সোমবার বিকেলে ভাটপাড়ায় শ্যুট আউটের ঘটনায় অভয় সিং নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল ভাটপাড়া থানার পুলিশ
কাঁকিনাড়া জুটমিলের এক শ্রমিক বিকাশ বেহরা সোমবার বিকেলে দুষ্কৃতীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে বর্তমানে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।এই গুলি চালানোর ঘটনার তদন্তে নেমে ভাটপাড়া থেকে অভয় সিং ওরফে গুল্লি নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে ভাটপাড়া থানার পুলিশ।ধৃতকে মঙ্গলবার 12 টা নাগাদ ব্যারাকপুর আদালতে পাঠালো ভাটপাড়া থানার পুলিশ।কি কারণে এই গুলি চালানোর ঘটনা ঘটলো আরো কে কে যুক্ত সেই বিষয়ে তদন্ত করছে ভাটপাড়া থানার পুলিশ।
