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা দে, আকাশ সাউ সহ অন্যান্য তৃণমূল ছাত্র পরিষদের কর্মীবৃন্দরা।
