এিপুরা রাজ্যের এক ব্যবসায়ীকে অপহরন কান্ডে গ্রেফতার করা হল বারাসাতের ২নং ওয়াডের কাউন্সিলরকে । সূত্রের খবর অনুযায়ী,অতীতে ত্রিপুরার বাসিন্দা এবং বর্তমানে উত্তর চব্বিশ পরগনার ব্যবসায়ীকে মোটা অঙ্কের মুক্তিপণের জন্য দু দফায় কিডন্যাপ করার অভিযোগে গ্রেফতার করা হল বারাসাতের কাউন্সিলর মিলন সর্দারকে।ব্যবসায়ীকে অপহরন করে মুক্তিপণ চাওয়ার অভিযোগ পেয়ে বৃহস্পতিবার সিআইডি বারাসাতের তার বাড়ির এলাকা থেকে মিলন সর্দারকে গ্রেফতার করে। অভিযোগ, খড়দা থানা এলাকার ব্যবসায়ীকে দু দফায় অপহরণ করে ৯ কোটি টাকা মুক্তিপণ হিসাবে নেওয়া হয়। জানা গিয়েছে,যারা এই অপহরণকারী দলের সঙ্গে যুক্ত থাকার বিষয়ে অভিযুক্ত তার অন্যতম মাথা বারাসাতের কাউন্সিলর মিলন সর্দার ।অভিযোগ, ব্যবসায়ীকে কাউন্সিলারের ব্লু প্রিন্ট অনুযায়ী অপহরণ করে বারাসাতে আটকে রাখা হয়েছিল। প্রথম দফায় ৬ কোটি এবং পরের দফায় ৩ কোটি টাকা মুক্তিপণ হিসাবে নেওয়া হয়েছে বলেও জানা যায়।অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে আজ ব্যারাকপুরে আদালতে পেশ করেন সিআইডির তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *