উত্তর 24 পরগনা জেলায় আয়োজিত তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর তৃণমূলে নবজোয়ার কর্মসূচি সফল করতে নৈহাটি তৃণমূলের এক বিশাল মিছিল আয়োজিত হলো নৈহাটিতে। নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় এই বিশাল মিছিল। বুধবার সন্ধ্যায় নৈহাটি নদীয়া জুট মিলের গেটের সামনে থেকে শুরু করে ঘোষপাড়া রোড ধরে নৈহাটি নয়াবাজার মোড়ে গিয়ে শেষ হয় এই মিছিল। এই মিছিলের নেতৃত্বে ছিলেন নৈহাটি পৌরসভার পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায়, নৈহাটি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি সনৎ দে সহ নৈহাটি মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী কাজল দে সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।