*শ্যামনগর পিনকল এলাকায় বিধ্বংসী আগুন, ছাই হয়ে গেল দোকান ও একটি বাস*
শ্যামনগরের পিনকল এলাকায় শনিবার সন্ধ্যায় বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।গাড়ির সিট কভার তৈরির একটি দোকানে হঠাৎ আগুন লেগে যায়, আগুনের তীব্রতায় পাশেই দাঁড়িয়ে থাকা একটি বাসেও আগুন ধরে যায়।এই অগ্নিকাণ্ডের ঘটনায় দোকান ও বাসটি সম্পূর্ণ পুড়ে ভষ্মীভূত হয়ে যায়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।কি ভাবে এই আগুন লাগলো তার তদন্তে নোয়াপাড়া থানার পুলিশ ও দমকল।
বাইট পঙ্কজ দাস, গারুলিয়া পৌরসভার পৌর প্রতিনিধি
