Victim’s parents on SC hearing and removal of Kolkata CP. They say the real victory will be ours that day when the real killers will be caught and brought to justice. আসল জয় আমাদের সেদিনই হবে, যেদিন আসল খুনিদের ধরা হবে এবং বিচার হবে: তিলোত্তমার বাবা মা: ১) সুপ্রিম কোর্টের ওপর আমাদের ১০০ শতাংশ ভরসা আছে। এই বিচারব্যবস্থাকে সঠিকভাবে গাইড করে নিয়ে যাবেন। সমাধান করার চেষ্টা অবশ্যই করবে। ২) আমরা প্রথম দিন থেকে বলে এসেছি, সুপ্রিম কোর্ট শুনানিতে সেটাই তুলে ধরেছে কারণ তথ্য প্রমাণ লোপাট করলে একটা সংস্থাকে খুঁজে পেতে সমস্যা হয়। এখানে তথ্য প্রমান লোপাটের ঘটনা ঘটেছে এবং একজনকে গ্রেপ্তার করেছে। ৩) কলকাতা পুলিশ কমিশনার সহ পুলিশের শীর্ষ কর্মকর্তাদের অপসারণ নিয়ে বাবা বলেন ‘আমি একটাই কথা বলব, যারা যারা এই ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত রয়েছেন, যারা প্রমাণ লোপাটের সাথে জড়িয়ে রয়েছেন, সবাইকে যেন তদন্তের আওতায় আনা হয় এবং সকলে যেন শাস্তি পায়। ৪) জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে তিলোত্তমার বাবা-মা বলেন তাদের আন্দোলনে পুরনো আস্থা আছে। তাদেরকে আমরা নিজেদের ছেলেমেয়েদের মত মনে করছি। বিচারের জন্য তারা যেভাবে কষ্ট করে রাস্তায় বসে রয়েছে এটা দেখলে আমাদেরই কষ্ট লাগে। ৫) তিলোত্তমার বাবা মা জানান ‘আসল জয় আমাদের সেদিনই হবে, যেদিন আসল খুনিদের ধরা হবে এবং বিচার হবে।’ ৬) তিলোত্তমার মা জানান ‘২০২১ সালে যখন এই ডাঃ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তখন যদি মুখ্যমন্ত্রী এই পদক্ষেপগুলো নিতেন তখন আমার কোল ফাঁকা হতো না। আমার মেয়েটা হারিয়ে যেত না।

Victim’s parents on SC hearing and removal of Kolkata CP. They say the real victory will be ours that day when the real killers will be caught and brought to justice.

আসল জয় আমাদের সেদিনই হবে, যেদিন আসল খুনিদের ধরা হবে এবং বিচার হবে: তিলোত্তমার বাবা মা:

১) সুপ্রিম কোর্টের ওপর আমাদের ১০০ শতাংশ ভরসা আছে। এই বিচারব্যবস্থাকে সঠিকভাবে গাইড করে নিয়ে যাবেন। সমাধান করার চেষ্টা অবশ্যই করবে।

২) আমরা প্রথম দিন থেকে বলে এসেছি, সুপ্রিম কোর্ট শুনানিতে সেটাই তুলে ধরেছে কারণ তথ্য প্রমাণ লোপাট করলে একটা সংস্থাকে খুঁজে পেতে সমস্যা হয়। এখানে তথ্য প্রমান লোপাটের ঘটনা ঘটেছে এবং একজনকে গ্রেপ্তার করেছে।

৩) কলকাতা পুলিশ কমিশনার সহ পুলিশের শীর্ষ কর্মকর্তাদের অপসারণ নিয়ে বাবা বলেন ‘আমি একটাই কথা বলব, যারা যারা এই ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত রয়েছেন, যারা প্রমাণ লোপাটের সাথে জড়িয়ে রয়েছেন, সবাইকে যেন তদন্তের আওতায় আনা হয় এবং সকলে যেন শাস্তি পায়।

৪) জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে তিলোত্তমার বাবা-মা বলেন তাদের আন্দোলনে পুরনো আস্থা আছে। তাদেরকে আমরা নিজেদের ছেলেমেয়েদের মত মনে করছি। বিচারের জন্য তারা যেভাবে কষ্ট করে রাস্তায় বসে রয়েছে এটা দেখলে আমাদেরই কষ্ট লাগে।

৫) তিলোত্তমার বাবা মা জানান ‘আসল জয় আমাদের সেদিনই হবে, যেদিন আসল খুনিদের ধরা হবে এবং বিচার হবে।’

৬) তিলোত্তমার মা জানান ‘২০২১ সালে যখন এই ডাঃ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তখন যদি মুখ্যমন্ত্রী এই পদক্ষেপগুলো নিতেন তখন আমার কোল ফাঁকা হতো না। আমার মেয়েটা হারিয়ে যেত না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *