রাতের মধ্যে নড়েচড়ে যাবে সরকার, নৈহাটি পৌরসভা গেটের সামনে দাঁড়িয়ে হুশিয়ারি আইনজীবী ফিরদৌস শামীমের নৈহাটি শহরে একাধিক রাস্তাঘাটের বেহাল দশা, পুর পরিষেবা ব্যাহত একাধিক ইসুকে সামনে রেখে আজ নৈহাটি পৌরসভা অভিযান কর্মসূচি নিয়েছিল সিপিআইএম কর্মী সমর্থকরা। নৈহাটি পৌর কর্তৃপক্ষকে নিশানা করে ঝাঁঝালো বক্তব্য রাখেন সিপিআইএম নেতারা। অবস্থান সভায় উপস্থিত হয়েছিলেন সিপিআইএম নেতা সায়নদীপ মিত্র, আইনজীবী নেতা ফিরদৌস শামীম ও অন্যান্যরা। আইনজীবী ফিরদৌস সামিম বলেন, আজ রাতের মধ্যে এই সরকার নড়েচড়ে বসবে। তিনি বলেন, আদালত নির্দেশ দিয়েছে যারা অযোগ্য ভাবে তার চাকরি পেয়েছে যাদের সামনে রেখে শিক্ষায় দুর্নীতি করা হয়েছে সেই অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে রাজ্যকে। আর সেই তালিকা প্রকাশ হলেই সরকারের মাথারা ধরা পড়বে। অন্যদিকে নৈহাটি পৌরসভায় নিয়োগ দুর্নীতি নিয়েও সরব হন সিপিআইএমের আইনজীবী নেতা। যদিও নৈহাটি পৌরসভার পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় বলেন, সিপিএম নৈহাটি থেকে শেষ করে দিয়েছিল। আমাদের সরকার আসার পর আবার নতুন করে সাজছে নৈহাটি শহর। ওরা যা বলছে মানুষ ওদের বিশ্বাস করবে না।

রাতের মধ্যে নড়েচড়ে যাবে সরকার, নৈহাটি পৌরসভা গেটের সামনে দাঁড়িয়ে হুশিয়ারি আইনজীবী ফিরদৌস শামীমের

নৈহাটি শহরে একাধিক রাস্তাঘাটের বেহাল দশা, পুর পরিষেবা ব্যাহত একাধিক ইসুকে সামনে রেখে আজ নৈহাটি পৌরসভা অভিযান কর্মসূচি নিয়েছিল সিপিআইএম কর্মী সমর্থকরা। নৈহাটি পৌর কর্তৃপক্ষকে নিশানা করে ঝাঁঝালো বক্তব্য রাখেন সিপিআইএম নেতারা। অবস্থান সভায় উপস্থিত হয়েছিলেন সিপিআইএম নেতা সায়নদীপ মিত্র, আইনজীবী নেতা ফিরদৌস শামীম ও অন্যান্যরা। আইনজীবী ফিরদৌস সামিম বলেন, আজ রাতের মধ্যে এই সরকার নড়েচড়ে বসবে। তিনি বলেন, আদালত নির্দেশ দিয়েছে যারা অযোগ্য ভাবে তার চাকরি পেয়েছে যাদের সামনে রেখে শিক্ষায় দুর্নীতি করা হয়েছে সেই অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে রাজ্যকে। আর সেই তালিকা প্রকাশ হলেই সরকারের মাথারা ধরা পড়বে। অন্যদিকে নৈহাটি পৌরসভায় নিয়োগ দুর্নীতি নিয়েও সরব হন সিপিআইএমের আইনজীবী নেতা। যদিও নৈহাটি পৌরসভার পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় বলেন, সিপিএম নৈহাটি থেকে শেষ করে দিয়েছিল। আমাদের সরকার আসার পর আবার নতুন করে সাজছে নৈহাটি শহর। ওরা যা বলছে মানুষ ওদের বিশ্বাস করবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *