কোটি কোটি টাকা আর্থিক প্রতারনার অভিযোগে নৈহাটি অরবিন্দপল্লী এলাকার এক দম্পতিকে গ্রেফতার করল নৈহাটি থানার পুলিশ। বিশ্বজিৎ মজুমদার ও সোমাশ্রী লাহিড়ী মজুমদার নামে ধৃত দম্পতিকে ব্যারাকপুর আদালতে পাঠালো পুলিশ।
বহু মানুষের কাছ থেকে চড়া সুদে টাকা ফেরত দেওয়ার প্রলোভন আর্থিক প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে প্রচুর টাকা সব মিলিয়ে কোটি কোটি টাকা নিয়ে কাউকে আর টাকা ফেরত না দিয়ে গত ২০ মে ২০২৩ বাড়ি ছেড়ে পালিয়ে যায়।এরপর প্রতারিতরা নৈহাটি থানায় অভিযোগ দায়ের করার পর প্রায় তিন মাস পর ব্যঙ্গালোর থেকে গ্রেফতার করে পুলিশ।সেখান থেকে গ্রেফতার করে সোমবার রাতে তাদের নৈহাটি থানায় আনা হলে মঙ্গলবার সকাল 10 টা নাগাদ ধৃত দম্পতিকে ব্যারাকপুর আদালতে পাঠালো নৈহাটি থানার পুলিশ।
