কল্যাণী বিধানসভার অন্তর্গত চাঁদমারি এলাকায় ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার কর্মী মিহির বিশ্বাসের ওপর প্রাণঘাতী হামলা।শাসকদলের বিরুদ্ধে এই অভিযোগ তুলে ও ঘটনার প্রতিবাদে রাজ্য যুব মোর্চার নির্দেশে নৈহাটি মন্ডল ১ ও নৈহাটি মন্ডল ২ যুব মোর্চার যৌথ উদ্যোগে নৈহাটি বিধানসভার অন্তর্গত রামকৃষ্ণ মোরে একটি বিক্ষোভ কর্মসূচি ও পথ অবরোধ করা হয়lউক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি বিমলেশ তিওয়ারি সহ জেলার একাধিক বিজেপি নেতৃবৃন্দ। বাইট – বিমলেশ তিওয়ারি. ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চা সভাপতি

কল্যাণী বিধানসভার অন্তর্গত চাঁদমারি এলাকায় ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার কর্মী মিহির বিশ্বাসের ওপর প্রাণঘাতী […]

দুর্গাপুজোর অষ্টমীর সন্ধ্যায় ঠাকুর দেখতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় নৈহাটি 7 D বিজয়নগর এলাকার ব্যক্তি স্বরূপ সরকার(52)।তারপর থেকে আর বাড়ি ফেরেনি সে। বহু খোঁজাখুঁজি করার পর নৈহাটি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়ার পর থেকে সেখানে দেওয়া ফোন নম্বরে কেউ ফোন করে টাকা দাবি করছে বলে অভিযোগ। এবিষয়ে নৈহাটি থানার পুলিশ কে বলা সত্বেও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে বলে অভিযোগ।

দুর্গাপুজোর অষ্টমীর সন্ধ্যায় ঠাকুর দেখতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় নৈহাটি 7 D […]