চরম অব্যবস্থার মধ্যে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল। সমস্যায় এই হাসপাতালের রোগী থেকে শুরু করে রোগীর পরিজনেরা।
ব্যারাকপুর শিল্পাঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে একদিকে যেমন দীর্ঘ তিন মাস যাবত পানীয় জলের অভাব, অন্যদিকে হাসপাতালে যত্রতত্র কুকুর বেড়ালের উপদ্রবে অতিষ্ঠ সকলে। সবমিলিয়ে চরম সমস্যায় হাসপাতালের রোগী থেকে শুরু করে রোগীর আত্মীয় পরিজনেরা। আর এই সমস্যা বর্তমানে আজ সোমবার পর্যন্ত অব্যাহত। এ বিষয়ে এই হাসপাতালের সুপারেনটেনডেন্ট মিজানুল ইসলাম বলেন পানীয় জলের জন্য ভাটপাড়া পৌরসভার সাথে কথা বলা হয়েছে তারা জলের ট্যাঙ্ক তৈরি করে দিলে এই সমস্যা মিটে যাবে। অন্যদিকে কুকুর-বিড়াল নিয়ে অপ্রতুল কর্মী সংখ্যাকেই দায়ী করেছেন তিনি। এ বিষয়ে স্বেচ্ছাসেবী সংস্থা অথবা ভাটপাড়া পৌরসভার সাহায্য চেয়েছেন।
