রিলায়েন্স জুট মিল খোলার দাবীতে ভাটপাড়া মোড়ে পথ অবরোধ BCMU র গত পহেলা নভেম্বর থেকে বন্ধ রয়েছে ভাটপাড়া রিলায়েন্স জুট মিল বন্ধ থাকার জন্য কর্মহীন হয়ে পড়েছেন জুটমিলের প্রায় সাড়ে ৫ হাজার শ্রমিক মঙ্গলবার জুট মিল পুনরায় খোলার দাবিতে ভাটপাড়া মোড় অবরোধ করলেন BCMU নেতা এবং কর্মীরা এই দিন প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে পথ অবরোধ থাকায় তীব্র যানজট সৃষ্টি হয় ঘোষপাড়া রোড এলাকায়। সম্পূর্ণ ঘটনা নিয়ে বলতে গিয়ে BCMU নেত্রী গার্গী চট্টোপাধ্যায় জানান যতদিন জুট মিল না খোলে তাদের আন্দোলন এর থেকেও তীব্রতার হবে ।। বাইট গার্গী চট্টোপাধ্যায় সি আই টি ইউ নেত্রী

রিলায়েন্স জুট মিল খোলার দাবীতে ভাটপাড়া মোড়ে পথ অবরোধ BCMU র   গত পহেলা নভেম্বর […]

জগদ্দল এ্যালায়েন্স জুটমিলে আগুন।এই মিলের ব্যাচিং ডিপার্টমেন্টে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ করছে বলে জানা গিয়েছে। সংবাদ মাধ্যম কে মিলের ভেতরে ঢুকতে বাধা জুটমিল কতৃপক্ষের।সোমবার সন্ধ্যায় এই আগুন লেগেছে বলে জানা গিয়েছে। এবিষয়ে জুট টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়ন এর এ্যালায়েন্স জুটমিলের সাধারন সম্পাদক অমর কুমার সিং বলেন আজ সোমবার এই জুটমিল ছুটি। তাই কি ভাবে এই আগুন লেগেছে তা জানা যায়নি। তবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে।

জগদ্দল এ্যালায়েন্স জুটমিলে আগুন।এই মিলের ব্যাচিং ডিপার্টমেন্টে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে আগুন […]

ছট পুজো উপলক্ষে বারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন গঙ্গার ঘাটে লক্ষ লক্ষ মানুষের জমায়েত।ভোরবেলা সুর্য উদয়ে তারা সারলেন পুজো। গঙ্গয় স্নান করে সূর্য দেবতার পুজা সারলেন তারা।প্রতি বছরের মত ভোর বেলা গঙ্গার ঘাটে উপস্থিত হন বারাকপুর সাংসদ অর্জুন সিং। লঞ্চে করে গঙ্গাবক্ষ থেকে পরিদর্শন করলেন বিভিন্ন ঘাট।ছটপুজো এমনি একটা পুজো যেখানে কোন পুরোহিত লাগে না। সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় মায়েরা ৩৬ ঘন্টা উপবাস করে করে এই পুজো করেন।মূলত জনসংযোগ ও ছটব্রতকারীদের শুভেচ্ছা জানাতে তার এই পরিদর্শন বলে জানালেন সাংসদ অর্জুন সিং।

ছট পুজো উপলক্ষে বারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন গঙ্গার ঘাটে লক্ষ লক্ষ মানুষের জমায়েত।ভোরবেলা সুর্য উদয়ে তারা […]

ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন গঙ্গাঘাটে বিকেল থেকে চলছে ছটপুজো। নিরাপত্তার জন্য গঙ্গাবক্ষে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর তরফে চলছে পুলিশি নজরদারি।যাতে গঙ্গায় পুজো করতে আসা ছটব্রতকারীদের কোনরকম অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখতে পুলিশের এই নজরদারি। বিভিন্ন গঙ্গাঘাটে দেখা যায় ছটব্রতকারীদের ভিড়।

ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন গঙ্গাঘাটে বিকেল থেকে চলছে ছটপুজো। নিরাপত্তার জন্য গঙ্গাবক্ষে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর […]

ধর্ম হোক যার যার বড় মা সবার। এই বার্তা আজ শুধু নৈহাটি নয় দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও মুখরিত হয়ে উঠেছে। নৈহাটি বড় কালী সমিতির বড়মার দর্শনে আছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।সাংসদের বড় মা দর্শন ঘিরে সকাল থেকেই পুলিশ নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো।লাখ লাখ মানুষের ভিড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া, ও পুলিশের শীর্ষকর্তারা। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড কে নৈহাটির বড়মা মন্দিরের স্বাগত জানান সেচমন্ত্রী পার্থ ভৌমিক, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, ব্যারাকপুর জেলার সভাপতি তাপস রায় ও অন্যান্য নেতৃবৃন্দ। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমেই বড়মার মূর্তি দর্শন করেন। তারপর তিনি মূল মন্দিরে পৌঁছান।সেখানেই তাকে বড়মা র ছবি দিয়ে তাকে স্বাগত জানান মন্দির কমিটির সদস্যরা। সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেন, তৃণমূলের সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ আমাদের মধ্যে এসেছিলেন। তার হাত দিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জন্য একটি শাড়ি উপহার হিসেবে পাঠালাম আমরা।অন্যদিকে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন , ভারতবর্ষের রাজনীতিতে অভিষেক বন্দোপাধ্যায়ের নাম উজ্জ্বল হোক এটাই প্রার্থনা রইলো।

