Year: 2023
চলতি বছরের মাস চারেক আগে আসানসোলের এক ব্যবসায়ী রাজু ঝাঁ খুনের ঘটনায় অন্যতম এক অভিযুক্ত কুন্দন সিং গ্রেফতার হওয়ার পর মুখ খুললেন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং।বৃহস্পতিবার বিকেল 5 টা নাগাদ জগদ্দল মেঘনা এলাকায় নিজের বাড়িতে বসে তিনি বলেন ঘটনা ঘটে যাওয়ার পরেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। কাকতালীয়ভাবে তাকে গ্রেফতার করা হয়েছে। রানাঘাটে সোনার দোকানে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হওয়া দুষ্কৃতীদের মধ্যে একজন অন্যতম রাজু ঝাঁ খুনের ঘটনার অভিযুক্ত এই কুন্দন সিং। তিনি আরো বলেন কুখ্যাত দুষ্কৃতি সুবোধ সিং জেলে বসে আসানসোলের এক ব্যবসায়ীর কাছ থেকে সুপারি নিয়ে এই কুন্দন সিংকে দিয়েই রাজু ঝাঁ কে খুন করানো হয়েছিল।
চলতি বছরের মাস চারেক আগে আসানসোলের এক ব্যবসায়ী রাজু ঝাঁ খুনের ঘটনায় অন্যতম এক অভিযুক্ত […]
শ্যামনগর এক্সাইড কারখানার শ্রমিকদের শোষন সহ একাধিক শ্রমিক বিরোধী কার্যকলাপের প্রতিবাদে এবার এই কারখানার মালিকপক্ষের বিরুদ্ধে চড়া সুরে হুঁশিয়ারি ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং এর।এছাড়াও এই কারখানায় নির্বাচন করার দাবিতে আদালতে যাচ্ছেন সাংসদ । শ্যামনগর এক্সাইড ব্যাটারী কারখানার অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ করতে হবে 20%বোনাস দিতে হবে সহ শ্রমিকদের নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার প্রতিবাদের পাশাপাশি কারখানা কর্তৃপক্ষের একাধিক শ্রমিক বিরোধী কার্যকলাপের প্রতিবাদে শুক্রবার সকাল সকাল 10 টা থেকে এই কারখানার মেন গেটের সামনে এক গেটসভা আয়োজিত হলো শুক্রবার।INTTUC সমর্থিত পার্মানেন্ট মজদুর মোর্চার উদ্যোগে আয়োজিত এই গেটসভায় উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং, ভাটপাড়া পৌরসভার কাউন্সিলর সোমনাথ তালুকদার সত্যেন রায় সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।
শ্যামনগর এক্সাইড কারখানার শ্রমিকদের শোষন সহ একাধিক শ্রমিক বিরোধী কার্যকলাপের প্রতিবাদে এবার এই কারখানার মালিকপক্ষের […]
ভাটপাড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের গুপ্তার বাগান এলাকায় এই পৌরসভার আবর্জনায় একদিকে ছড়াচ্ছে দূষণ অন্যদিকে দুর্বিষহ পরিস্থিতিতে সাধারণ মানুষের বিক্ষোভ ঘিরে চাঞ্চল্য এলাকায়। ভাটপাড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের গুপ্তার বাগান এলাকায় একটি খেলার মাঠে ভাটপাড়া পৌরসভার আবর্জনা ফেলায় যথেষ্টই দুর্বিষহ পরিস্থিতির মধ্যে এলাকার মানুষ।এই পৌরসভার আবর্জনা ফেলে একদিকে যেমন খেলার মাঠ বন্ধ হয়ে পড়েছে অন্যদিকে দুর্গন্ধে গোটা এলাকায় তৈরি হয়েছে নরকের পরিস্থিতি, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। সে কারণেই এই খেলার মাঠে যাতে পৌরসভার তরফ থেকে ময়লা আবর্জনা ফেলা না হয় তার আবেদন জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয় বাসিন্দারা। শুক্রবার দুপুরেষ বারোটা নাগাদ গুপ্তার বাগান এই খেলার মাঠের সামনে বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে…..
