প্রায় ৫০০ জন উপভোক্তার হাতে উন্নত প্রজাতির মুরগির ছানা বিলি করা হলো জগদ্দল বিধানসভার মামুদপুর পঞ্চায়েতের উদ্যোগে।
এদিন মামুদপুর পঞ্চায়েত অঞ্চলের কৃষি মান্ডিতে প্রায় ৫০০ জন উপভোক্তার হাতে দশটি করে উন্নত প্রজাতির মুরগির ছানা তুলে দেওয়া হলো পঞ্চায়েতের তরফ থেকে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মামুদপুরের পঞ্চায়েত প্রধান প্রিয়াঙ্কা মালাকার, উপ-প্রধান অশোক হালদার, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ সারথি পাত্র, যুব সভাপতি সুরঞ্জন মালাকার, সমীর দাস সহ সকল পঞ্চায়েত সদস্যরা।
প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রাণিপালনের মাধ্যমে যেমন গ্রামীণ এলাকায় অপুষ্টি ও দারিদ্রতা দূর করা সম্ভব, তেমনই একে বিকল্প জীবিকা হিসেবে গ্রহণ করে জীবনযাত্রার মানোন্নয়নও হতে পারে। এই উদ্দেশ্যকে সামনে রেখেই এই কর্মসূচি বলে জানান পঞ্চায়েত আধিকারিকরা ।
প্রায় ৫০০ জন উপভোক্তার হাতে উন্নত প্রজাতির মুরগির ছানা বিলি করা হলো জগদ্দল বিধানসভার মামুদপুর পঞ্চায়েতের উদ্যোগে। এদিন মামুদপুর পঞ্চায়েত অঞ্চলের কৃষি মান্ডিতে প্রায় ৫০০ জন উপভোক্তার হাতে দশটি করে উন্নত প্রজাতির মুরগির ছানা তুলে দেওয়া হলো পঞ্চায়েতের তরফ থেকে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মামুদপুরের পঞ্চায়েত প্রধান প্রিয়াঙ্কা মালাকার, উপ-প্রধান অশোক হালদার, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ সারথি পাত্র, যুব সভাপতি সুরঞ্জন মালাকার, সমীর দাস সহ সকল পঞ্চায়েত সদস্যরা। প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রাণিপালনের মাধ্যমে যেমন গ্রামীণ এলাকায় অপুষ্টি ও দারিদ্রতা দূর করা সম্ভব, তেমনই একে বিকল্প জীবিকা হিসেবে গ্রহণ করে জীবনযাত্রার মানোন্নয়নও হতে পারে। এই উদ্দেশ্যকে সামনে রেখেই এই কর্মসূচি বলে জানান পঞ্চায়েত আধিকারিকরা ।