ধর্ম হোক যার যার বড় মা সবার। এই বার্তা আজ শুধু নৈহাটি নয় দেশের গণ্ডি […]

ইছাপুর রাইফেল ফ্যাক্টরি কর্পোরেটাইজেশন এর দ্বিতীয় বর্ষপূর্তিতে এক বিশেষ অনুষ্ঠান আয়োজিত হল ইছাপুর ফ্যাক্টরি প্রাঙ্গনে।একটি মশাল মিছিল করে এই দিনটি উদযাপন করে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি কর্মী ও আধিকারিকরা। এরপর ইছাপুর রাইফেল ফ্যাক্টরির সংগ্রহশালা ঘুরে দেখানো হয়।

ইছাপুর রাইফেল ফ্যাক্টরি কর্পোরেটাইজেশন এর দ্বিতীয় বর্ষপূর্তিতে এক বিশেষ অনুষ্ঠান আয়োজিত হল ইছাপুর ফ্যাক্টরি প্রাঙ্গনে।একটি […]

সারা দেশের অর্ডন্যান্স ফ্যাক্টরি কর্পোরেটাইজেশন এর দ্বিতীয় বর্ষপূর্তিতে প্রতিবাদ আন্দোলন করলো অর্ডন্যান্স ফ্যাক্টরির শ্রমিক সংগঠনের সদস্যরা। কালো পতাকা এবং কালো ব্যাজ পড়ে এই প্রতিবাদ আন্দোলনে শামিল হয় তারা। তাদের দাবি অবিলম্বে অর্ডন্যান্স ফ্যাক্টরি কর্পোরিটাইজেশন প্রত্যাহার করতে হবে।এ বিষয়ে অর্ডন্যান্স ফ্যাক্টরি ন্যাশনাল মজদুর ইউনিয়নের ইছাপুর শাখার সভাপতি ধীমান চট্টোপাধ্যায় জানান

সারা দেশের অর্ডন্যান্স ফ্যাক্টরি কর্পোরেটাইজেশন এর দ্বিতীয় বর্ষপূর্তিতে প্রতিবাদ আন্দোলন করলো অর্ডন্যান্স ফ্যাক্টরির শ্রমিক সংগঠনের […]

ইছাপুর রাইফেল ফ্যাক্টরি কর্পোরেটাইজেশন এর দ্বিতীয় বর্ষপূর্তিতে এক বিশেষ অনুষ্ঠান আয়োজিত হল ইছাপুর ফ্যাক্টরি প্রাঙ্গনে।একটি মশাল মিছিল করে এই দিনটি উদযাপন করে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি কর্মী ও আধিকারিকরা। এরপর ইছাপুর রাইফেল ফ্যাক্টরির সংগ্রহশালা ঘুরে দেখানো হয়।

ইছাপুর রাইফেল ফ্যাক্টরি কর্পোরেটাইজেশন এর দ্বিতীয় বর্ষপূর্তিতে এক বিশেষ অনুষ্ঠান আয়োজিত হল ইছাপুর ফ্যাক্টরি প্রাঙ্গনে।একটি […]

ব্যারাকপুর জাফরপুর চালবাজার এলাকায় একটি ফটো স্টুডিওর ভিতর থেকে ঐ দোকানের মালিকের পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। স্বপন দাস নামে ঐ স্টুডিওর মালিকের বয়স 55 ।ঘটনাস্থলে মোহনপুর থানার পুলিশ পৌঁছে ঝুলন্ত অবস্থায় থাকা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করছে মোহনপুর থানার পুলিশ।তবে তার স্টুডিও বেশ কিছু দিন ধরে ভালো চলছিল না। সে কারণেই আর্থিক সংকট থেকে মানসিক অবসাদ, আর তা থেকেই তার আত্মহত্যা বলে অনুমান।জানা গিয়েছে গত শনিবার তাকে শেষ বারের মতো দেখা গিয়েছিল।

ব্যারাকপুর জাফরপুর চালবাজার এলাকায় একটি ফটো স্টুডিওর ভিতর থেকে ঐ দোকানের মালিকের পচাগলা মৃতদেহ উদ্ধার […]