ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেস স্লোগান দিয়েছিল গুন্ডারাজ শেষ করবে তো গুন্ডারাজ শুরু কবে হলো আর শেষ কবে হলো। একজন মহিলা কাউন্সিলর হয়ে এই ধরনের আচরণ তাহলে কতবার বারন্তি হয়েছে তৃণমূল কংগ্রেসের । একজন লোককে মারধর করে কমিটি থেকে বার করে নিজের দখলে কমিটি নিতে হবে এটাই তো চলছে। এফআইআর হলে তাকে এরেস্ট করা উচিত কিন্তু এখানে পুলিশ কাউকে অ্যারেস্ট করবে না বলে জানান তিনি।

  ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেস স্লোগান দিয়েছিল গুন্ডারাজ […]

দলের বিরুদ্ধে গিয়ে সামাজিক মাধ্যমে যারা ক্ষোভ প্রকাশ করছে তাদেরকে চিহ্নিত করন করা হচ্ছে দাবি ব্যারাকপুর বিজেপির জেলা সভাপতি মনোজ ব্যানার্জীর। এদিন জেলা বিজেপির পক্ষ থেকে নৈহাটীর সিং ভবনে শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মদিন পালন করা হয়। শ্যামাপ্রসাদের প্রতিকৃতিতে মালা দিয়ে তিনি বলেন, নির্বাচনে জয় পরাজয় আছে। ব্যারাকপুরে আমরা জিততে পারিনি কিন্তু শহরের মানুষ আমাদেরকে সমর্থন করেছে। এরপরই জেলা সভাপতি দলের অন্দরে ক্ষোভ বিক্ষোভ নিয়ে বলেন, সামাজিক মাধ্যমে যারা লিখছে তারা ভারতীয় জনতা পার্টির সংস্কৃতির সঙ্গে পরিচিত নয়। আগামীদিনে দল নিশ্চিত ব্যবস্থা নেবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে সহ জেলা কমিটির সদস্যরা।

দলের বিরুদ্ধে গিয়ে সামাজিক মাধ্যমে যারা ক্ষোভ প্রকাশ করছে তাদেরকে চিহ্নিত করন করা হচ্ছে দাবি […]

উত্তর ব্যারাকপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের পৌর পিতা শুভদীপ সরকার ওরফে প্রসূন সরকারের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ করলেন এক মহিলা গত আড়াই বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক ছিল বলে অভিযোগ করেন অভিযোগ কারীর পক্ষ থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় শুক্রবার। অভিযোগকারী মহিলা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগকারী জানান

উত্তর ব্যারাকপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের পৌর পিতা শুভদীপ সরকার ওরফে প্রসূন সরকারের বিরুদ্ধে বিয়ের […]

নিজেদের শরীর এবং মন সুস্থ রাখতে প্রতি বছরের মত এবছরও দশম বর্ষ আন্তর্জাতিক যোগা দিবস পালিত হলো ইছাপুর রাইফেল ফ্যাক্টরির তরফ থেকে। এদিন ইছাপুর রাইফেল ফ্যাক্টরি ক্লাবে আয়োজিত হয় আন্তর্জাতিক যোগা দিবস। এখানে এই ফ্যাক্টরির উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে সমস্ত স্তরের কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা যোগা করে দিনটি পালন করেন।

নিজেদের শরীর এবং মন সুস্থ রাখতে প্রতি বছরের মত এবছরও দশম বর্ষ আন্তর্জাতিক যোগা দিবস […]

রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া এবার কাঁচরাপাড়ার বুকে। দুদিন আগে মৃত মেয়েকে আগলে ধরে তার বাবা পাশে শুয়ে থাকার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ।ঘটনাটি ঘটেছে বিজপুর থানার অন্তর্গত বিনোদনগরের ১০ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডে স্থানীয় বাসিন্দা নিতাই কুন্ডুর মেয়ে ছত্রিশ বছরের টুম্পা কুন্ডু দুদিন আগেই বাড়িতে মারা যাওয়ার পরেও দাহ না করে আগলে পড়েছিল। তার বাড়ির প্রতিবেশীরা তার বাড়ির থেকে পচা দুর্গন্ধ পেয়ে প্রতিবেশী নিতাই কুন্ডুর পরিবারদের জিজ্ঞাসা করলেও তা এড়িয়ে যায়। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর শম্ভুনাথ ঘোস এসে পৌঁছান।খবর যায় বিজপুর থানায় ।বিজপুর থানার পুলিশ এসে নিতাই কুন্ডুর দুদিন আগে মারা যাওয়া টুম্পা কুন্ডুর মৃতদেহ উদ্ধার করে।তার পাশাপাশি আগলে থাকা তার বাবা নিতাই কুন্ডুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। কি করে টুম্পা কুন্ডুর মৃত্যু হল তার তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ।

রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া এবার কাঁচরাপাড়ার বুকে। দুদিন আগে মৃত মেয়েকে আগলে ধরে তার বাবা […]

রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া এবার কাঁচরাপাড়ার বুকে। দুদিন আগে মৃত মেয়েকে আগলে ধরে তার বাবা পাশে শুয়ে থাকার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ।ঘটনাটি ঘটেছে বিজপুর থানার অন্তর্গত বিনোদনগরের ১০ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডে স্থানীয় বাসিন্দা নিতাই কুন্ডুর মেয়ে ছত্রিশ বছরের টুম্পা কুন্ডু দুদিন আগেই বাড়িতে মারা যাওয়ার পরেও দাহ না করে আগলে পড়েছিল। তার বাড়ির প্রতিবেশীরা তার বাড়ির থেকে পচা দুর্গন্ধ পেয়ে প্রতিবেশী নিতাই কুন্ডুর পরিবারদের জিজ্ঞাসা করলেও তা এড়িয়ে যায়। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর শম্ভুনাথ ঘোস এসে পৌঁছান।খবর যায় বিজপুর থানায় ।বিজপুর থানার পুলিশ এসে নিতাই কুন্ডুর দুদিন আগে মারা যাওয়া টুম্পা কুন্ডুর মৃতদেহ উদ্ধার করে।তার পাশাপাশি আগলে থাকা তার বাবা নিতাই কুন্ডুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। কি করে টুম্পা কুন্ডুর মৃত্যু হল তার তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ।

রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া এবার কাঁচরাপাড়ার বুকে। দুদিন আগে মৃত মেয়েকে আগলে ধরে তার বাবা […]

ব্যারাকপুর : ব্যারাকপুর চক কাঁঠালিয়া সূর্যসেন পল্লীর বাসিন্দা ব্যারাকপুর গার্লস হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী রহস্যজনকভাবে নিখোঁজ। গত তিনদিন ধরে নিখোঁজ থাকলেও এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ। গত মঙ্গলবার স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় তারপর থেকে আর বাড়ি ফেরেনি সে। এরপর স্কুলে খোঁজখবর নিয়ে জানা যায় সেদিন সে স্কুলেই পৌঁছয়নি। এরপর বহু খোঁজাখুঁজির পর তাকে খুঁজে না পেয়ে মোহনপুর থানায় একটি ডায়েরি করা হয়। তবে এখনো পর্যন্ত দশম শ্রেণীর ওই ছাত্রীকে উদ্ধার না হওয়ায় যথেষ্টই উদ্বিগ্ন ওই ছাত্রীর পরিবার। অবিলম্বে তাদের ঘরের মেয়ে সুস্থভাবে ঘরে ফিরে আসুক এমনটাই চাইছেন সকলেই। বাইট-সোনা মন্ডল, নিখোঁজ ছাত্রীর মা বাইট – মুক্তা রাজবংশী, নিখোঁজ ছাত্রীর পিসি

ব্যারাকপুর : ব্যারাকপুর চক কাঁঠালিয়া সূর্যসেন পল্লীর বাসিন্দা ব্যারাকপুর গার্লস হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী […]

