জুটমিলে দালালরাজ, ঠিকাদারিরাজ বন্ধের দাবি সাংসদ অর্জুন সিংয়ের ———————————————–শ্রমিক স্বার্থ ছেড়ে কিছু দালাল মালিক পক্ষের হয়ে কাজ করছে। যার ফলে জুটমিলগুলোতে সমস্যার সৃষ্টি হচ্ছে। এবার শ্রমিকদের পাশে দাঁড়িয়ে দালালরাজ, ঠিকাদারিরাজের বিরুদ্ধে সূর চড়ালেন শ্রমিক নেতা তথা ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। প্রসঙ্গত, স্প্রিং বিভাগের শ্রমিকদের ওপর চাপ বাড়ানোয় গত ২৭ ও ২৮ ডিসেম্বর জগদ্দলের আঙলো ইন্ডিয়া জুটমিলে অচল অবস্থার সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে জট কাটিয়ে মিল চালু হয়। মঙ্গলবার বিকেলে জগদ্দলের আঙলো ইন্ডিয়া জুটমিল গেটে তৃণমূল সমর্থিত জুট টেক্সটাইল ওয়ার্কার ইউনিয়নের তরফে আয়োজিত সভায় শ্রমিক নেতা অর্জুন সিং বলেন, দালাল ও ঠিকাদারিরাজ রুখতে শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে। শ্রমিকদের পাশে থাকার বার্তা দিয়ে সাংসদ তথা শ্রমিক নেতা অর্জুন সিং বলেন, শ্রমিকদের ওপর কাজের চাপ বাড়ানো যাবে না। অবসরের মুখে থাকা শ্রমিকদের পুরাতন মেশিনে কাজ দিতে হবে। কারন, তারা এত বয়সে হাইটেক মেশিন চালাতে পারবে না। তাছাড়া স্প্রিং বিভাগে শ্রমিকদের জোড়া মেশিনের বদলে সিঙ্গেল মেশিনে কাজ করাতে হবে। সাংসদের দাবি, উন্নয়নের জন্য আধুনিক প্রযুক্তি প্রয়োগ করা যেতে পারে।তবে তেল-পানি ও পাট ভালো না হলে মিল ঠিকমতো চলবে না। উক্ত সভায় এদিন হাজির ছিলেন আঙলো ইন্ডিয়া জুট মিলের জুট টেক্সটাইল ওয়ার্কার ইউনিয়নের সাধারণ সম্পাদক অশোক কুমার সিং, বর্ষীয়ান শ্রমিক নেতা ওঙ্কর নাথ সাউ, অজয় রায়, সুরজ কুমার সিং, মহম্মদ সুলতান, বিনয় মন্ডল, রাজু শ্রীবাস্তব প্রমুখ।

জুটমিলে দালালরাজ, ঠিকাদারিরাজ বন্ধের দাবি সাংসদ অর্জুন সিংয়ের ———————————————–শ্রমিক স্বার্থ ছেড়ে কিছু দালাল মালিক পক্ষের […]

জগদ্দলে বিকি যাদব খুনের ঘটনায় ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর ভাইপো সঞ্জিত সিং ওরফে পাপ্পুকে বুধবার ফের ব্যারাকপুর আদালতে আনা হলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর তরফ থেকে…..

জগদ্দলে বিকি যাদব খুনের ঘটনায় ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর ভাইপো সঞ্জিত সিং ওরফে পাপ্পুকে […]

ব্যারাকপুরে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ব্যারাকপুরের বাসিন্দা যুবকের ব্যারাকপুর লালকুঠি এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ব্যারাকপুর সুভাষ নগর কলোনি এলাকার বাসিন্দা সুমন ঘোষ নামের এক যুবকের। দুর্ঘটনা স্থল থেকে যুবককে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে

ব্যারাকপুরে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ব্যারাকপুরের বাসিন্দা যুবকের     ব্যারাকপুর লালকুঠি এলাকায় রেললাইন পার […]

আন্তর্জাতিক স্তরে ক্যারাটের পাশাপাশি নানচাকু কে এরাজ্যে জনপ্রিয় করতে শিহান দীপঙ্কর দে ও নানচাকু এ্যাসোশিয়েশন অফ ইন্ডিয়া স্বীকৃত নানচাকু এ্যাসোশিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল এর উদ্যোগে, শুরু হলো নানচাকু প্রশিক্ষণ।এছাড়াও এই খেলায় নেওয়া হবে পরীক্ষা।তাছাড়াও থাকছে রাজ্য ও জাতীয় স্তরে খেলার সুযোগ।রবিবার শ্যামনগর বাসুদেবপুর তরুণ সংঘ ক্লাব প্রাঙ্গণে আয়োজিত ক্যারাটে শিক্ষানবীশদের পরীক্ষা চলাকালীন জানালেন নানচাকু এ্যাসোশিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল এর সাধারন সম্পাদক শিহান দীপঙ্কর দে।

আন্তর্জাতিক স্তরে ক্যারাটের পাশাপাশি নানচাকু কে এরাজ্যে জনপ্রিয় করতে শিহান দীপঙ্কর দে ও নানচাকু এ্যাসোশিয়েশন […]

ব্যারাকপুর বড় কাঠালিয়া এলাকায় তৃণমূল কংগ্রেসের ২৭তম জন্মজয়ন্তী উদযাপন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ২৯ ও ৩০ নম্বর সংসদের তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে, আজ বড়কাঠালিয়া মোড়ে এক বসে আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল কর, শিউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুন ঘোষ, বিশিষ্ট সমাজসেবী চাদুভূষণ সিংহ রায়ে,শান্তনু মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানে অংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকটি শিশু কে এই বিশেষভাবে পুরস্কৃত করা হয়।

ব্যারাকপুর বড় কাঠালিয়া এলাকায় তৃণমূল কংগ্রেসের ২৭তম জন্মজয়ন্তী উদযাপন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ২৯ ও […]

ব্যারাকপুরে পালন করা হলো হাত বাড়ালে বন্ধু সংগঠনের বর্ষপূর্তি অনুষ্ঠান উপস্থিত সাংসদ ব্যারাকপুরে পালন করা হলো স্বেচ্ছাসেবী সংস্থা হাত বাড়ালে বন্ধুর প্রতিষ্ঠা বার্ষিকী ব্যারাকপুর লমফ বাজারে এক অনুষ্ঠানের মাধ্যমে সোমবার আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান নির্মল কর শিউলি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান অরুন ঘোষ উত্তর ব্যারাকপুর পৌরসভার উপ পৌর প্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় গারুলিয়া পৌরসভার পৌরপিতা পঙ্কজ দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিনের কর্মসূচি থেকে ২০০ জন সুবিধা বঞ্চিত মানুষের হাতে তুলে দেয়া হয় শীতবস্ত্র। এছাড়াও সুবিধাবঞ্চিত শিশুদের হাতে তুলে দেয়া হয় পঠন সামগ্রী

ব্যারাকপুরে পালন করা হলো হাত বাড়ালে বন্ধু সংগঠনের বর্ষপূর্তি অনুষ্ঠান উপস্থিত সাংসদ     ব্যারাকপুরে […]