*পানিহাটীতে ডাক্তারী ছাত্রীর বাড়িতে পরিবারের লোকের সাথে দেখা করতে আসলো জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ফোরামের […]
Month: August 2024
ব্যারাকপুর_09/08/2024 *স্ত্রীর সঙ্গে অশান্তি করে গঙ্গায় ঝাঁপ স্বামীর।ঘটনাটি ঘটেছে ভাটপাড়ায়।* ভাটপাড়া : পারিবারিক অশান্তির জেরে স্ত্রীর সঙ্গে ঝামেলা করে গঙ্গায় ঝাঁপ স্বামীর। ঝাঁপ মারার পর তলিয়ে যায় স্বামী।ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ পৌঁছে তার খোঁজ শুরু করেছে।ভাটপাড়ার 32 নম্বর ওয়ার্ডের মাদ্রাল এলাকার বাসিন্দা সুমন পোদ্দার বয়স ৩৮। ভাটপাড়ার বলরাম সরকার ঘাটে গঙ্গায় ঝাঁপ দেন,পারিবার সূত্রে এমনটাই খবর।ভাটপাড়া থানার পুলিশ গঙ্গায় তল্লাশি চালালেও এখনও উদ্ধার করা যায়নি তাকে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাইট – গোপাল পোদ্দার,নিখোঁজ ব্যক্তির মামা দেবপ্রিয় সরকার /8910749081
ব্যারাকপুর_09/08/2024 *স্ত্রীর সঙ্গে অশান্তি করে গঙ্গায় ঝাঁপ স্বামীর।ঘটনাটি ঘটেছে ভাটপাড়ায়।* ভাটপাড়া : পারিবারিক অশান্তির জেরে […]
ব্যারাকপুর_07/08/2024 *চুরি যাওয়া সামগ্রী উদ্ধারে পুকুরে তল্লাশি অভিযান ডুবুরির* ব্যারাকপুর : প্রায় চার মাস আগে উত্তর ২৪ পরগনার বারাকপুরের দেবপুকুর এলাকায় একটি বাড়িতে বেশ কয়েক লক্ষ টাকার গহনা চুরি হয়।সেই চুরির ঘটনার তদন্তে নামে মোহনপুর থানার পুলিশ ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকরা।এই তদন্তে বিষ্ণুপুর থানা এলাকা থেকে বাচ্চু দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় সে গহনাগুলো ব্যারাকপুর দেবপুকুর এলাকায় ঐ বাড়ির সামনেই একটি পুকুরে ফেলে দিয়েছে। সেই পুকুরে কোথায় ফেলেছে সেটা সে চিহ্নিত করে এবং গহনার খোঁজে পুকুরে ডুবুরী নামিয়ে তল্লাশি চালায় পুলিশ।সেখান থেকে বেশ কিছু গহনা উদ্ধার করা হয়েছে। দেবপ্রিয় সরকার /8910749081
ব্যারাকপুর_07/08/2024 *চুরি যাওয়া সামগ্রী উদ্ধারে পুকুরে তল্লাশি অভিযান ডুবুরির* ব্যারাকপুর : প্রায় চার মাস আগে […]
মামুদপুর গ্রাম পঞ্চায়েতের 26 নম্বর সংসদ এলাকায় ভারী বৃষ্টিতে একেবারে জলমগ্ন গোটা এলাকা। ফলে চরম অসুবিধার মধ্যে এলাকার সাধারণ মানুষ। জল ডিঙিয়ে ডিঙিয়ে দীর্ঘ পথ পেরিয়ে তবে শুকনো জায়গা পৌঁছাতে পারছে সাধারণ মানুষ। তবে এ বছর এই প্রথম নয় প্রতিবছরই এই পরিস্থিতিতে একেবারে না নাজেহাল হয়ে পড়েছে মানুষ। যদিও পঞ্চায়েতের তরফ থেকে এই ব্যবস্থা উন্নতি করার আশ্বাস দেওয়া হয়েছে।
মামুদপুর গ্রাম পঞ্চায়েতের 26 নম্বর সংসদ এলাকায় ভারী বৃষ্টিতে একেবারে জলমগ্ন গোটা এলাকা। ফলে চরম […]
*ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এক ট্রাভ ইন্সপেক্টর কে ব্যারাকপুর পৌরসভা ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রমেশ সাউ মারধোর করার ঘটনার প্রতিবাদে ব্যারাকপুর পুলিশ কমিশনারের সামনে বিক্ষোভ বিজেপির নেতৃত্বে বিজেপি নেতা কৌস্তভ বাগচী। কিন্তু পুলিশকে মারধর করার পরেও তৃণমূল কাউন্সিলর সহ পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। তার প্রতিবাদে পুলিশ কমিশনারকে চুরি পড়ানোর নিদান বিজেপি নেতার।*
*ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এক ট্রাভ ইন্সপেক্টর কে ব্যারাকপুর পৌরসভা ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রমেশ সাউ […]
ব্যারাকপুর_01/08/2024 *নাকা চেকিং চলার সময় মদ্যপ্য যুবকদের হাতে আক্রান্ত নোয়াপাড়া থানার পুলিশ।* নোয়াপাড়া : ব্যারাকপুর পুলিশ কমিশনারেট জুড়ে অপরাধ দমন করতে বিভিন্ন থানার পক্ষ থেকে নাকা চেকিং চালানো হচ্ছে। সেইরকমই বুধবার রাতে শ্যামনগর পিনকল মোড়ে নাকা চেকিং চলার সময় কর্তব্যরত পুলিশ অফিসার একটি বাইক আটকায়।কর্তব্যরত অফিসার এএসআই বিশ্বনাথ সর্দার ঐ দুই বাইক আরোহীকে জিজ্ঞাসাবাদ করতেই আচমকা হামলা চালায় 2 যুবক বলে অভিযোগ। কর্তব্যরত অফিসার সহ দুই পুলিশ কর্মী ও পুলিশের গাড়ি চালককেও মারধর করা হয়। ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় নোয়াপাড়া থানার গুন্ডা দমন শাখা। ঘটনাস্থল থেকে 2 যুবককে গ্রেফতার করা হয়।এদের নাম আরমান শেখ ও অঙ্কিত শর্মা।বৃহস্পতিবার দুপুরে ধৃতদের ব্যারাকপুর আদালতে পাঠালো নোয়াপাড়া থানার পুলিশ। দেবপ্রিয় সরকার / 8910749081
ব্যারাকপুর_01/08/2024 *নাকা চেকিং চলার সময় মদ্যপ্য যুবকদের হাতে আক্রান্ত নোয়াপাড়া থানার পুলিশ।* নোয়াপাড়া : ব্যারাকপুর […]
ব্যারাকপুর আদালতের এক জুনিয়র আইনজীবীকে জেঠিয়া থানার ওসি অপমান করার প্রতিবাদে অভিযুক্ত ওসিকে অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবিতে তিন দিনে ACJM বয়কট এর ডাক দিয়েছে ব্যারাকপুর বার এসোসিয়েশন। এ ছাড়াও তিনি যদি ক্ষমা না চান তাহলে তাকে এখান থেকে ট্রান্সফার করে দেওয়ার দাবি জানানো হয়। এ বিষয়ে তারা ব্যারাকপুর পুলিশ কমিশনার এর দ্বারস্থ হবেন যদি তাদের এই আন্দোলনে কাজ না হয় তাহলে আর বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দেওয়া হতে পারে বলে জানালেন ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশনের সম্পাদক রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত রায়।
ব্যারাকপুর আদালতের এক জুনিয়র আইনজীবীকে জেঠিয়া থানার ওসি অপমান করার প্রতিবাদে অভিযুক্ত ওসিকে অবিলম্বে ক্ষমা […]