ভাটপাড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের গুপ্তার বাগান এলাকায় এই পৌরসভার আবর্জনায় একদিকে ছড়াচ্ছে দূষণ অন্যদিকে […]
বর্তমান তীব্র গরম পরিস্থিতি বেশ কিছু দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকছে ভাটপাড়ার বিস্তীর্ণ এলাকা।এরই প্রতিবাদে ভাটপাড়ায় পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের। বেশকিছু দিন ধরেই দীর্ঘক্ষণ বিদ্যুৎহীন ভাটপাড়ার বিস্তীর্ণ এলাকা। তীব্র গরমে এই বিদ্যুৎ বিহীনভাবে থাকতে যথেষ্টই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। আর এই ধরনের ঘটনা বিগত বেশ কয়েকদিন ধরে চলায় শেষ পর্যন্ত ক্ষুব্ধ হয়ে শুক্রবার সন্ধ্যা 5.30 থেকে ব্যস্ততম ঘোষপাড়া রোডের উপর ভাটপাড়া কমলা স্টোরস মোড়ে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ অফিসের সামনে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাস্থলে ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়।এরপর ঘটনাস্থলে ভাটপাড়া পৌরসভার উপ পৌর প্রধান দেবজ্যোতি ঘোষ পৌঁছে বিদ্যুৎ পর্ষদের আধিকারিকের সঙ্গে ফোনে কথা বলে শীঘ্রই বিদ্যুতের পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাসে প্রায় দেড় ঘণ্টা অবরোধ চলার পর সন্ধ্যা 6.50 নাগাদ অবরোধ ওঠে।
বর্তমান তীব্র গরম পরিস্থিতি বেশ কিছু দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকছে ভাটপাড়ার বিস্তীর্ণ এলাকা।এরই প্রতিবাদে […]
নৈহাটি জিআরপি থানার পুলিশের তরফ থেকে এক রক্তদান শিবির আয়োজিত হলো সোমবার।এদিন নৈহাটি এক নম্বর প্লাটফর্মে আয়োজিত হয় এই রক্তদান শিবির।এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী পরেশ চন্দ্র সরকার সহ রেল পুলিশের একাধিক পুলিশ আধিকারিক। এ বছর তাদের রক্তদান শিবির ষষ্ঠতম বর্ষে পদার্পণ করেছে। মূলত প্রশাসনিক দায়িত্ব সামলানোর পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালন করতে তাদের এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানানো হয়েছে। সোমবার দুপুর বারোটা থেকে শুরু করে বিকেল তিনটে পর্যন্ত আয়োজিত এই রক্তদান শিবিরে মোট ৬০ জন রক্ত দাতা রক্ত দান করেন
নৈহাটি জিআরপি থানার পুলিশের তরফ থেকে এক রক্তদান শিবির আয়োজিত হলো সোমবার।এদিন নৈহাটি এক নম্বর […]
কোটি কোটি টাকা আর্থিক প্রতারনার অভিযোগে নৈহাটি অরবিন্দপল্লী এলাকার এক দম্পতিকে গ্রেফতার করল নৈহাটি থানার পুলিশ। বিশ্বজিৎ মজুমদার ও সোমাশ্রী লাহিড়ী মজুমদার নামে ধৃত দম্পতিকে ব্যারাকপুর আদালতে পাঠালো পুলিশ। বহু মানুষের কাছ থেকে চড়া সুদে টাকা ফেরত দেওয়ার প্রলোভন আর্থিক প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে প্রচুর টাকা সব মিলিয়ে কোটি কোটি টাকা নিয়ে কাউকে আর টাকা ফেরত না দিয়ে গত ২০ মে ২০২৩ বাড়ি ছেড়ে পালিয়ে যায়।এরপর প্রতারিতরা নৈহাটি থানায় অভিযোগ দায়ের করার পর প্রায় তিন মাস পর ব্যঙ্গালোর থেকে গ্রেফতার করে পুলিশ।সেখান থেকে গ্রেফতার করে সোমবার রাতে তাদের নৈহাটি থানায় আনা হলে মঙ্গলবার সকাল 10 টা নাগাদ ধৃত দম্পতিকে ব্যারাকপুর আদালতে পাঠালো নৈহাটি থানার পুলিশ।
