ব্যারাকপুর_23/07/2024
*দোকান করাকে কেন্দ্র করে দুষ্কৃতীদের মারধরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এক যুবক। ব্যারাকপুর মোহনপুর এলাকার ঘটনা*
ব্যারাকপুর : ব্যারাকপুর মোহনপুর চক কাঁঠালিয়া এলাকায় একটি ফাঁকা জায়গায় দোকান করাতে কেন্দ্র করে অনিল রায় নামের এক যুবকের উপর সোমবার রাতে চড়ও হয় বেশ কিছু যুবক। বাঁশ ও ভারী কিছু দিয়ে বেধরক মারধর করা হয় অনিল রায়কে। তাকে ব্যারাকপুর বি এন বসু হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্থানীয় যুবকদের অভিযোগ এলাকার দুষ্কৃতীদের বেশ কিছু অসামাজিক কাজের প্রতিবাদ করেছিল অনিল। সেই কারণেই দোকানের অজুহাতে থাকে মারধর করা হয়েছে। ঘটনার পর মোহনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বাইট – সৌমি খাতুন, স্থানীয় বাসিন্দা
বাইট – শেখ গোরা, স্থানীয় বাসিন্দা
দেবপ্রিয় সরকার / 8910749081