নির্বাচনের আগে পার্থ ভৌমিক ব্যারাকপুর থেকে গুন্ডারাজ খতম হবে। আর তৃণমূল সাংসদ হয়েও পার্থ ভৌমিক জানিয়েছিলেন এলাকার গুন্ডারাজ দমন হবেই।তবুও দিকে দিকে বিক্ষিপ্ত কিছু ভোট পরবর্তী হিংসার খবর সামনে আসছে। গতকাল মামুদপুর পঞ্চায়েতের চার নম্বর সংসদে বিজেপি কর্মী পেশায় টোটো চালক সাধন ঘোষকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলো তৃণমূল পঞ্চায়েত সদস্য ও তার দলবলের বিরুদ্ধে।জানা গিয়েছে সাধন ঘোষ মঙ্গলবার মাদারপুর এলাকায় টোটো নিয়ে গেছিলেন।সেখানেই পঞ্চায়েত সদস্য করবী বিশ্বাস ও তার স্বামী দিলীপ বিশ্বাসের সাথে বচসায় জড়িয়ে পড়েন সাধন।রাস্তায় দাঁড়িয়েই সাধনকে বেধড়ক মারধর করে পঞ্চায়েত সদস্যের স্বামী দিলীপ বিশ্বাস ও তার দলবল।মেরে সাধনের মাথা ও মুখ ফাটিয়ে দেওয়া হয়। আহত সাধনকে নিয়ে কল্যাণী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী এইমস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গোটা বিষয় নিয়ে স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, শুনেছি সাধনকে মারধর করেছে। ওর এখন চিকিৎসা চলছে। তৃণমূল যুব নেতা বলরাম সাঁতরা জানান, ঘটনাটা আমি শুনেছি। আমাদের সাংসদ বিধায়ক সবাই বলেছে এলাকায় কোন অশান্তি গন্ডগোল করা যাবে না। তবুও বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটছে আশাকরি পুলিশ ব্যবস্থা নেবে। এমনকি দলীয়ভাবে গোটা বিষয়ে পর্যালোচনা করা হবে। কটাক্ষ করে বিজেপি নেতা আবিষ্কার ভট্টাচার্য বলেন, ব্যারাকপুরে নবনির্বাচিত সাংসদ বলছেন এক করছেন আরেক। গুন্ডারাজ খতমের কথা বলে দিকে দিকে গুন্ডা রাজই কায়েম হয়ে যাচ্ছে।

নির্বাচনের আগে পার্থ ভৌমিক ব্যারাকপুর থেকে গুন্ডারাজ খতম হবে। আর তৃণমূল সাংসদ হয়েও পার্থ ভৌমিক […]

ব্যারাকপুর_10/06/2024 হালিশহর : হালিশহর থানার হাতে গ্রেপ্তার তিন ছিনতাইবাজ।এদের কাছ থেকে উদ্ধার ছিনতাই হওয়া বেশ কিছু অলঙ্কার।সোমবার ধৃতদের ব্যারাকপুর আদালতে পাঠালো পুলিশ।বেশ কিছুদিন ধরেই এলাকা জুড়ে ছিনতাই এর ঘটনা ঘটছিল হালিশহর এলাকায়।এবিষয়ে বেশ কিছু অভিযোগ আসার পর গত পরশু দিনও হালিশহর চৌমাথা এলাকায় বাইকে করে এক মহিলার সাইকেল থেকে অলঙ্কার এর ব্যাগ ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা।এরপর রবিবার রাতে নদীয়ার গয়েশপুর বেদীভবন এলাকা থেকে এই তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে হালিশহর থানার পুলিশ। দেবপ্রিয় সরকার / 8910749081

ব্যারাকপুর_10/06/2024 হালিশহর : হালিশহর থানার হাতে গ্রেপ্তার তিন ছিনতাইবাজ।এদের কাছ থেকে উদ্ধার ছিনতাই হওয়া বেশ […]

আজকের ডিজিটাল যুগে প্রত্যেক মানুষেরই মোবাইল ফোন অত্যন্ত জরুরী হয়ে পরেছে।ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত শিবদাসপুর থানা এক বড়সড় সাফল্যের নজির সৃষ্টি করল

আজকের ডিজিটাল যুগে প্রত্যেক মানুষেরই মোবাইল ফোন অত্যন্ত জরুরী হয়ে পরেছে।ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত শিবদাসপুর […]