কোটি কোটি টাকা আর্থিক প্রতারনার অভিযোগে নৈহাটি অরবিন্দপল্লী এলাকার এক দম্পতিকে গ্রেফতার করল নৈহাটি থানার […]
সোমবার বিকেলে ভাটপাড়ায় শ্যুট আউটের ঘটনায় অভয় সিং নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল ভাটপাড়া থানার পুলিশ কাঁকিনাড়া জুটমিলের এক শ্রমিক বিকাশ বেহরা সোমবার বিকেলে দুষ্কৃতীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে বর্তমানে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।এই গুলি চালানোর ঘটনার তদন্তে নেমে ভাটপাড়া থেকে অভয় সিং ওরফে গুল্লি নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে ভাটপাড়া থানার পুলিশ।ধৃতকে মঙ্গলবার 12 টা নাগাদ ব্যারাকপুর আদালতে পাঠালো ভাটপাড়া থানার পুলিশ।কি কারণে এই গুলি চালানোর ঘটনা ঘটলো আরো কে কে যুক্ত সেই বিষয়ে তদন্ত করছে ভাটপাড়া থানার পুলিশ।
সোমবার বিকেলে ভাটপাড়ায় শ্যুট আউটের ঘটনায় অভয় সিং নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল ভাটপাড়া থানার […]
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে কবিকে শ্রদ্ধা জানানো হলো নৈহাটি জিআরপি থানার পুলিশের তরফ থেকে।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটি জিআরপি থানার আইসি শ্রী বাসুদেব মল্লিক নৈহাটি এলাকার বিশিষ্ট সমাজকর্মী পরেশ চন্দ্র সরকার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব বর্গ।মঙ্গলবার দুপুর দুটো নাগাদ নৈহাটি স্টেশনে জিআরপি থানার ভেতরেই কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্য দান করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সকল ব্যক্তিত্ববর্গ। আর এই বিশেষ দিনে নৈহাটি জিআরপি থানায় কাজী নজরুল ইসলামের একটি আবক্ষ মূর্তি স্থাপন করার প্রস্তাব দেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্ব বর্গ।
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে কবিকে শ্রদ্ধা জানানো হলো নৈহাটি জিআরপি থানার পুলিশের […]
সোমবার বিকেলে শ্যুট আউটের ঘটনা ঘটলো ভাটপাড়ায়। দুষ্কৃতীদের গুলিতে গুলিবিদ্ধ বিকাশ বেহরা নামে ২৭ বছরের এক যুবক। সে কাঁকিনাড়া জুট মিলের শ্রমিক বলে জানা গিয়েছে।তাকে কিছু দুষ্কৃতি বিকাশ কে কাঁকিনাড়া থেকে অপহরণ করে ভাটপাড়া 35 নম্বর ওয়ার্ডে নিয়ে গিয়ে তাকে পায়ে গুলি করে বলে অভিযোগ।তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে ব্যারাকপুরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুরনো কোন শত্রুতার জেরে তাকে এই খুনের চেষ্টা বলে অভিযোগ তার পরিবারের।ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। সোমবার বিকেল চারটে নাগাদ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ভাটপাড়ায়
সোমবার বিকেলে শ্যুট আউটের ঘটনা ঘটলো ভাটপাড়ায়। দুষ্কৃতীদের গুলিতে গুলিবিদ্ধ বিকাশ বেহরা নামে ২৭ বছরের […]
